Madhubani Goswami:”আমি টাকা দিয়ে, কারুর রোয়াব নিতে পারি না… লোককে তেল মেরে চলার কনসেপ্টটা আমার dictionary- এর বাইরে!…”
‘এত অহংকার,আপনি সমগোত্রীয় বলতে কী বোঝালেন, আপনি কোন গোত্রীয়…’ মধুবনীর কথাতে তুমুল সমালোচনা,কে কী বললেন অভিনেত্রীকে?
বিতর্কের শিরোনামে এখন অভিনেত্রী মধুবনী গোস্বামীর নাম। কখনও চুল তো কখনও পোশাক বা তাঁর বলা কিছু কথা সব নিয়েই তাঁকে নিয়ে কাটাছেঁড়া চলতে থাকে। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাঁর। অভিনয়ের পাশাপাশি এখন নতুন ব্যাগের ব্যবসাতে মন দিয়েছেন রাজা-মধুবনী। যা নিয়েও চলছে সমালোচনা। অনেকে বলছেন ফার্স্ট কপি ব্যাগ তাঁরা বিক্রি করছেন,যা অতিরিক্ত দাম। অবশ্য এই বিষয়ে কড়া ভাষায় নেটিজেনদের উত্তর দিতে ছাড়েননি এই তারকা দম্পতি।
তবে সম্প্রতি আবারও কিসের জন্য এমন বাঁকা মন্তব্য করে বসলেন অভিনেত্রী। অভিনেত্রী স্বামী অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, “টাকা দিয়ে কারও রোয়াব আমি সহ্য করি না।” ব্যস তারপরই শুরু হয়ে যায় নেতিবাচক মন্তব্যের ঝড়।
অভিনেত্রী লিখেছেন,”আমার একটা সমস্যা আছে… বেশ গুরুতর সমস্যা… আমি টাকা দিয়ে, কারুর রোয়াব নিতে পারি না…আমি কিন্তু প্রত্যেকটি মানুষকে সন্মান করি, প্রত্যেক স্তরের মানুষকে সন্মান করি, সবার সঙ্গে হেসে কথা বলি, এবং সব্বাইকে সন্মান দিয়ে কথা বলি… কিন্তু কেউ যদি অযাচিতভাবে, দুটো কথা শুনিয়ে দেয়, তার কপাল যদি ভালো থাকে, অবিলম্বে সেই স্থান বর্জন করি, আর যদি কপাল খারাপ থাকে, তাহলে তার জায়গাটা ঠিক কোথায়, তাকে বুঝিয়ে দিয়ে, সম্পর্কে ইতি টানি…এক্ষেত্রে, আমার মনে হয়, মানুষের basic ভদ্রতা এবং বিবেচনা, এই দুটোর খুব প্রয়োজন… কাকে বলছি, কেন বলছি, কতটা বলা উচিত, তাকে কি আদৌ এতটা বলা যায়? এই প্রশ্নগুলো যদি মানুষ নিজেকে করে, তাহলেই কিন্তু অনেক সম্পর্ক বাঁচে… আমি ভদ্র ব্যবহার করছি বলেই, তুমি যে আমার মাথার ওপর উঠে নাচতে পারো না, এই sense টুকুই কিছু কিছু মানুষের নেই… দুটো হেসে কথা বলেছি কি বলিনি, সমগোত্রীয় ভেবে ফেলার যে ব্যাপারটা…সব থেকে বড় কথা হচ্ছে, সমগোত্রীয় কেউ অপমান করলেও, ছোট বড় কথা বললেও, তার ও অপমান আমি নিই না…
পুনশ্চ- মোট কথা হলো, লোককে তেল মেরে চলার কনসেপ্টটা আমার dictionary- এর বাইরে!”
এই লেখা দেখে চটেছে নেটমহল। একজন লেখেন,’এত অহমিকা!!! ঠিক কারা আপনার “সমগোত্রীয়” সেটা জানার ইচ্ছে রইলো। আপনার মনের মত কমেন্ট না করলেই বুঝি অনেকের গোত্রচ্যুত ঘটে।। বি দ্রঃ অনেক রুচিশীল , ভদ্রলোক ও আপনাদেরকে নেতিবাচক মন্তব্য করতে দেখেছি, তাঁরা নিশ্চয় আপনাদের সমগোত্রীয় নয়।’
আরও পড়ুন:Syed Arefin-Neha Amandeep:”দাদা খুব ভালো পরিচালনা করতে পারেন…” হঠাৎ কিসের ইঙ্গিত দিলেন নেহা আমনদীপ?
অপরজন লেখেন,’সবই তো বুঝলাম কিন্তু নিজের গোত্রকে আবার এত বিশেষ মনে করছেন কেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায়?’