Kone Dekha Alo:”গরীবের লাপাতা লেডিস সিরিয়াল,কিছুটা লাপাতা লেডিস ও কিছুটা নৌকাডুবি…”জি বাংলার নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’র প্রোমো প্রকাশ্যে আসতেই ট্রোল নেটিজেনদের
“টুকলিতে জি বাংলা সেরা, গরীবের লাপাতা লেডিস সিরিয়াল,একটু নৌকাডুবি আর খানিকটা লাপাতা লেডিস আর তাতে দিয়ে দিন বাংলা সিরিয়ালের তেল মশলা…” ,জি বাংলার নতুন মেগা ‘কনে দেখা আলো’র প্রোমো প্রকাশ্যে আসতে না আসতেই ট্রোল নেটিজেনদের
সম্প্রতি জি বাংলার নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’র প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে প্রথম জুটি বাঁধতে চলেছেন নন্দিনী দত্ত ও সোমরাজ মাইতি। অপরদিকে জুটি বাঁধছেন মৈনাক ঢোল ও সাইনা চ্যাটার্জি।
প্রমোতে দেখা গেছে,’লাজবন্তী’ কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি যাচ্ছে। বাসে বসে বসে সে কাঁদছে, আর তার চোখের জল মোছার জন্য তার বর তাকে রুমাল এগিয়ে দিচ্ছে। ‘লাজবন্তী’র বরের বেশে ধরা দিয়েছেন অভিনেতা মৈনাক ঢোল। অন্যদিকে,’বনলতা’ গাড়ি করে যাচ্ছে শ্বশুরবাড়ি। তার চোখে জল নেই ঠিকই কিন্তু মন অস্থির। পাশে বর বেশে বসে রয়েছেন অভিনেতা সোমরাজ মাইতি। তারপর মাঝ রাস্তায় তাদের উপর ডাকাত পড়ে। সবাইকে আটক করে ডাকাতরা। সেই সময় লাজবন্তী নিজের মুখে ঘোমটা টেনে নেয়। আর তা দেখেই এই বিয়ে থেকে মুক্তি পাওয়ার বুদ্ধি খেলে যায় ‘বনলতা’র মাথায়। সেও ঘোমটা দিয়ে মুখ ঢাকে।
ধারাবাহিকের এই প্রোমো দেখে অনেকেই লাপাতা লেডিজের নকল বলে খোঁচা দিতে শুরু করেছেন। একজন লিখেছেন,’টুকলি of থোড়ি লাপাতা লেডিস থোড়ি নৌকা ডুবি।’
আরও পড়ুন:Jyotishko Biswas:প্রথম বাঙালি হিসেবে চাঁদের পাহাড় জয় করলেন নদীয়ার ছেলে জ্যোতিষ্ক বিশ্বাস
অপরজন লেখেন,’আগেই বলে দিচ্ছি বউ পাল্টা পাল্টি হবে আর শেষে গিয়ে মিল হবে। মাঝখানে ক্যাচাল করে ১০০০ টা এপিসোড দেখাবে।’