Locket Chatterjee:লকেট চ্যাটার্জী,একসময় ছোটপর্দা থেকে বড়পর্দা সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে এসেছিলেন তৃণমূলে যোগ দিয়ে। খুব বেশি দিন অবশ্য তিনি তৃণমূলে থাকেননি। ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন। একসময় লকেটের দাবি ছিল তৃণমূলে থেকে নাকি দ’ম’ব’ন্ধ লাগছিল তাঁর। তাই দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে মুক্ত আকাশে ডানা মেলেছিলেন তিনি।
সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে খোলামেলাভাবে নিজের জীবনের অজানা দিক অভিনয়, রাজনীতি, ব্যক্তিগত অভিজ্ঞতা, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ঠিক কেমন সেই নিয়ে স্পষ্ট কথা বলেন লকেট চ্যাটার্জী।
লকেট জানিয়েছেন তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছে তৃণমূলের হাত ধরে হলেও তারপর বিজেপিতে যোগ দেন তিনি। এর আগে মহিলা মোর্চার সভাপতি হিসেবে কাজ করার সময় তিনি প্রায় আড়াই হাজার মহিলা প্রার্থীকে পঞ্চায়েত নির্বাচনে জেতাতে সাহায্য করেছেন।
সেই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় কোথাও গিয়ে কী লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) বিজেপিকে হা’রিয়ে দিচ্ছে? এই প্রসঙ্গে তিনি জানান,”আমার যেটা মনে হয় বিজেপির রাজ্যেও অনেক জায়গাতে এটা দেওয়া হচ্ছে। যেমন দিল্লি, মধ্যপ্রদেশে ‘লাডলি বেহনা যোজনা’, মহারাষ্ট্রে দেওয়া হচ্ছে। এটা অবশ্যই মহিলাদের হাতে টা’কা যাচ্ছে, বিশেষ করে একটা গ্রামের মহিলার কাছে টা’কা যাচ্ছে,ওদের কাছে ওটা বিশাল পাওয়া। শুধু পশ্চিমবঙ্গে নয় অন্য রাজ্যেও যাচ্ছে। কিন্তু তার বদলে যে জিনিসটা তাদের কাছে থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে অনেক কিছুই। প্রত্যেকটা জায়গায় মহিলাদের উপর অ’ত্যা’চা’র হচ্ছে কিন্তু তার কোন শা’স্তি নেই, বি’চার নেই। এই টা’কা’টা দিয়ে যেন কোথাও মুখ বন্ধ করে দেওয়ার মতো হচ্ছে। আরেকটা ব্যাপার,এই টা’কা’টা পেল কথা থেকে। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে টা’কা আসছে, তো প্রয়োজনীয় সেইসব খাতে খরচা না করে এই এত মেলাতে দেওয়া হচ্ছে। সঠিক যে যোজনাতে খরচা করার দরকার সেগুলোতে হচ্ছে না। টা’কা তো চলে আসবে কিন্তু সেই টা’কা’গুলো ঠিক কোন পথে খরচা হবে এটা সিদ্ধান্ত নিয়েই এই সরকার। সরকারি কর্মচারীদের DA(Dearness Allowance) না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে। কোনো শিল্প নেই এখানে। শিল্প আসবে করছে কিন্তু এলোটা কোথায়? এই করে পনেরো বছর চলে গেল।”
আরও পড়ুন:Dev:কুণাল ঘোষ ও ব্রাত্য বসুকে উদ্দেশ্য করেই কী এমন মন্তব্য করলেন দেব? ইন্ডাস্ট্রি নিয়ে কী জানালেন?
বিধান সভার সময়ের ঘটনা রচনা ব্যানার্জীর(Rachna Banerjee) সঙ্গে তাঁর যে ম’নো’মা’লি’ন্য তৈরি হয়েছিল বা রচনার ‘দিদি নম্বর ওয়ান'(Didi No. 1) থেকে রাজনীতিতে পা দেওয়া সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে লকেট জানান,”ওঁর সাথে আমি প্রচুর ছবিটা কাজ করেছি। ওঁ তো হঠাৎ করে টিকিট পেয়েছে,জিতে গেছে। তাই রাজনীতির জগতে আমি সেরকম ওঁকে ভাবি না। তাই কোনো কিছু একটা হলে আমি বলি না না, ওর কোন দো’ষ নেই।”
অভিনয় জগৎ থেকে দূরে চলে গেলেও অভিনয়ের প্রতি ভালোবাসা এখনও হারায়নি তিনি। তাহলে কী তিনি আবার অভিনয় জগতে ফিরতে চান? লকেট জানান,”ভালো প্রস্তাব এলে সিনেমা বা সিরিয়ালে ফিরবই। ভালো কিছু পেলে অবশ্যই করব।” প্রসেনজিৎ চ্যাটার্জী(Prosenjit Chatterjee),দেব(Dev), জিৎ(Jeet), কোয়েল(Koel Mallick) সবার সাথে কা’জ করেছেন তিনি। তাঁদের সাথে সেই কাজের স্মৃতি আজও অমলিন তাঁর কাছে।
সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ লকেট। প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? তাঁর কথায়,”প্রধানমন্ত্রী সবসময় খুব সহজভাবে কথা বলেন। একবার উত্তরাখণ্ডের ঠান্ডায় আমার শ’রী’র খা’রা’প হলে উনি নিজে খোঁজ নিয়েছিলেন। দলের কাজ হোক বা ব্যক্তিগত স’ম’স্যা সবকিছুই তাঁর কাছে বলা যায়। মোদিজি আমার কাছে প্রধানমন্ত্রী নন, একদম ঘরোয়া মানুষ।”
ব্যক্তিগত জীবন হোক কিংবা রাজনীতির ময়দান দুই ক্ষেত্রেই উজ্জ্বল লকেট চ্যাটার্জি।