তারকাদের এক ঝলক দেখার উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উচ্ছ্বাস যখন ব্যক্তিগত নিরাপত্তার সীমা অতিক্রম করে, তখন তা ভ’য়া’ব’হ রূপ নিতে পারে। আর তারই প্রমাণ হায়দ্রাবাদের সাম্প্রতিক একটি ঘটনা। সুপারস্টার প্রভাসের (Prabhas) আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’(The Raja Saab) – এর একটি গান লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভিড়ের মধ্যে শ্লী’ল’তা’হা’নি’র শি’কা’র হলেন অভিনেত্রী নিধি আগরওয়াল (Nidhhi Agerwal)। মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান রূপ নেয় আ’ত’ঙ্কে’র অভিজ্ঞতায়।
ঘটনাটি ঘটে হায়দ্রাবাদে আয়োজিত ‘দ্য রাজা সাব’ (The Raja Saab) ছবির গান মুক্তি অনুষ্ঠানে। নিধি আগরওয়াল সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে বিপুল সংখ্যক ভক্ত। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। ছবি তোলা, হাত নেড়ে অভিবাদন এই সবই তারকাদের জীবনে পরিচিত দৃশ্য। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চ থেকে নামতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, কয়েকশো মানুষ নিধিকে চারদিক থেকে ঘিরে ধরেছেন। ভিড়ের চাপে তাঁর চলাফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ে। সেই সুযোগেই কিছু মানুষ অ’শা’লী’ন আচরণ করতে শুরু করেন। কারও হাতে টান পড়ছে অভিনেত্রীর ওড়নায়, কেউ আবার ছবি তোলার অজুহাতে অতিরিক্ত কাছাকাছি চলে আসছেন। আচমকা এমন পরিস্থিতিতে সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়েন নিধি।
ভিডিও ফুটেজে স্পষ্ট, অভিনেত্রী নিজের পোশাক সামলাতে সামলাতে কোনওমতে সামনে এগোনোর চেষ্টা করছেন। মুখে আ’ত’ঙ্কে’র ছাপ, চোখে অস্বস্তি সব মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। প্রবল ভিড়ের মধ্যে ঘামতে ঘামতে শেষ পর্যন্ত নিজের গাড়ির কাছে পৌঁছান তিনি। গাড়ির দরজা বন্ধ করে লক করার পরেই কিছুটা স্বস্তি পান নিধি। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, “আসল এসব কী হচ্ছিল?” এই প্রশ্নই যেন পুরো ঘ’ট’না’র ভ’য়া’ব’হ’তা তুলে ধরে।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিত্বরাও ঘটনার নি’ন্দা করেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী চিন্ময়ী শ্রীপদা (Chinmayi Sripada) ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “এরা একদল পুরুষ যারা হা’য়’না’র থেকেও জ’ঘ’ন্য আচরণ করেছে।” তাঁর এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়।
অনেক ইউজার আরও কড়া ভাষায় ক্ষো’ভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “জানোয়ারদের ব্যবহারও এদের থেকে ভালো।” আবার কারও মন্তব্য, “ভক্তদের নিজেদের সীমা বোঝা উচিত। তারকা মানেই কারও ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করার অধিকার নেই।” নেটদুনিয়ায় একটাই প্রশ্ন ঘুরছে এমন ঘটনার দায় নেবে কে?
এই ঘটনার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অনেকের দাবি, অনুষ্ঠানস্থলে অভিনেত্রীকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে যাঁরা ছিলেন, সেই স্বেচ্ছাসেবক ও নিরাপত্তারক্ষীরাই নিজেদের কাজ ঠিকমতো করেননি। অভিযোগ, অনেকেই তখন ছবি তোলা বা ভিডিও করার দিকেই বেশি মনোযোগী ছিলেন, ফলে ভিড় সামলানোর মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় একটি অংশ দাবি করেছে, এই অসভ্য আচরণের নেপথ্যে ছিলেন সুপারস্টার প্রভাসের কিছু অতি-উৎসাহী ভক্ত। যেহেতু অনুষ্ঠানটি প্রভাসের ছবির প্রচার উপলক্ষেই আয়োজন করা হয়েছিল, তাই সেই ভক্তরাই নিয়ন্ত্রণ হারিয়ে নিধির সঙ্গে দু’র্ব্য’ব’হা’র করেছেন বলে অভিযোগ উঠছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কারও পরিচয় জানা যায়নি বা প্রমাণিত হয়নি।
প্রসঙ্গত, নিধি আগরওয়াল (Nidhhi Agerwal) বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন টাইগার শ্রফ (Tiger Shroff)এর বিপরীতে ‘মুন্না মাইকেল’ (Munna Michael) ছবির মাধ্যমে। পরে দক্ষিণী সিনেমাতেও নিজের জায়গা পোক্ত করেন তিনি। অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya) তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন বলেও জানা যায়। এবার প্রভাসের বিপরীতে ‘দ্য রাজা সাব’-এ তাঁর অভিনয় নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেই ছবির প্রচার অনুষ্ঠানে গিয়েই এমন ভ’য়’ঙ্ক’র অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাঁকে।
এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এল তারকাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। ভক্তদের ভালোবাসা অবশ্যই শিল্পীদের শক্তি, কিন্তু সেই ভালোবাসা যদি ভ’য় ও হে’ন’স্থা’র কারণ হয়ে দাঁড়ায়, তবে তা কখনওই গ্রহণযোগ্য নয়। নিধি আগরওয়ালের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একজন অভিনেত্রীর অভিজ্ঞতা নয় এটি সমাজের মা’ন’সি’ক’তা ও ব্যবস্থার ব্যর্থতার দিকেও আঙুল তুলছে।