Naina Ganguly:শা’রী’রি’ক ও মানসিক হেনস্থার শিকার অভিনেত্রী নয়না গাঙ্গুলী,গ্রেফতার টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তী
‘চরিত্রহীন’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকমহলে একসময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী নয়না গাঙ্গুলী। কিন্তু হঠাৎ তিন বছর বিনোদন জগৎ থেকে দূরে ছিলেন কেন অভিনেত্রী? এই সবকিছুর মাঝেই গতকাল একটি পোস্ট করেছিলেন তিনি যেখানে তিনি জানান,”দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যা’তনে আমি মানসিকভাবে ভে’ঙে পড়েছি। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালোবাসা সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। এবার তাঁর নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।”
তিন বছর ধরে কোরিওগ্রাফার প্রেমিক টুবান চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর দাবি শারীরিক নির্যাতন করা হয়েছে তাঁকে। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,”ভালোবেসে কাজ হারালাম , ঠকলাম। আমার সবশেষ হয়ে গেল। অবশেষে মঙ্গলবার সকালে পুলিশ ওকে বাড়ি থেকে গ্রেফতার করেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে পাটুলি মহিলা থানা এদিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আলিপুর আদালতে এদিন পেশ করা হয় তাঁকে। টুবান জামিনের আবেদন করেছেন কি না, কিংবা তিনি জামিন পাবেন কি না—সে খবর এখনও তাঁর কাছে এসে পৌঁছোয়নি।”
অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন,”টুবান তাঁকে অভিনয় থেকে সরিয়ে আনেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীকে সারাক্ষণ বিধিনিষেধের মধ্যে রাখতেন। একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখতেন টুবান। ছাত্রীদের সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। নয়নার দাবি, অভিনেত্রী টুবানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর ম্যানেজারের সঙ্গে নাকি আড়াই বছর একত্রবাস করেছেন। সেকথা নাকি টেরই পাননি অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়,”আমাকে সব বিষয়ে বাধা দিত। আমার মুম্বই যাওয়া বন্ধ করে দিল। মদ খেয়ে বাড়ি এসে চিৎকার চেঁচামেচি করত। বাড়ির দরজার লাথি মারত, মারধর করত। কোনও অনুষ্ঠানে সব সময় ফুলহাতা পোশাক পরে যেতে হবে, এমনই আমাকে বলত। বলত, সারাদিন ‘টুবান, টুবান’ করবি।”
আরও পড়ুন:Dev-Jeet:জিৎ-এর কোন ছবি দেখে দেবের হিংসে হয়েছিল? মুখ খুললেন অভিনেতা নিজেই
নয়নার কথায়, টুবানের বিরুদ্ধে অনেকদিন আগেই এফআইআর করেছিলেন তিনি। তবে পুলিশি সহযোগিতা সেভাবে পাননি। অবশেষে ওকে গ্রেফতার করেছে পুলিশ।