“এখন তো দেখছি শুধু আঙুল দিয়েই নাচা যায়,এক, দুই, তিন-চার করে…” নিজের স্বামী অজয় দেবগনের ‘আঙুলের নাচ’ দেখে ট্রোল করে বসলেন কাজল!
জীবনের কিছু খুটিনাটি বিষয় নিয়েও ট্রোলের মুখে পড়তে হয় বলিউডের অভিনেত্রী-অভিনেতাদের। বলিউড তারকারা অনেক সময় তাঁদের নাচের অনেক স্টেপের জন্যও চর্চার মুখে পড়েন। বর্তমান প্রজন্মের নীরিখে কে,কতটা ভালো নাচতে পারেন?সেসব বিষয়ে বরাবরই বলিপাড়ায় তা নিয়ে চর্চা হতে থাকে।
সম্প্রতি এমনই এক ঘটনার ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে অভিনেতা অজয় দেবগণকে। ‘সন অফ সর্দার ২’ ছবির ‘পেহেলা তু আখড়ি তু’ গানটিতে অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের সঙ্গে অভিনেতার ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে চর্চার অন্ত নেই সোশ্যাল মিডিয়ায়। একজায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র আঙুলের মাধ্যমে কীভাবে নাচ করা যায়? সেই উদাহরণ তৈরি করেছেন অভিনেতা।
আরও পড়ুন 👉
কিন্তু অবাক করা কাণ্ড এবার নিন্দুকদের তালিকায় লেখালেন অভিনেতার স্ত্রী কাজল নিজেই। প্রকাশ্যেই স্বামী অজয়কে ট্রোল করতে ছাড়লেন না তিনি। কাজল জানান,”আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম ভালো ডান্সার অজয় দেবগন। কারণ ওই একমাত্র যে আঙুল দিয়ে নাচ করতে পারে। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম সেভাবে গান তৈরি করা হত। এখন তো দেখছি শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে…।” বলতে বলেত হেসে গড়িয়ে গেলেন অভিনেত্রী।
এদিকে স্ত্রীর ট্রোল নিয়ে পাল্টা জবাব দিলেন অভিনেতা। অভিনেতা জানান,”লোকের কথা বলতে পারব না ভাই, আপনাদের অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি, তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।”