Pallavi Mukherjee:টলিউডের কোরিওগ্রাফার টুবানের বি’রু’দ্ধে একাধিক অ’ভি’যো’গ এনেছিলেন অভিনেত্রী নয়না গাঙ্গুলী।(Naina Ganguly) ভালবাসার পরিণতি যে এমন হতে পারে তা কখনওই ভাবেননি নয়না। প্রকাশ্যে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন তিনি। এই বিতর্কের মাঝে টুবানের সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী পল্লবী মুখার্জী।
সম্প্রতি পল্লবী নিজের সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে লিখেছেন, “আমি দাঁড়িয়ে আছি সোহম চক্রবর্তী, টুবান দার পাশে। আমি ২০০৯ সাল থেকে ওনাকে চিনি—খুব কাছ থেকে এবং ব্যক্তিগতভাবে। উনি আমার শিক্ষক, আমার কাছে ভাইয়ের মতো, আর আমাদের পরিবারের জীবনের অংশ। আমার মা আর আমি ওনার সঙ্গে অনেক স্মৃতি ভাগ করেছি, আমরা ওনাকে তাঁর সেরা সময়েও দেখেছি, আবার স্ট্রাগালের সময়েও দেখেছি।
এখন ওনার বি’রু’দ্ধে গুরুতর অভি’যোগ আনা হচ্ছে। আমি হতবাক, কারণ আমি যাকে চিনি তিনি এই অভিযোগ গুলোর সঙ্গে মেলে না। বিচার করার আগে নিজেকে প্রশ্ন করুন—এটা কি সঠিক? আপনি কি সত্যিই কারও জীবনকে নিজের স্বার্থে প্রকাশ্যে ধ্বংস করতে চান?
শুধু একটা পয়েন্ট প্রমাণ করার জন্য, শুধুমাত্র আপনি মেয়ে বলেই কি আপনি এত নোংরা পথে নামলেন? দুঃখের বিষয়, আমাদের দেশে একজন নারী কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনলেই মানুষ সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলে। আইনের দিক থেকেও এটা অনেক সহজ। কিন্তু সবসময় গল্পের আরেকটা দিক থাকে।
যদি এটা মনোযোগ পাওয়ার জন্য করা হয় বা কোনো হিসেব চুকোনোর জন্য করা হয়, তাহলে ভেবে দেখুন আপনার কথাগুলো কতটা ক্ষতি করতে পারে। একজন মানুষের সুনাম, পরিবার, আর মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো জনসমক্ষে ঝগড়ার হাতিয়ার হতে পারে না।
যাই হোক, আপনি যা খুশি করুন। সবাই জানে, আর শেষ পর্যন্ত সবাই সত্যটা জানতে পারবে। সবার চোখ এখন আপনার দিকে। যা ইচ্ছা করুন, আমরা সবাই ওনার পাশে শক্ত স্তম্ভ হয়ে আছি। ওনার কাছে পৌঁছানোর আগে আপনাকে আমাদের সবার মুখোমুখি হতে হবে। আপনি যদি এই খেলা খেলতে চান, তাহলে খেলা শুরু হোক।”
তাঁর এই কথায় নেটিজেনদের একাংশ প্রতিবাদ জানিয়েছেন।
লাগাতার শারীরিক ও মানসিক অ’ত্যা’চা’রে’র শিকার হয়েছিলেন নয়না। নয়না বলেন,”অনেকদিন ধরেই সহ্য করে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছি এক সময়। কাজ থেকে দূরে থেকেছি, সামাজিক মাধ্যমেও তেমন ভাবে ছিলাম না। তবে আর মেনে নিতে পারছি না সেই কারণেই সামাজিক মাধ্যমে বললাম। তবে নাম এখনও বলিনি, তাও আমায় ফোন করে হু’ম’কি দেওয়া হচ্ছে। এবার আমি নাম সামনে আনবই। আর চুপ করে সব কিছু সহ্য করব না। সামাজিক মাধ্যমে লেখার পর থেকেই হু’ম’কি শুনতে হয়েছে তাঁকে। তবে এই ভয়ে আর চুপ থাকব না।”