টি-শার্টের উপর নীল রঙের ব্রা? তুমুল ট্রোলের মুখে নেহা কক্কর!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

নেহার সাজ দেখে চোখ কপালে উঠল নেটপাড়ার।বলিউড ইন্ডাস্ট্রির ‘নতুন উরফি জাভেদ’ বলে তুমুল কটাক্ষ গায়িকা নেহা কক্করকে!

অদ্ভুত পোশাকের জন্য ক্রমাগত ট্রোলড হচ্ছেন নেহা কক্কর। গানের পাশাপাশি ফ্যাশন এবং স্টাইলিংয়ের দিক থেকেও বেশ চর্চায় থাকেন তিনি। তবে এবার তাঁর পোশাক দেখে হতবাক তাঁর অনুরাগীরাও।

বেঙ্গালুরুর কনসার্টের আগে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছিলেন নেহা নিজেই। যেখানে দেখা যাচ্ছে তিনি অফ হোয়াইট টি-শার্টের উপরে নীল রঙের ব্রা পরেছেন। তবে এখানেই শেষ নয়। একসঙ্গে পরে আছেন দুটো ট্র্যাক প্যান্ট। নীলের উপর অফ হোয়াইট। আর এরকম সাজ দেখেই হাসির রোল নেটপাড়ায়।

অনেকেই তাঁকে ইন্ডাস্ট্রির ‘নতুন উরফি জাভেদ’ হিসাবে বর্ণনা করেছেন। একজন লিখেছেন যে,’নিজেকে আয়নায় দেখেনি নাকি!’

আরেকজন লেখেন,’বাবা রে, মাথাটা গেছে।’ তৃতীয়জনের মন্তব্য,’উরফি জাভেদ লাইট। সত্যি বাবা এরা পারেও। এই মহিলা সবেতেই ভাবে ওকে কিউট লাগছে।’

চতুর্থজনের মন্তব্য,’ভাই এর কি গরমও লাগে না?’

Leave a Comment