Kaushik Ganguly:”আমার গল্প কিন্তু এখনও শেষ হয়নি…”,দেব-শুভশ্রীকে নিয়ে ‘ধূমকেতু ২’ কি আসছে? আবারও কি এক হচ্ছে দেব-শুভশ্রী? জবাব দিলেন কৌশিক গাঙ্গুলী।
সারা শহর জুড়ে সবাই ‘ধূমকেতু’র জ্বরে কাবু। চারিদিকে দেব-শুভশ্রী জুটির ম্যাজিক। সারা ভারতবর্ষে জুড়ে রমরমিয়ে চলছে ‘ধূমকেতু’। দীর্ঘ অপেক্ষার পর আবারও বড়পর্দায় দেখা গেল দেব-শুভশ্রীকে। জুটিকে দেখে আবেগে আপ্লুত তাঁদের অনুরাগীরা। বহুদিন পর কোনো বাংলা ছবির জন্য এমন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা। হাউসফুল প্রতিটা হল। পরিচালক কৌশিক গাঙ্গুলীর হাত ধরে এই জুটির যে অসাধারণ রসায়ন পর্দায় দর্শক দেখতে পাবেন তা ছিল ভাবার বাইরে। ছবির গান থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, প্রতি মুহূর্তে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে এই অসমাপ্ত কাহিনীর সমাপ্তি হবে কবে? কী বললেন পরিচালক?
তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন তাঁদের যে গল্প অসমাপ্ত রয়ে গেল সেই গল্প কি আদৌ সমাপ্তি পাবে? তাহলে কবে মুক্তি পাবে ‘ধূমকেতু ২’? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান,”আমার কাজ ছিল গল্প অসমাপ্ত লেখা আমি তা লিখে দিয়েছি। আমি অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজকদের জানিয়ে দিয়েছি যে আমার গল্প কিন্তু এখনও শেষ হয়নি।”
তিনি আরও জানান,”তবে আমার যা মনে হয় দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। মানুষের এই ভালোবাসা, ছবির এত বড় সাফল্য দেখে মনে হচ্ছে না সেটা আটকানো সম্ভব হবে। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ধূমকেতু ২।”
পরিচালকের এই কথাতে অনেকটাই স্বস্তি পেয়েছেন দেব-শুভশ্রী জুটির ভক্তরা।