kunal-Sohini:সোহিনী সরকারকে খোঁচা কুণাল ঘোষের! কিন্তু কেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

kunal-Sohini:কুণাল ঘোষের নিশানায় সোহিনী সরকার! আরজি করের প্রসঙ্গ টেনে নিয়ে আবারও ঝাঁঝালো মন্তব্য কেন করলেন কুণাল ঘোষ?

সিনেমাতেও রাজনীতি! বাংলা বিনোদন জগতকে কেন্দ্র করে এমনই কিছু প্রশ্ন উঠে আসছে বারবার। সূত্রের খবর,আরজি কর কাণ্ডে বাংলা বিনোদন জগতের যে সমস্ত ব্যক্তিত্বরা প্রতিবাদের মিছিলে সামিল হয়েছিলেন, তাঁদের অনেকের উপরেই নাকি সরকারের কোপ পড়েছে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর দাবি তাঁর অভিনীত কোনো সিনেমা বা নাটক নন্দনে দেখানো হচ্ছে না।

অন্যান্য অভিনেত্রীদের মতোই সেই আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। সেই আন্দোলন চলাকালীন অভিনেত্রী বলেছিলেন,”আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে।”

আরও পড়ুন:Mimi Chakraborty:’দুই পৃথিবী ২’-তে শুভশ্রীর পাশাপাশি মিমি!…” তাহলে কি রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করবেন মিমি? স্পষ্ট কী জানালেন অভিনেত্রী?

এবার সেই প্রসঙ্গেই কুণাল ঘোষ সোহিনীকে পাল্টা আক্রমণ করে জানান তৃণমূল কংগ্রেসের যুবনেতা অর্থাৎ দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে তাহলে কেন তিনি প্রচার নিয়ে এত লাফালাফি করছেন?

পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারের জন্য জেলায় জেলায় যাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। যা দেখে সোহিনীর উপর বেজায় চটেছেন তিনি। এর আগেও অনেক অভিনেতাকে নিয়েই নিজের মতামত স্পষ্ট করেছেন তিনি।

গতকাল কুণাল ঘোষ সমাজমাধ্যমে সোহিনীর প্রচারমুহূর্তের একটি ছবি পোস্ট করেন যেখানে অভিনেত্রীর পরনে ‘রঘু ডাকাত’ লেখা টি-শার্ট। মাথায় মুকুট। ক্যাপশনে লেখেন,”বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়।সিনেমা যখন জন্ম নিল, তাহলে বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না। শুভেচ্ছা রঘু ডাকাত।”

আরও পড়ুন:Debchandrima Singha Roy:”ভয়ে হাত পা কাঁপছে,আজ কত অচেনা…” নিজের বাড়িতেই চূড়ান্ত হেনস্থার শিকার! কী বললেন দেবচন্দ্রিমা?

এই বিষয়ে যদিও কোনো পাল্টা জবাব দেননি সোহিনী। তবে কুণাল ঘোষের মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment