Prity-Rahul:ছোট্ট মেয়ের কাণ্ডে নাজেহাল অবস্থা অভিনেত্রীর,কাণ্ড জানলে অবাক হবেন!
গত আগস্ট মাসে রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের সংসারে এসেছে নতুন সদস্য। তাঁদের ছোট্ট পরী আয়রা। মেয়ে যেন তাঁদের চোখের মণি। এক মুহূর্তও নিজেদের কাছ ছাড়া করেন না তাঁরা। আপাতত সন্তানকে ঘিরে দম্পতির দিন কাটছে।
মাঝেমধ্যেই তাঁর মেয়ের নানান মুহূর্তের ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে এই তারকা দম্পতি। হামেশাই তাঁর মুখে হাসি লেগে আছে। ছোট্ট ছোট্ট হাত-পা নিয়ে নানান অঙ্গভঙ্গি করতে ব্যস্ত থাকে খুদে। তবে এবার মেয়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন অভিনেত্রী। ভিডিও পোস্ট করে লেখেন “আমার আর কিছু বলার নেই।”
আরও পড়ুন:Madhubani Goswami:মধুবনীর কথাতে তুমুল সমালোচনা,হঠাৎ কী বললেন অভিনেত্রী?
তবে আচমকাই কী হল মেয়ের? ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “কী করেছ এটা তুমি?কেন করেছ?” আসলে আর কিছুই নয় ছোট্ট আয়রা সারা মুখে,গা হাত পায়ে বোরোলীন মেখে ভর্তি করেছে। যা দেখে হাসি আর ধরে রাখতে পারছেন না অভিনেত্রী। মেয়ের এমন কাণ্ড দেখে মজার ছলে বলেন,”দে আমাকে পয়সা দে বোরোলীন কিনে দে!”
মেয়ের এমন এক মজার মুহূর্ত তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার না করে পারলেন না প্রীতি। মা-মেয়ের এমন সুন্দর মুহূর্ত দেখে খুব খুশি তাঁর অনুরাগীরা। তাঁর এই পোস্ট দেখে অনেকেই একরত্তিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মিষ্টি আয়রাকে অনেকে আশীর্বাদও করেছেন।
প্রসঙ্গত,২০২০ সালে চার হাত এক করেন রাহুল এবং প্রীতি। অভিনয়ের মাধ্যমেই একে অপরের সঙ্গে আলাপ তাঁদের। তারপর প্রেম এবং অবশেষে নতুন জীবন শুরু করেন রাহুল ও প্রীতি। তবে মেয়ের আগমনে তাঁদের জীবনে এখন খুশির জোয়ার।