Dev-Subhashree:ইন্ডাস্ট্রিতে ২০ বছরের পথচলা,একমঞ্চে পুরানো জুটির নায়িকাদের সঙ্গে রোম্যান্সে মাতলেন ‘খোকাবাবু’, কিন্তু পাশে নেই শুধু শুভশ্রী!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev-Subhashree:ইন্ডাস্ট্রিতে ২০ বছরের পথচলা,একমঞ্চে পুরানো জুটির নায়িকাদের সঙ্গে রোম্যান্সে মাতলেন ‘খোকাবাবু’, কিন্তু পাশে নেই শুধু শুভশ্রী!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন শুধু একটাই নাম বারবার ভেসে আসছে,দেব। দীর্ঘ কুড়িটা বছর ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা। উদযাপনের আসর বসেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। স্টেডিয়ামের কোণায় কোণায় লোক শুধু একবার দেবের ঝলক পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানি আবেগতাড়িত হয়ে পড়েন সুপারস্টার দেব। জানান,”এখন আমার বুক চিরে কেউ যদি দেখত তাহলে বুঝত আমি এখন ঠিক কতটা গর্ব বোধ করছি। আমার দর্শকের জন্যও আমার গর্ব হচ্ছে।” এছাড়াও ছিল রঘু ডাকাত ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।

শুধু এইটুকুতেই থেমে থাকেননি তিনি। দীর্ঘ কুড়ি বছরের এই জার্নিতে পর্দায় জুটি বেঁধেছেন যেসব অভিনেত্রীদের সাথে যাঁদেরকে পাশে পেয়েছেন তিনি,তাঁদের বেশ কয়েকজনের সঙ্গে এদিন মঞ্চ মাতালেন সুপারস্টার।

আরও পড়ুন:Aratrika Maity:চরম সংকটের মুখে আরাত্রিকা! আচমকাই কী ফিরে এল তাঁর জীবনে? জানালেন নিজেই

দেবের জন্য মুম্বই থেকে উড়ে এসেছিলেন বন্ধু পূজা ব্যানার্জী। হাজির ছিলেন কোয়েল মল্লিক, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। দেবের ডাকে এদিন মঞ্চে হাজির শ্রাবন্তী চ্যাটার্জীও। বক্স অফিসের লড়াই ভুলে বন্ধুর ডাকে সাড়া দিলেন তিনি। নায়কের সঙ্গে কোমরও দোলালেন তাঁরা। অনেকদিন পর টলি কুইন কোয়েল মল্লিকের সঙ্গে দেবের নাচ দেখে নস্টালজিয়ায় ভেসেছিলাম অনেকেই। অভিনেত্রী ইধিকা পালের সাথে দেবের রীতিমতো তাক লাগানো পারফরম্যান্স সবার নজর কাড়ল। সবার সাথেই খুনসুটিতে মেতে ছিলেন সুপারস্টার। তারকাখচিত সেই রাতের সাক্ষী থাকল হাজার হাজার দর্শক।

অথচ দেবের এই নায়িকাদের ভিড়ে নেই শুভশ্রী। সবাই যেন অপেক্ষায় ছিল তাঁদের প্রিয় ‘দেশু’ জুটিকে আবার একসাথে একমঞ্চে দেখার জন্য। দেবের সব নায়িকারা ছবির প্রচারে উপস্থিত থাকলেও ছিলেন না রাজঘরনি। তাই দর্শকমহল থেকে প্রশ্ন উঠছে বারবার। ‘ধূমকেতু’র মতোই নিভে গেল দেশু জুটির বন্ধুত্ব? তাহলে সবটাই কী ছিল শুধু প্রচারের কৌশল?

আরও পড়ুন:Kunal-Dev-Rana:বিতর্কে ‘রঘু ডাকাত’,কুণাল ঘোষ ও রানা সরকারের মধ্যে চলছে ঠান্ডা লড়াই!

প্রাক্তন জুটি দেব-শুভশ্রী পেশাদারিত্বের খাতিরে এক হয়েছিলেন নিজেদের ছবি ‘ধূমকেতু’ মুক্তির আগে। যাবতীয় মন কষাকষি, অভিমান, তিক্ততা দূরে সরিয়ে ছবির প্রচারে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তাঁরা। রিলিজের পর বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে এই ছবি। তবে কিছুদিন আগেই দেবের এক মন্তব্যে তাঁদের মধ্যে আবারও মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল। তাহলে কি সেই কারণেই বন্ধুর কুড়ি বছরের উদযাপনের পাশে থাকলেন না নায়িকা?

Leave a Comment