Kanchan-Sreemoyee:টলিপাড়ার অতি চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ই মার্চ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক। তখন কাঞ্চনের বয়স ৫৩ আর শ্রীময়ীর ২৭। বয়সের পার্থক্য নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁদেরকে। কিন্তু দুজনেই প্রমাণ করেছেন যে ভালোবাসা থাকলে, বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। আর এরপর সেই বছরেরই নভেম্বর মাসে জন্ম হয় কৃষভির। মেয়েকে নিয়ে সুখী পরিবার তাঁদের। কিছুদিন আগেই ধুমধাম করে মেয়ের প্রথম বছরের জন্মদিন পালন করেন তাঁরা।
গতকাল সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করছেন অভিনেত্রী। যা দেখে রীতিমতো উত্তাল নেটপাড়া। তিনটি ছবি শেয়ার করেন কাঞ্চন-শ্রীময়ী। ছবিগুলি তোলা হয়েছে কোনো এক পাঁচতারা হোটেলের ঘরে। প্রথমটিতে সাদা রোব পরে বিছানায় শুয়ে আছেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনে। এরপরের ছবিটি আয়নায় থাকা প্রতিবিম্ব। যেখানে কলকাতা স্কাইলাইনের সঙ্গে ফুটে উঠেছে চু’মু খাওয়ার ছবি। পরেরটিতেও বিছানায় পাশাপাশি, একে-অপরের দিকে তাকিয়ে আছেন একদৃষ্টিতে এই জুটি। একে অপরকে চু’ম্ব’নে’র ছবিটি ঘিরে ট্রো’লে’র বন্যা তাঁদের কমেন্ট বক্সে।
তাঁদের রোমান্সের ছবি দেখে চোখ কপালে নেটিজেনদের। তাদের কথায় এত লোক দেখানো কি আছে? এক নেটিজেন লিখলেন, ‘আমি তো প্রথম দেখায় চমকে গিয়েছি। এটা কি দ্বিতীয় হানিমুন?’
আরেকজন লেখেন, ‘বলছি, এই সব ফোটো সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন কী কারণে? এটা দেখার জন্য যে আপনারা কত খুশি আছেন? নাকি নেগেটিভ কমেন্ট পড়ার নে’শা ধরে গেছে !!’ অন্য আরেকটি কমেন্টে লেখা, ‘বিশ্বাস করুন আপনার বর এতটাও সুন্দর নয়, যাকে নিয়ে এত দেখনারি করতে হবে। প্রথম প্রথমই হয়, দ্বিতীয় দ্বিতীয়ই হয়।’ যদিও এসব কথা গায়ে মাখেন না তাঁরা। নিজেদের মধ্যেই খুশি আছেন এই তারকা দম্পতি। এক অপরকে ভালোবাসার কোনো মুহূর্তই বাদ দেন না তাঁরা।
প্রসঙ্গত, শ্রীময়া ও কৃষভিকে নিয়ে দিব্যি সুখে সংসার করছেন কাঞ্চন। পরিবারকে আগলে রেখেছেন তিনি। কিন্তু তৃতীয় বিয়ে হওয়ার পর দূরত্ব এসেছে ছেলে ওশের সঙ্গে।