Neena Gupta:’ভদ্র পোশাক পড়ুন,পা দেখতেও খুব ভালো নয়,মার্জিত হন একটু…’, নেটিজেনদের ট্রোলের মুখে নীনা গুপ্তা,পাল্টা জবাব দিতে ছাড়লেন না তিনি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Neena Gupta:”ভদ্র পোশাক পড়ুন,পা দেখতেও খুব ভালো নয়,মার্জিত হন একটু…’, নেটিজেনদের ট্রোলের মুখে নীনা গুপ্তা,পাল্টা জবাব দিতে ছাড়লেন না তিনি

‘আমাদের মা-ঠাকুমারা কখনও এমন পোশাক পরেননি…পা দেখতেও খুব ভালো নয়…এসব ছবি পোস্ট করবেন না…মার্জিত হন একটু…’, নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেত্রী নীনা গুপ্তা,পাল্টা জবাব দিতে ছাড়লেন না অভিনেত্রী

বয়সকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। ৬৫ বছর বয়সে এসেও টক্কর দিচ্ছেন বর্তমান প্রজন্মের নায়িকাদের সঙ্গে। যেভাবে নিজের ফিটনেস নিয়ে সজাগ তিনি,তা বলাইবাহুল্য। সমাজমাধ্যমে ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। নিত্য নতুন অভিনব পোশাকে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী। এছাড়াও নিজের জীবনের নানা মুহূর্ত নিজের অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি। মাঝেমধ্যে ট্রোলের শিকারও হন তিনি। দর্শকদের একাংশ যেমন তাকে ভালোবাসায় ভরিয়ে দেয় তেমনি একাংশ নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েন না। তবে সেসব কুমন্তব্য বিশেষ বার্তা দেন না অভিনেত্রী।

আরও পড়ুন:Kaushik Ganguly:’ধূমকেতু’ ছবিকে ঘিরে লুকিয়ে মৃত্যু রহস্য! ছবি আড়ালে রয়েছে এক অজনা গল্প! পরিচালক কৌশিক গাঙ্গুলির গায়ে কাঁটা দেওয়া কথা শুনে, হতবাক হবেন আপনিও

সম্প্রতি ট্রাভেল করার সময় নিজের ইনস্টাগ্রামে নিজের এয়ারপোর্ট লুক শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় কোথাও ট্রাভেল করার সময় তিনি কী খাবার সঙ্গে রাখেন! তাও ভাগ করে নিয়েছেন নীনা। ভক্তদের উদ্দেশ্যে জানান বাড়ির তৈরি খাবার খেতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সেখানে অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের একটি শর্ট ড্রেসে। যা দেখে এক নেটিজেন কুমন্তব্য করে বসেন। চুপ থাকেননি নীনা নিজেও। তারই মোক্ষম জবাব দিতে ছাড়লেন না অভিনেত্রী।

এক মহিলা নীনার পোস্টটি দেখে বলেন,’সবই ভালো কিন্তু আপনি দয়া করে এরকম পোশাক পরে ছবি পোস্ট করবেন না। আমরা এসব দেখতে অভ্যস্ত নই। আমাদের মা-ঠাকুমারা কখনও এমন পোশাক পরেননি। আপনার পা দেখতেও খুব ভালো নয়। তাই এসব ছবি পোস্ট করবেন না। বয়সের সঙ্গে তাল মিলিয়ে চলুন। মার্জিত হন।’

আরও পড়ুন:Dev-Subhashree:“আমরা ৫০ বছর পরে একসাথে এলেও…”, প্রাক্তন প্রেমিকা অর্থাৎ সহঅভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর আত্মবিশ্বাসের কোন কথা জানালেন দেব?

উত্তরে অভিনেত্রী লেখেন, “যারা এমন মন্তব্য করে তাঁরা নিজেরা হিংসায় জ্বলে যায়। আসলে তাঁরা ইচ্ছা থাকলেও এমন পোশাক পড়ার সুযোগ কখনও পায়নি। তাই হিংসা করেই এমন করে। তাই তাঁদের এত পাত্তা দেওয়ার দরকার নেই।”

Leave a Comment