Mrityunjay-Sharly:”শার্লি মোদক নামে কোনো নারীর অস্তিত্বই নেই,কিছু বিচ্ছেদ ভালোর জন্যই হয়…” প্রাক্তন প্রেমিকা শার্লির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য,মনের বিশেষ অনুভূতির কথা জানালেন তিনি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Mrityunjay-Sharly:বিয়ের পাকা কথাও হয়ে গিয়েছিল,কিন্তু আচমকাই সম্পর্কে ভাঙন ধরে অভিনেত্রী শার্লি মোদক ও অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্যর। বর্তমানে তাঁদের জীবনের পথচলা আলাদা হয়েছে। দুজনেই নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে সংসার করছেন। শার্লি মোদক সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা অভিষেক বসুর সঙ্গে। অপরদিকে মৃত্যুঞ্জয়ও আইনি বিয়ে সেরেছেন নেটপ্রভাবী কন্যা চৈতালি দত্তর সঙ্গে। কিছুদিন আগেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘হিন্দোল’-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তবে বিচ্ছে’দের পরের জীবন তাঁর কাছে যে খুব একটা সহজ ছিল না এমনটাই জানান মৃত্যুঞ্জয়। খুব একটা সহজ ছিল না নিজের জীবনটা কি আবার নতুনভাবে গুছিয়ে নেওয়া। কিন্তু জীবনে চৈতালি আসার পরে থেকে তার জীবন বদলে যায়। বেঁচে থাকার মানে তিনি আবারও খুঁজে পেয়েছেন। সেই প্রসঙ্গেই অভিনেতা জানিয়েছেন,”খুব গভীর ছিল সেই সম্পর্ক। তাই বিচ্ছেদের পর ঠিক করেছিলাম, আর সম্পর্কে জড়াব না। কিন্তু কিছু বিচ্ছেদ বোধ হয় ভালোর জন্যই হয়। পাঁচ বছরের প্রেম ভাঙতে খুব কষ্ট হয়েছিল। এখন বুঝেছি, ওই সম্পর্ক না ভাঙলে চৈতালির মতো ভালো মানুষের সন্ধান পেতাম না।”

আরও পড়ুন:Aparajita Adhya:”পরের প্রজন্ম যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে না চেনে, বাঙালিকে অস্তিত্ব সং’ক’টে পড়তে হবে…”বর্তমান প্রজন্ম সারাক্ষণ ফোনে বুঁদ, এমনকি তারা ঠাকুর দেখতেও আগ্রহী নয়… চরম সং’ক’টে বর্তমান প্রজন্মের অস্তিত্ব, এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অভিষেকের সঙ্গে নানান ভিডিয়ো ও ছবি পোস্ট করেন শার্লি। তবে এখনও কী প্রাক্তনের কথা মনে পড়ে তাঁর?
মৃত্যুঞ্জয় জানান,”শার্লি মোদক নামে কোনো নারীর অস্তিত্বই আর আমার জীবনে নেই। আমার সবটা জুড়ে শুধুই চৈতালি। খুবই ভাল মনের মানুষ।”
তাঁর কথায়,পেশাজীবন বা ব্যক্তিগত জীবন,খুব বেশি সবার সামনে তুলে ধরতে আগ্রহী নন তিনি। তাই সমাজমাধ্যমে ছবি দেয়ার প্রতিযোগিতায় তিনি বিশ্বাসী নন।

আরও পড়ুন:Kaushik Banerjee:পা’গ’ল হয়ে মা’ন’সি’ক হা’স’পা’তা’লে দিন কাটাচ্ছেন কৌশিক ব্যানার্জীর প্রথম স্ত্রী,এখন কেমন আছেন তিনি?জানালেন তার ভাই

কিন্তু চৈতালি দত্তর সঙ্গে আলাপ হল কিভাবে অভিনেতার? অভিনেতা জানান,”একদিন রাস্তায় শুটিং করছিল। প্রথম দেখায় প্রেম। আলাপ হওয়ার পর বেশ ভালো লাগল। সেই অনুভূতি থেকেই এত বড় সিদ্ধান্ত।”

তবে অতীত ভুলে তিনি যে এখন বেশ ভালোই আছেন তা অভিনেতার কথায় স্পষ্ট।

Leave a Comment