Madhumita Sarcar:আবারও ছোটপর্দায় তাক লাগানো চরিত্রে ফিরলেন মধুমিতা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Madhumita Sarcar:বড়পর্দা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করার পর ফের ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী মধুমিতা সরকার।

স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। শেষ তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক ‘কুসুম দোলা’তে।

দীর্ঘ বিরতি কাটিয়ে স্টার জলসারই নতুন ধারাবাহিকে ফিরলেন তিনি। এক্কেবারে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে আপাতত সেরকমই বোঝা যাচ্ছে। সাধারণ একটি পরিবারের মেয়ের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। তবে প্রোমো প্রকাশ পেলেও ধারাবাহিকটি কবে থেকে শুরু হচ্ছে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে নায়কের চরিত্রে কাকে দেখা যাবে জানা যায়নি এখনও।

আরও পড়ুন:Swastika Mukherjee:বাবাকে নিয়ে মন্তব্য করায় বেজায় চটলেন স্বস্তিকা

প্রোমো দেখে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কাছে থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকেই বলেছেন ধারাবাহিকের নাম তাঁদের একেবারেই পছন্দ হয়নি। আবার কেউ বলেছেন মধুমিতার লুক পছন্দ হয়নি। অপরদিকে কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন। আবারও তারা তাঁদের পছন্দের অভিনেত্রীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন।

Leave a Comment