Kanchan-Sreemoyee:কান্না থামাতে বেদম মার কৃষভিকে! পরিচারিকার এমন কর্মকান্ড গোপন ক্যামেরায় দেখে শিউরে উঠলেন শ্রীময়ী,রেগে লাল তারকা দম্পতি
কাজের সূত্রে ছোট্ট মেয়ে কৃষভিকে বাড়িতে রেখেই কর্মক্ষেত্রে যেতে হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। ইতিমধ্যেই বহুবার তাঁদের বিভিন্ন কার্যকলাপ এবং কথাবার্তার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। তবে মেয়ে হওয়ার পরে এমন ঘটনার সম্মুখীন হতে হবে, তা কল্পনাও করেননি অভিনেত্রী। নিজেদের কর্মজীবনের সময়ে মেয়েকে সামলানোর জন্য পরিচারিকা রেখেছিলেন কৃষভির বাবা-মা অর্থাৎ কাঞ্চন-শ্রীময়ী। এর ফলেই এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাঁদেরকে তা দুঃস্বপ্নেও ভাবেননি তারকা দম্পতি।
বর্তমানে অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও নিজের কর্ম জীবন গড়ে তুলেছেন কাঞ্চন মল্লিক। এর পাশাপাশি শ্রীময়ী চট্টরাজও তাঁর অভিনয় জীবন নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যস্ত। তাঁদের ছোট্ট একরত্তি মেয়েকে দেখাশোনার জন্য এক পরিচারিকা রেখেছিলেন দম্পতি। সম্প্রতি তাঁদের অনুপস্থিতিতেই ভয়ংকর ঘটনা ঘটল কাঞ্চন-শ্রীময়ী কন্যা কৃষভির সাথে। গোপন ক্যামেরা থেকে সেই ভিডিও দেখে চমকে উঠেছেন শ্রীময়ী চট্টরাজ।
শ্রীময়ী বলেন, কিছুদিন আগের বিপত্তারিণী পুজোর জন্য অভিনেত্রীর মা নিজের বাড়িতে গিয়েছিলেন। সেই দিন কাজের সূত্রে কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই বাইরে ছিলেন। ছোট্ট কন্যার দায়িত্ব ছিল পরিচারিকার ওপর। যদিও এক্ষেত্রে বাড়িতে সিসিটিভি ক্যামেরায় সারাক্ষণ রেকর্ড হচ্ছে সমস্ত ঘটনা। ঐদিন কৃষভির সাথে এমন এক ঘটনা ঘটে, যা বলতে গিয়ে রীতিমতো শিউরে উঠেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কয়েক মাসের ছোট্ট একরত্তি মেয়ে,তার কান্না থামাতেই হঠাৎ করে ভয়ংকর পদক্ষেপ নেয় পরিচারিকা। শ্রীময়ী জানান, “মেয়ে কান্নাকাটি করছিল, দেখি মেয়েকে উপুড় করে মারছে। কাঞ্চন তো বলেছিল ওই মহিলার বিরুদ্ধে মামলা করবে।”
শুধুমাত্র কৃষভির সঙ্গে খারাপ ব্যবহারই নয়, বাড়ি থেকে বিভিন্ন সময়ে একাধিক জিনিস চুরি গিয়েছে। বিশেষত বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ, কাঁসার বিভিন্ন জিনিস কমে যাচ্ছে বলে তাঁরা লক্ষ্য করেছিলেন। এই ঘটনা নজরে আসতেই শ্রীময়ী আবাসনের নিরাপত্তা রক্ষীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে খোঁজখবর নিতে শুরু করেন। সেখানেই জানা যায় অভিনেতা-অভিনেত্রীর অবর্তমানে সিসিটিভি বন্ধ করে তাঁদের বাড়ির দামি বাসন চুরি করে বাইরে পাচার করতেন ওই পরিচারিকা।
এই ঘটনার পর যথেষ্টই চিন্তায় রয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। একরত্তি মেয়েকে মারধর, তাঁর সাথে বাড়ির দামি জিনিসপত্র চুরি যাওয়া। সবকিছু মিলিয়ে মেয়েকে কার ভরসায় রেখে যাবেন এই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদের।