Mimi-Subhashree:”বলিউডের দীপিকা থাকলে বাংলার আছে মিমি”…শুভশ্রীকে চুমু মিমির! বরের প্রাক্তন প্রেমিকাকে জড়িয়ে শুভশ্রী,তবে কি দূরত্ব মিটল? শীঘ্রই নতুন কোন চমক আসতে চলেছে?
বহুবছর পর একফ্রেমে দেখা গেল টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীকে। এই মুহূর্তে টলিউডে কাঁপাচ্ছেন এই দুই সুন্দরী। একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সাথে মিমির প্রেম ছিল বলেই জানা গেছিল। তবে ২০১৬ সালে আচমকাই ভেঙে যায় সেই প্রেম। কিন্তু কেন ভেঙেছিল সেই প্রেম? তা আজও অধরা। বছর ছয়েক আগে সেই নিয়ে টলিপাড়ায় কম চর্চা হয়নি।
এরপর রাজ-শুভশ্রীর সম্পর্কের কথা জানা গিয়েছিল। মিমির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৮ সালে পাকাপাকিভাবে শুভশ্রীর হাত ধরেন রাজ। বউ-ছেলেমেয়েকে নিয়ে এখন ভরা সংসার রাজের। অতীতের সবকিছু এখন ভুলে রাজ-শুভশ্রী চুটিয়ে সংসার করছেন।
তারপর থেকেই মিমির সাথে শুভশ্রীর বিশেষ সখ্যতা তৈরি হয়নি। একসঙ্গে কোথাও দেখা যেত না তাঁদেরকে। তবে এবার অতীতের জট কাটিয়ে একে অপরকে জড়িয়ে ভিডিয়ো করতে দেখা গেল তাঁদেরকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী। সেখানেই বরের প্রাক্তনের প্রশংসায় পঞ্চমুখ লেডি সুপারস্টার। মিমির উদ্দেশ্য করে বললেন, “বলিউডের দীপিকা (পাড়ুকোন) থাকলে আমাদের বাংলার আছে মিমি।” একথা শুনেই আঙুর হাতে আনন্দে নেচে ওঠেন মিমি। এরপর পাল্টা শুভশ্রীকে “লেডি সুপারস্টার” তকমা দিয়ে জড়িয়ে গালে চুমু খেতে দেখা গেল মিমিকে। এই ভিডিয়োর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “কোলাব অফ দ্য ইয়ার।” আক্ষরিক অর্থেই এটা ২০২৫-এর সেরা কোলাব বলাই যায়।
একসময় স্যোশাল মিডিয়া জুড়ে মিমির বিকিনি লুক নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। ‘রক্তবীজ ২’-এর শুটিং এর একটি মুহূর্ত ছিল সেটি। হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড, ভিজে খোলা চুলে লক্ষ মানুষের রাতের ঘুম উড়িয়েছেন তিনি। অনেকে তখন তাঁকে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাথে তুলনা করেছিলেন। এবার সেই প্রসঙ্গ টেনে এনে মিমিকে প্রসংশায় ভরিয়ে দিলেন শুভশ্রী।
কিন্তু তাঁদের একসাথে আসার কারণ কি? হঠাৎ কিসের শুটিংয়ে ব্যস্ত তাঁরা। সূত্রের খবর,এক বিজ্ঞাপনী প্রচারের জন্য হাত মিলিয়েছেন তাঁরা। দীর্ঘ সময় ধরেই ক্যাপ্টেন টিএমটি বারের প্রচারের মুখ দুজনে। তবে এর আগে একফ্রেমে পাওয়া যায়নি তাঁদেরকে। এক মিউজিক ভিডিয়োতে একসঙ্গে কাজ করলেও শ্যুটিং সেরেছিলেন আলাদা। তবে এবার সব দূরত্ব ঝেড়ে ফেলে সংশ্লিষ্ট কোম্পানির জন্য দুর্গাপুজোর স্পেশাল শ্যুট সারছেন দুই নায়িকা। তাই বলাইবাহুল্য এবারের পুজোতে আসতে চলছে বিরাট চমক। খুশিতে ডগমগ দুই নায়িকার অনুরাগীরা।