Kajal Aggarwal:পথ দুর্ঘটনায় প্রয়াত কাজল আগারওয়াল? আচমকাই মৃত্যু সংবাদে চমকে উঠলেন সবাই! কী বললেন অভিনেত্রী নিজেই?
সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে মালদ্বীপে গিয়েছিলেন কাজল। সঙ্গী তাঁর তিন বছরের পুত্র। কিন্তু তার মধ্যেই হঠাৎ ঘটে গেল ভয়ানক এক কাণ্ড। যা শুনে রীতিমতো চমকে গেলেন সবাই। গতকাল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি সড়ক দুর্ঘটনায় নায়িকা গুরুতর আহত হওয়ার পরে মারা গেছেন। আর এই খবর নিমেষেই ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। কেউ বিশ্বাসই করতে পারছিল না তাদের প্রিয় নায়িকা আর নেই। শোক প্রকাশ করতে থাকেন বহু মানুষ। তাঁর ভক্তরা পুরো অবাক হয়ে যান।
তবে এই গুজব ছড়িয়ে পড়তেই বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনের আসল সত্যি জানাতে এগিয়ে আসলেন কাজল নিজেই। হ্যাঁ অভিনেত্রীর মৃত্যুর খবর পুরোটাই মিথ্যে। এমনটাই জানিয়ে কাজল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,”আমি কিছু ভিত্তিহীন খবর পেয়েছি যাতে দাবি করা হয়েছে যে আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছি এবং আমি আর নেই! সত্যি বলতে, এটি বেশ মজাদার কারণ এটি একেবারেই অসত্য’। ঈশ্বরের কৃপায় আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমি পুরোপুরি সুস্থ, নিরাপদ এবং খুব ভালো আছি। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা খবরে বিশ্বাস করবেন না বা প্রচার করবেন না। আসুন আমরা তার পরিবর্তে ইতিবাচকতা এবং সত্যের দিকে আমাদের শক্তিকে ফোকাস করি।”
অভিনেত্রীর এই মন্তব্যে অনেকেই নিশ্চিন্ত হয়েছেন। অনেকেই আবার বলেছেন মৃত্যুর ভুয়ো খবর ছড়াতে লজ্জা করে না।
আগামীতে কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’ ছবিতে দেখা যাবে তাঁকে। নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্য রামায়ণের অংশও কাজল। সূত্রের খবর,কাজল রাবণের স্ত্রী মন্দোদারীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা যশ। সুতরাং জুটিতে দেখা যাবে যশ ও কাজলকে।
আরও পড়ুন:Srabanti Chatterjee:ঘোড়ায় চড়ে অভিনব প্রচার ‘দেবী চৌধুরানী’র। কী বলছেন দর্শক?