Kaushik-Mithun:টলিউড কিংবা বলিউড দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুধু কি অভিনয় নাচের মাধ্যমে একসময় হাজার হাজার নারীর মনে ঝির তুলেছিলেন তিনি। আট থেকে নয়ের দশক বলিউডকে রেখেছিলেন নিজের হাতের মুঠোয়। বলাইবাহুল্য, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছে মহাগুরুর নাম। কেননা, গোটা বিশ্বে মিঠুন ছাড়া অন্য কোনও অভিনেতা এমন নেই, যার এক বছরে ১৯ টি ছবি মুক্তি পেয়েছে। এবার মহাগুরুর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা কৌশিক ব্যানার্জী। এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা। সঙ্গে এটাও জানালেন মিঠুন চক্রবর্তীর মতো মাটির মানুষ খুব কমই আছে ইন্ডাস্ট্রিতে।
এক সাক্ষাৎকারে কৌশিক ব্যানার্জী জানান, “একদিন আমরা খেতে বসেছি একসঙ্গে যিশু,আমি, লাবণী, মিঠুন দা, রচনা। তো কি একটা চিকেনের পিস, লাবণী ওটা খায় না। তো লাবণী থালার একটা পাশে ওটা রেখে দিয়েছিল। থালাটা যখন এবার উঠিয়ে নিয়ে যাচ্ছে মিঠুন দা তখন লাবণীকে বলছে, ‘কি রে তুই ওটা খেলি না।’ লাবণী তখন জানায়, ‘আমি ওটা ঠিক খেতে পারি না, ঘে’ন্না করে।’ তখন মিঠুন দা লাবণীর দিকে তাকাল। তারপর সঙ্গে সঙ্গে থালা থেকে খাবারটা তুলে নিয়ে বলল, ‘ খেতে পেতাম না রে, পাও ভাজি খেয়ে দিন কাটিয়েছি। ওটা তুলে খেয়ে নিল। স্টারডম বলেন আপনারা, স্টারডম কি ওই মানুষটাকে দেখলে বোঝা যায়। একটা ব’ন্যা ত্রা’ণে চাঁদা তুলতে বেরিয়েছিল কর্নওয়ালি স্ট্রিট থেকে টালিগঞ্জ অব্দি। সারা কলকাতা অচল হয়ে গিয়েছিল। আর সেই লোকটা একটা চিকেনের হা’ড় সেটা ফেলছে না। লাবণীকে বলেছিল,তোদের অনেক পয়সা হয়ে গেছে। খেতে পেতাম না রে। এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের ঘটনা মানুষের মনে রয়েছে। আমার ওই মানুষের সঙ্গে জীবনের কিছু অসাধারণ অভিজ্ঞতা আছে।”
অভিনেতার কথায়, এত জনপ্রিয়তা থাকার সত্ত্বেও মানুষটার মধ্যে কোনো অহংকার নেই। প্রকৃত একজন অভিনেতা তিনি। প্রসঙ্গত, আবারও ‘প্রজাপতি ২’ নিয়ে অভিনেতা দেবের সঙ্গে পর্দা কাঁপাতে আসছেন তিনি। আবারও বাবা-ছেলের অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী থাকবেন দর্শক।