Mahalaya 2025:এ কোন পশ্চিমবঙ্গে আছি? মহালয়া বন্ধ করে দিতে হবে! এ কেমন দাবি? এক তরুণীর চাঞ্চল্যকর মন্তব্যে ক্ষুব্ধ গোটা রাজ্যবাসী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Mahalaya 2025:মহালয়া মানেই দেবী দুর্গার আগমনের সূচনা। আর মহালয়ার পুণ্যলগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সাথে সাথে সেই চিত্র বদলেছে অনেকটাই। বাংলা টেলিভিশনগুলিতে প্রতি বছর মহালয়ার অনুষ্ঠান সম্প্রচার করা হয়। মহালয়ার দিন ভোর থেকেই কলকাতা, গঙ্গাসাগর থেকে হাওড়া, হগলি জেলার বিভিন্ন ঘাটে উপচে পড়ে ভিড়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুরুষ থেকে মহিলারা সকলে তর্পণে সামিল হন।

তবে এবারের মহালয়াতে যেন অন্যরকম চিত্র ফুটে উঠল রাজ্যে। এই চিত্র ফুটে উঠেছে রামগড়ে। সম্প্রতি এক ভিডিও মাধ্যমে ফুটে উঠেছে সেই দৃশ্য। রামগড়ে মহালয়া চালানোর প্রতিবাদে এক মহিলা। সেই মহিলাকে হিন্দিভাষী মহিলা বলে দাবি করছেন বাংলা পক্ষ। কারা বাঙালির মহালয়া বন্ধ করে দিচ্ছে? বাংলা পক্ষের তরফ থেকে প্রশ্ন উঠছে বারবার।

যে মহালয়ার জন্য বাঙালি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে, এবং এই মহালয়া দিয়েই দেবীপক্ষের সূচনা,সেই মহালয়া বন্ধের জন্য এক মহিলা রাস্তায় বিক্ষোভ দেখান। মহিলার দাবি,আপনারা কার অনুমতি নিয়ে এইসব করছেন? এত জোরে জোরে আওয়াজ কেন চালানো হবে? মহিলার এমন কথা শুনে রীতিমতো রেগে আগুন বঙ্গবাসী।

আরও পড়ুন:Zubeen Garg Wife:হাতজোড় করে কিসের অনুরোধ করলেন জুবিন গর্গের স্ত্রী?

রামগড়ের এক বাসিন্দা বলেন, বাঙালির আবেগ মহালয়া আজ ৬০ বছর ধরে এটা চালানো হচ্ছে, বাঙালির উৎসব শুরু হয় এখান থেকেই,কোথা থেকে এই হিন্দিভাষী এই মহিলা এসে আচমকাই বলছে মহালয়া বন্ধ করে দিতে হবে। আওয়াজ কমিয়ে দিতে হবে। এটা কোন পশ্চিমবঙ্গে আছি আমরা?

ভিডিওতে দেখা যায়,সেই মহিলা আবার পুলিশ নিয়ে এসেছে মহালয়া বন্ধ করার জন্য। মহিলাটিকে ইংরেজিতেই বেশিরভাগ সময় কথা বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, বাঙালি সংস্কৃতির যারা মেনে নিতে পারে না,তাদের বাংলা থেকে তাড়ানো উচিত।

মহালয়া দিয়েই পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু হয়। বাঙালির আবেগে মিশে রয়েছে মহালয়া। বাঙালির জীবনের সঙ্গে মহালয়া ওতপ্রোতভাবে জড়িত। আর সেই বিষয়কে কেন্দ্র করে এমন আচরণ? মেনে নিতে পারছেন না রাজ্যবাসী।

Leave a Comment