Mimi Chakraborty:’দুই পৃথিবী ২’-তে শুভশ্রীর পাশাপাশি মিমি!…” তাহলে কি রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করবেন মিমি? স্পষ্ট কী জানালেন অভিনেত্রী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Mimi Chakraborty:”শুভশ্রীর বিষয়টা স্পষ্ট করে দিতে চাই…” ভবিষ্যতের রাজ চক্রবর্তীর সাথে সিনেমা করা থেকে শুরু করে নুসরতের সঙ্গে সম্পর্ক সব বিষয়ে মুখ খুললেন মিমি।

বাংলা ইন্ডাস্ট্রির এরা নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি ‘রক্তবীজ ২’-এর একটি গানে ঝড় তুলেছেন আবীর-মিমি। কখনও আবীরের পিঠে চড়ে, তো কখনও একসাথে দোলনায় শুয়ে রোমান্স করতে দেখা যায় তাঁদেরকে। এক কথায় নীল রঙের বিকিনিতে ঝড় তুলেছেন মিমি।

সমাজ মাধ্যমে তাঁকে বোল্ড মুখে দেখা গেলেও কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যে নাকি কখনওই স্বাচ্ছন্দ্যবোধ করতেন না মিমি! তাহলে হঠাৎ এমন কেন দৃশ্যের অভিনয় করতে দেখা গেল তাঁকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, “আমি কতটা আমার শরীর নিয়ে স্বচ্ছন্দবোধ করছি সেটাই আগে দেখি আমি। শুধু তো পোশাক পরাই নয় তার পিছনে অনেক খাটতেও হয়। আমি নিয়মিত শরীরচর্চা করি। একটা সঠিক লাইফস্টাইলের মধ্যে দিয়ে যেতে হয়। মিষ্টি খেতে ভালবাসি তবুও খেতে পারিনা, অনেকটা স্যাক্রিফাইস করার পর এটা করতে পেরেছি। আজ থেকে দশ বছর আগে হয়ত এটা আমি করতে পারতাম না, হয়ত আমি তখন এতটাও স্বচ্ছন্দবোধ করতাম না। শুধু আমি একা নই এর পিছনে আমার টিমেরও অনেকখানি খাটনি আছে।”

আরও পড়ুন:Prity-Rahul:মেয়ের কাণ্ড দেখে হতবাক মা! হঠাৎ কী করে বসল রাহুল-প্রীতির একমাত্র কন্যা?

অভিনেত্রীর এই লুক দেখে অনেকের মতোই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছিলেন তাঁকে। গানের সেই ঝলক শেয়ার করে শুভশ্রী লিখেছেন- ‘ভীষণ হট।’ পালটা ‘শুভ’কে মন ভরা ভালোবাসা জানিয়েছেন মিমিও। এছাড়াও কিছুদিন আগে একটি বিজ্ঞাপনী ব্র্যান্ডের শুটিংয়ের জন্য আবারও একসাথে দেখা যায় তাঁদেরকে। যেখানে তাঁদেরকে একসাথে রিল ভিডিও বানাতে দেখা যায়,সেখানেই শুভশ্রী মিমিকে বলেছিলেন “টলিউডের দীপিকা পাড়ুকোন হচ্ছে মিমি।” তারপর শুভশ্রীকে জড়িয়ে চুমু খেতে দেখা যায় মিমিকে।

এরপরই টলিপাড়ায় গুঞ্জন শুরু হয় তাহলে কী পুরানো সম্পর্কের তিক্ততা ভুলে আবার বন্ধুত্বের হাত বাড়ালে নাকি উপরের দিকে তাঁরা। এবার সেই বিষয়েই খুল্লামখুল্লা উত্তর দিলেন মিমি। তিনি জানান,”শুভশ্রীর বিষয়টা এবার আমি স্পষ্ট করে দিতে চাই। আমাদের দুজনের মধ্যে, আমরা দুজনেই দুজনের জন্মদিনে একে অপরকে ফুল পাঠাই। ওঁর যা যা কাজ আমার ভালো লাগে আমি দেখি। আমার যা যা কাজ ওঁ দেখে, আর দেখে আমায় মেসেজ করে। আমাদের মধ্যে যা সমস্যা সেটা শুধুমাত্র আমি মিডিয়া এবং আশেপাশের মানুষগুলোর থেকে শুনে থাকি সবসময়। এটা মানুষের ধারণা যে, তারা মনে করে আমাদের মধ্যে সমস্যা আছে। যার কারণে এই রিলটা এতটা ভাইরাল হয়েছে। আমরা যখন রিলটা করেছিলাম তখন আমাদের মাথায় কিছু ছিল না।”

তিনি আরও জানান,” আমি খুবই খুশি হয়েছি যে আমাকে এই সম্মানটা ওঁ দিয়েছে। কিন্তু আমার সারা জীবন, আমি ছাড়া আর কেউ হতে চাইনা।”

আরও পড়ুন:Susmita- Sabyasachi:প্রাক্তন স্ত্রী ও মাকে অপমান করায় রেগে কী বললেন সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী?

সূত্রের খবর,’দুই পৃথিবী ২’ আসতে চলেছে এবং তার কাস্টিং ও চলছে! তাহলে কি শুভশ্রী-মিমিকে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় একসাথে দেখা যাবে? অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানান,”কাস্টিং হয়ে গিয়েছে? কিন্তু ডিরেক্টোরিয়াল টিম কে সেটাও জানতে হবে।”

এরপর তাঁকে জিজ্ঞেস করা হয় ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ গানে নুসরত জাহান ও মিমিকে একসাথে দেখা গিয়েছে। তাহলে কী সবকিছু মিটে গেছে তাঁদের মধ্যে? একটু চুপ হয়ে অভিনেত্রী জানান,”শুটিংয়ের ফাঁকে যতটা আড্ডা মারার সুযোগ ছিল ততটাই করেছি।”

আরও পড়ুন:Swastika Mukherjee:তিনিও যে থেমে থাকার পাত্রী নন আবারও প্রমাণ করলেন। ট্রোলারকে মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী

কিন্তু অভিনেত্রী সাফ জানিয়ে দেন রাজনীতি নিয়ে তিনি কোনো কথাই বলতে চান না। সম্প্রতি কাছের বন্ধু তথা অভিনেতা অঙ্কুশ হাজরাকে ইডি তলব করেছে। এই বিষয়ে অভিনেত্রী বলেন,”এটা ভীষণই সেনসিটিভ একটা ব্যাপার। এই ব্যাপারে কথা না বলাই ভালো এটা অঙ্কুশ ভালো বলতে পারবে।”

Leave a Comment