Naina Ganguly:ভালোবাসায় যে কিভাবে ঠকলেন তা চোখের সামনে আজ বর্তমান অভিনেত্রী নয়না গাঙ্গুলী। ভালোবেসে যে সুযোগ হারালেন কাজ হারালেন, সবকিছু তাঁর প্রায় আজ শেষের পথে। টলিউডের কোরিওগ্রাফার প্রেমিক টুবান চক্রবর্তী, নানান রকম ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন। অভিনেত্রীর জীবন মরণ এক করে দিয়েছিলেন টুবান। এমনটাই অভিযোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর জীবনের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর সব অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। এর আগেও সেই ঘটনার কিছু আভাস দিয়েছিলেন নয়না। এবার জনসমক্ষে এসে টুবানের দিকে আঙুল তুললেন তিনি।
সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে এসে তাঁর বলে যাওয়া কথা শুনে অবাক সবাই। একজন অভিনেত্রীর এমন পরিণতি দেখে অনেকেই হতাশ হয়েছেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়,”যে ছেলে প্রথমে আমাকে এত ভালোবাসত,ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। তুই কোনো কাজ করবি না, বাড়িতে বসে থাকবি চুপচাপ। ইন্ডাস্ট্রি তোকে ছাড়তে হবে। কেউ যদি চুলের মুটি ধরে টানতে টানতে দেওয়ালে মারে বা গলা টিপে মারে বা থাপ্পড় মারে। তাও আবার আমার মার সামনে। আমার মা যখন আমাকে বাঁচাতে গেছে মাকে ধাক্কা মেরেছে, তারপর আমি ওকে ধাক্কা মারার চেষ্টা করি ওর যা বডি আমি পারিনি। তারপর আবার ক্ষমা চাওয়া কান্নাকাটি শুরু করে। অনেকদিন ধরেই ক্ষমা করে এসেছি। আমাকে বলত তোর জন্য আমার ওতো সময় নেই।”
এরপর তিনি আরও বলেন,”তারপর যখন আমি ওর বাড়ি যাই,তখন দেখি সেই স্টুডেন্ট তাঁর বাড়িতে রয়েছে,আমাকে দেখে সে রেগে গেছে। টুবান চক্রবর্তীর বেডরুমে স্টুডেন্ট রয়েছে। আমি বলতে গেলেই আমার উপর চেঁচিয়ে উঠল। ও আমার তিন বছর নষ্ট করল,আমি কী পেলাম? ও এই একরকম খেলা সবার সাথে খেলত। প্রথমে ভালো ব্যবহার করে, তারপর ইউজ করে,তারপর ছেড়ে দেয়। কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে, সে কোনদিনই মার খাওয়ার জন্য তাকে ভালোবাসতে পারে না। এত ভালো কেরিয়ার তার জন্য ছাড়তে পারে না। যেখানে আমি মুম্বাই, সাউথে কাজ করতাম, একটা কোরিওগ্রাফারের জন্য আমি সবকিছু ছাড়তে পারতাম না, যদি না আমার তার প্রতি ভালোবাসা থাকত। এই ছেলে একটার পর একটা মেয়ে পাল্টায়। এই ডিভোর্স হবে, বলে বলে, যখন আমি মুখ খুলতে গেছি আমাকে ব্ল্যাকমেল করেছে।
এরপরই টুবান চক্রবর্তীর মায়ের প্রসঙ্গ এনে অভিনেত্রী জানান,”ওর মা আমাকে কাঁদতে কাঁদতে এসে বলেছিল যে,ছেলে আমাকে টাকা দেয় না। একজন বয়স্ক মহিলা আমারও খুব কষ্ট হয়েছিল, তাই আমি সেই মানুষটাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। কিন্তু ওর মা আমাকে বলেছিল যে তুই কথাটা টুবান কে বলবি না, ও জানতে পারলে আমাকে মারবে। আমার সামনে ওর মাকে ও মেরেছে, আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। ও ওর মাকেও ছাড়ে না। যে মাকে ছাড়ে না,আমি তো দূরের কথা।”
অভিনেত্রীর তরফ থেকে উঠে আসা এই সব অভিযোগ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ফেলে দিয়েছে।