Subhashree Ganguly

Subhashree Ganguly:’সবচেয়ে বেশি হিংসা করি ইউভানকে…’, মা হয়ে নিজের ছেলেকেই হিংসে! কেন এমন বললেন শুভশ্রী?

Subhashree Ganguly:’সবচেয়ে বেশি হিংসা করি ইউভানকে…’, মা হয়ে নিজের ছেলেকেই হিংসে! কেন এমন বললেন শুভশ্রী?

বাড়ি ফিরেই ফোন সাইলেন্ট! নিজের সন্তানকেই নাকি হিংসা করেন মা শুভশ্রী গাঙ্গুলী?

বর্তমানে একাধিক চর্চিত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দেব-শুভশ্রী বা ‘দেশু’ নিয়ে ভক্তদের জল্পনা কল্পনা রয়েছে চরমে। দশ বছর পর মুক্তি পাচ্ছে দেব শুভশ্রীর শেষ অভিনীত ছবি ‘ধুমকেতু’। এই ছবির ট্রেলার লঞ্চের দিনেই বহু বছর পর একফ্রেমে ধরা দেন জনপ্রিয় টলিউড জুটি দেব-শুভশ্রী। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে বলতে শোনা যায়, তিনি নাকি হিংসা করেন তার একরত্তি সন্তান ইউভানকেই! মা হয়ে নিজের সন্তানকে হিংসে? মা হয়ে এ কেমন মন্তব্য করলেন অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিভিন্ন মনের কথা শেয়ার করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ওই সাক্ষাৎকারেই তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়ের জগতে না এলে শুভশ্রী গাঙ্গুলী ব্যবসায়ী বা বিজনেস উইমেন হিসাবে নিজেকে গড়ে তুলতেন।

নিজের প্রথম প্রেমের কথা শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান,তাঁর প্রথম প্রেম ছিল বর্ধমানের তাঁর ছোটবেলার সময়েই। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে হঠাৎ তাকে বলতে শোনা যায়, তিনি নাকি হিংসা করেন নিজের ছোট্ট ছেলে ইউভানকেই!

কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী? এই মন্তব্য করার পর অভিনেত্রী যদিও এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। সাক্ষাৎকারে অভিনেত্রী আক্ষেপের সুরে জানিয়েছেন, ইউভান প্রচন্ড পরিমাণে ইনোসেন্ট এবং প্রাণবন্ত। ইউভানের মতই হতে চান শুভশ্রী। কিন্তু ওই বয়সে গিয়ে ওর মতো ইনোসেন্ট হবার সুযোগ নেই আর অভিনেত্রীর কাছে। সেই কারণেই নিজের একরত্তি ছেলেকে দেখেই হিংসা হয় শুভশ্রী গাঙ্গুলীর।

এর পাশাপাশি মনের মানুষ প্রতারণা করলে কী করবেন? এই প্রশ্নের উত্তর হিসাবে অভিনেত্রীর তরফে আসে এক মোক্ষম জবাব। বেশি কিছু চিন্তা না করে অভিনেত্রী সাফ বলেন, “গড ব্লেস ইউ বলব”। অভিনেত্রীর এই বক্তব্য থেকেই তিনি যে যথেষ্ট পরিমাণে পরিণত হয়ে গিয়েছেন, তার প্রমাণ পাওয়া যায়। যেখানে দেবের সাথে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর অভিনেত্রীকে নিজের কাজের জগত থেকে দূরে চলে যেতে দেখা গিয়েছিল, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা ঘটলে অভিনেত্রী শুধুমাত্র অপর মানুষটির প্রতি শুভ কামনাই করবেন।

তবে ‘রাগ হলে কি করেন?’ এই প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তিনি একেবারেই চুপ করে যান ওই সময়ের জন্য। ওই সময় এবং ওই পরিস্থিতিকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি।

Read more

Dibyojyoti-Ditipriya

Dibyojyoti-Ditipriya:“আমার সঙ্গে জড়িয়েও দিতিপ্রিয়াকে…” অভিনেত্রীর জন্মদিনে কোন গোপন কথা ফাঁস করলেন ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি দত্ত?

Dibyojyoti-Ditipriya:“আমার সঙ্গে জড়িয়েও দিতিপ্রিয়াকে…” অভিনেত্রীর জন্মদিনে কোন গোপন কথা ফাঁস করলেন ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি দত্ত? “আমার সঙ্গে জড়িয়েও দিতিপ্রিয়াকে…” দিতিপ্রিয়া রায়ের জন্মদিনের সকালেই এ কোন মন্তব্য করলেন তাঁর বাল্যবন্ধু? দুজনেরই নামের শুরু বাংলার ‘দ’ বা ইংরেজির ‘ডি’ দিয়ে। এমন কি পেশাতেও তারা দুজনেই অভিনয়ের জগতে। গতকাল ছিল দিতিপ্রিয়া রায়ের জন্মদিন, আর ওই দিনেই টেলিভিশনের ‘অনুরাগের … Read more

Dev-Subhashree

Dev-Subhashree:”শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি…”,নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব

Dev-Subhashree:”শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি…”,নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব “শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি, আমাদের নিয়ে অনেকের মধ্যে অনেক নেগেটিভিটি ছিল…”,শুভশ্রী-দেব একসাথে সামনে আসতেই রাজ-রুক্মিণীকে উদ্দেশ্য করে কুমন্তব্য, নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব প্রায় ১২ বছর পর একই সাথে এক মঞ্চে ৪ই আগস্ট ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব-শুভশ্রী। নাচে … Read more

Rita Dutta Chakraborty:’অশ্লীল শব্দপ্রয়োগ যেন জলভাত হয়ে গিয়েছে’ সেটের কোন ঘটনাকে ‘কুশিক্ষা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী?

Rita Dutta Chakraborty:’অশ্লীল শব্দপ্রয়োগ যেন জলভাত হয়ে গিয়েছে’ সেটের কোন ঘটনাকে ‘কুশিক্ষা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী? বাংলা ধারাবাহিকের প্রায় দু’দশক কাটিয়ে ফেলে কোন মন্তব্য করলেন অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী? নিজের অভিনয় জীবনের নানান অভিজ্ঞতা সম্প্রতি একটি সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্ত করেছেন অভিনেত্রী। ভালো অভিনেত্রী বলে সুখ্যাতি থাকা সত্ত্বেও সিনেমায় সুযোগ মিলেছে হাতে গুনে … Read more

Gourab Chatterjee:

Gourab Chatterjee:শুটিংয়ে যাওয়ার পথে বৃহন্নলা দিদিরা রাখি বাঁধলেন অভিনেতা গৌরব চ্যাটার্জির হাতে

Gourab Chatterjee:শুটিংয়ে যাওয়ার পথে বৃহন্নলা দিদিরা রাখি বাঁধলেন অভিনেতা গৌরব চ্যাটার্জির হাতে এ যেন এক অন্যরকম রাখিবন্ধন উৎসব। শুটিংয়ে যাওয়ার পথে অভিনেতা গৌরব চ্যাটার্জির সাথে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। সমাজে যাদেরকে আমরা অচ্যুত বলি,যাদেরকে কোণঠাসা করে একঘরে করে রেখেছি,যাদের দেখে অনেকের অস্বস্তি বা কটূক্তি করতে একবারও ভাবেন না,কিন্তু তারাও যে সমাজের একটা বড় অংশ … Read more

Virat- anushka

Virat-Anushka:ভিগান হয়েও বিবাহবার্ষিকীতে বিরুষ্কা খেলেন ‘সাপের মাংস’! কোন উপায়ে সাপকে নিরামিষ বানালেন? ভাইরাল এই আশ্চর্য রেসিপি

Virat-Anushka:ভিগান হয়েও বিরুষ্কা খেলেন ‘সাপের মাংস’! কোন উপায়ে সাপকে নিরামিষ বানালেন? ভাইরাল এই আশ্চর্য রেসিপি বিবাহবার্ষিকীতে সাপ খেলেন ভিগান তারকা দম্পতি বিরুষ্কা, তাও আবার নিরামিষ! কীভাবে এই অসাধ্য সাধন হল? আশ্চর্য এই রন্ধন রেসিপি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলি আর আনুষ্কা শর্মার বিবাহবার্ষিকীতেই কঠিন পরীক্ষার সম্মুখীন তারকা রন্ধনশিল্পী হর্ষ দীক্ষিত, কারণ ওই যে ভিয়েতনামের … Read more

Mainak Banerjee

Mainak Banerjee:”দু’বছর হয়ে গিয়েছে তারপরেও মানুষের এই ভালোবাসা, এটা যে কত বড় পাওনা…”,দর্শকের কাছে থেকে উপহার পেয়ে আবেগে ভাসলেন অভিনেতা মৈনাক, কোন বিশেষ প্রাপ্তির কথা জানালেন তিনি?

Mainak Banerjee:”দু’বছর হয়ে গিয়েছে তারপরেও মানুষের এই ভালোবাসা, এটা যে কত বড় পাওনা…”,দর্শকের কাছে থেকে উপহার পেয়ে আবেগে ভাসলেন অভিনেতা মৈনাক, কোন বিশেষ প্রাপ্তির কথা জানালেন তিনি? ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ,টলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেতা মৈনাক ব্যানার্জী। ২০২৩ সালে শুরু হয়েছিল জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকে মৈনাক ‘সৌরনীল’ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। … Read more

Raja-Madvubani

Raja-Madhubani:’শাঁখা-পলা, সিঁদুর নেই, এখন কী স্বামীর মঙ্গলের কথা ভাবছেন না?’, নেটিজেনদের কটাক্ষে পাল্টা উত্তর দিলেন মধুবনী

Raja-Madhubani:’শাঁখা-পলা, সিঁদুর নেই, এখন কী স্বামীর মঙ্গলের কথা ভাবছেন না?’, নেটিজেনদের কটাক্ষে পাল্টা উত্তর দিলেন মধুবনী ‘শাঁখা-পলা, সিঁদুর নেই, এখন কী স্বামীর মঙ্গলের কথা ভাবছেন না?’ ক্যামেরার সামনে শাঁখা,পলা খুলে অভিনয় করতে দেখেই আবারও বিতর্কের মুখে অভিনেত্রী মধুবনী গোস্বামী, পাল্টা উত্তর দিতে ছাড়লেন না অভিনেত্রী দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় পা রেখেছেন অভিনেত্রী মধুবনী … Read more

Abhika Malakar

Abhika Malakar:রাজ চক্রবর্তীর হাত ধরে পর্দায় ফিরছেন অভিকা মালাকার? কী বললেন নায়িকা?

Abhika Malakar:রাজ চক্রবর্তীর হাত ধরে পর্দায় ফিরছেন অভিকা মালাকার? কী বললেন নায়িকা? পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সেলফি! তবে কি নতুন কোন চমক আসতে চলেছে? ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অভিকা মালাকার! কবে, কোন চ্যানেলে আসছেন তিনি? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রাণী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন ‘রাণী’ ওরফে অভিনেত্রী অভিকা মালাকার। ‘রাণী’-‘দূর্জয়’ জুটিকে আজও … Read more

Jeetu-Ditipriya

Jeetu-Ditipriya:সবরকম বিবাদ-ঝগড়ার ইতি! অবশেষে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হল জিতু-দিতিপ্রিয়া। স্বস্তির নিঃশ্বাস ফেললেন দর্শক

Jeetu-Ditipriya:সবরকম বিবাদ-ঝগড়ার ইতি! অবশেষে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হল জিতু-দিতিপ্রিয়া। স্বস্তির নিঃশ্বাস ফেললেন দর্শক ‘আর্য’র সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলেন ‘অপর্ণা’। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ রেষারেষি শুরু হয়েছিল জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে। অভিনেত্রী অভিযোগ ছিল তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছেন সহঅভিনেতা জিতু কমল। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই … Read more