Jeetu- Ditipriya:ফেসবুক লাইভে এসে সবার কাছে অনুরোধ করে কি বললেন অভিনেতা জিতু কমল?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jeetu- Ditipriya:”গুঞ্জন ছড়াবেন না,গুঞ্জন রটিয়ে দিতিপ্রিয়াকে দমিয়ে দেবেন না। ওর সঙ্গে আমার কোনও সমস্যা নেই,তাই এহেন ভুলভ্রান্তি কাটিয়ে উঠুন আপনারা…” ফেসবুক লাইভে এসে সবার কাছে অনুরোধ করে কি বললেন অভিনেতা জিতু কমল?

বর্তমানে জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এখানে ‘আর্য’-‘অপর্ণা’র একটি রোমান্টিক ছবি অনেকদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছে। একটি ছবি ঘিরেই নানান সমস্যার সূত্রপাত। সেই ছবির ক্যাপশন নিয়ে বিস্তার জলঘোলা করেন নেটিজেনরা। পর্দা ও বাস্তব জীবন যে আলাদা সেটা ভুলেই গেছেন অনেক দর্শক। নানা কুমন্তব্য করা হয় দিতিপ্রিয়া রায়কে নিয়ে। অভিনেত্রীও নাকি বেজায় বিরক্ত হয়েছেন। যার জেরে যে পোস্ট নিয়ে সমস্যার সূত্রপাত, সেটা মুছে ফেলতে বাধ্য হন অভিনেতা। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে অভিনেতা-অভিনেত্রীর মধ্যে মনোমালিন্যর সৃষ্টি হয়েছে। শুটিংয়ে জীতু-দিতিপ্রিয়া নাকি যে যার মতো থাকছেন। তাঁদের পরস্পরের মধ্যে মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক নাকি আর নেই। এরকমই কিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। তাই বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে নিজের কথা পরিষ্কারভাবে জানালেন অভিনেতা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন,”দিতিপ্রিয়া আমার খুব প্রিয় একজন শিল্পী। আমাদের কাজ আপনাদের পছন্দ হচ্ছে। সেটা আমার ইউনিটের মিলিত প্রয়াস। পাশে থাকুন, বিতর্ক থেকে দূরে থাকুন।”

লাইভে এসে অভিনেতা জানান,”আমি কাজ করতে দেখাতে ভালোবাসি। কাজে থাকতে ভালোবাসি। আমি খুব পজিটিভ একজন মানুষ। এমন কোনও খবর রটাই না, যেটা কোনও নেতিবাচক ভাবনার জন্ম দেয়। আমার ভালো লাগে না সেগুলো করতে। যদি কেউ আমার আগের ইন্টারভিউটা দেখে থাক,সেখানে আমি বলেছি কিছু দর্শকের মনে হয়েছে যে অশালীন একটা ছবি তাই আমি নামিয়ে দিয়েছি। আমি একবারও বলিনি যে সহঅভিনেত্রী বলেছেন। দিতিপ্রিয়া অনেক ছোট। ‘অপর্ণা’ চরিত্রের বাইরেও ও তো একজন মানুষ। শিক্ষিতা বাইশ-তেইশ বছরের মেয়ে। ওর কাজের প্রতি যে খিদে, সেটাকে আমাদের, সহঅভিনেতাদের বা দর্শকদের উৎসাহ জোগানো উচিত। তাই এমন গুঞ্জন রটিয়ে ওকে দমিয়ে দেবেন না। দিতিপ্রিয়ার সঙ্গে আমার কোনও সমস্যা নেই।”

অভিনেতা আরও জানান,”আমার সঙ্গে সহঅভিনেত্রীর গণ্ডগোল, কথা হয় না কিংবা মনোমালিন্য,মনটা নয় কিন্তু। দিতিপ্রিয়া খুব ট্যালেন্টেড একজন শিল্পী। খুব গুনী। ভালো মানুষ। তার সঙ্গে আমার বোঝাপড়ার সমস্যা হওয়ার কথা নয়। হবেও বা কেন! আমি ওর থেকে বয়সে অনেকটাই বড়। ইন্ডাস্ট্রিতে কাজের সময়সীমার প্রেক্ষিতেও বড়। ওর সঙ্গে কাজ করে আমি কমফোর্ট জোন পাই। এবং একইভাবে সেই কমফর্ট জোনটা আমিও দেওয়ার চেষ্টা করি। তাই এহেন ভুলভ্রান্তি কাটিয়ে উঠুন আপনারা।”

Leave a Comment