Sayak Chakraborty:ক্ষ’মা চেয়েও রেহাই নয়! গো’মাং’স বিতর্কের পর শিবরাত্রিতে ‘মহাদেবের আশ্রয়’ – নতুন পোস্টে ফের আলোচনায় সায়ক চক্রবর্তী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sayak Chakraborty:গো’মাং’স বি’ত’র্কে’র ঝ’ড় কাটতে না কাটতেই আবারও চর্চার কেন্দ্রে অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী(Sayak Chakraborty)। দীর্ঘ নীরবতার পর শিবরাত্রির দিনে তাঁর একটি আধ্যাত্মিক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জ’ল্প’না। ক্ষ’মা চাওয়া, মামলা প্রত্যাহার সবকিছুর পরেও যেন বি’ত’র্কে’র ছায়া পিছু ছাড়ছে না তাঁকে। আর সেই আবহেই মহাদেবের ছবি পোস্ট করে কী বার্তা দিতে চাইলেন সায়ক, তা নিয়েই সরগরম নেটদুনিয়া।

রবিবার শিবরাত্রি উপলক্ষ্যে বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন সায়ক(Sayak Chakraborty)। ছবিতে দেখা যায়, দেবাদিদেব মহাদেবের হাত স্পর্শ করছে এক যুবকের করতল। পোস্টটি নিছক ধর্মীয় আবেগের প্রকাশ, না কি সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান জানানোর এক নীরব প্রচেষ্টা তা নিয়ে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা। অনেকের মতে, এই পোস্টের মাধ্যমে সায়ক বোঝাতে চেয়েছেন, যত বিতর্কই হোক না কেন, ঈশ্বর তাঁর পাশে আছেন। সমালোচনার ঝড়ের মধ্যেও তিনি আধ্যাত্মিক ভরসাতেই স্থির।

উল্লেখযোগ্য বিষয় হল, গো’মাং’স সংক্রান্ত বি’ত’র্কে’র পর থেকেই কার্যত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সায়ক। যিনি দিনের প্রায় প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন, তিনি হঠাৎ করেই দীর্ঘ সময় নীরব হয়ে যান। মাঝে কয়েকদিন আগে একটি পাতাঝরা গাছের ছবি পোস্ট করেছিলেন তিনি, যা অনেকেই তাঁর মানসিক অবস্থার প্রতীক বলে মনে করেছিলেন। তার পর আবার শিবরাত্রির এই পোস্ট ফলে স্বাভাবিকভাবেই তা নজর কাড়ে।

আরও পড়ুন:Susmita-Srijit:“ভ্যালেন্টাইন খুঁজছি না, পুরোপুরি সিঙ্গেল!..যে যা ভাবছে ভাবুক”- সৃজিতকে ঘিরে জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা সুস্মিতার

পোস্টের নীচে প্রতিক্রিয়াও এসেছে মিশ্র। বহু অনুরাগী লিখেছেন, তাঁকে মিস করছেন তাঁরা। কেউ কেউ আগের মতো নিয়মিত ভিডিও পোস্ট করার আবেদন জানিয়েছেন। আবার অন্যদিকে সমালোচনার সুরও থামেনি। খোঁচা দিয়ে কেউ লিখেছেন, ‘আবার অলিপাবে যাবে কবে?’ স্পষ্টতই পুরানো বি’ত’র্কে’র প্রসঙ্গ টেনেই এই মন্তব্য।

প্রসঙ্গত, কিছুদিন আগেই গোমাংস কাণ্ড নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন সায়ক। একটি রেস্তোরাঁয় গো’মাং’স পরিবেশনকে কেন্দ্র করে তাঁর অভিযোগ এবং বেয়ারার ধর্মীয় পরিচয় উল্লেখ করে করা মন্তব্য ঘিরে তৈরি হয় ব্যাপক সমালোচনা। তাঁর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বেয়ারা গ্রেপ্তার হতেই বিতর্ক আরও তীব্র আকার নেয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শহরের সাংস্কৃতিক মহল সর্বত্রই সমালোচনার ঝড় ওঠে তাঁর বিরুদ্ধে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পার্কস্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক নাট্যব্যক্তিত্ব তথা পরিচালক। ঘটনাকে ঘিরে কার্যত গোটা কলকাতার একাংশ ক্ষু’ব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে বেয়ারার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেন সায়ক। জামিনে মুক্তি পান ওই বেয়ারা। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষ’মাও চান সায়ক। তবে সেই ক্ষ’মা প্রার্থনাতেও বিতর্কের আগুন পুরোপুরি নেভেনি বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন:Sudipa Basu:“গালাগালিই এখন ট্রেন্ড! অভিনয়ের চেয়ে রিলস গুরুত্বপূর্ণ..ফলোয়ার্স থাকলেই অডিশন! পাঁচটা খি’স্তি-ভা’য়ো’লে’ন্স দিলেই হিট!”- ইন্ডাস্ট্রির অন্দরমহলের চাঞ্চল্যকর দাবি সুদীপা বসুর

বিতর্কের পর থেকেই সায়ক নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন। নিয়মিত লাইভ, ভিডিও আপডেট, ব্যক্তিগত মুহূর্ত সবকিছু থেকেই যেন দূরে সরে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুপস্থিতি নিয়েও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। কেউ বলেছিলেন, তিনি সময় নিচ্ছেন। কেউ মনে করেছিলেন, সমালোচনার চাপে আপাতত নীরবতা বেছে নিয়েছেন তিনি।

এই প্রেক্ষাপটে শিবরাত্রির দিনে মহাদেবের ছবি পোস্ট করাকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন। বিশেষ করে ছবির প্রতীকী ভাষা ঈশ্বরের হাত ও এক যুবকের করতল যেন এক ধরনের আশ্রয় বা সুরক্ষার ইঙ্গিত বহন করছে। কেউ কেউ মনে করছেন, এই পোস্টের মাধ্যমে সায়ক হয়ত জানাতে চেয়েছেন, সমালোচনা সত্ত্বেও তিনি নিজের বিশ্বাসে অটল। আবার অন্যদের মতে, এটি নিছকই ধর্মীয় অনুভূতির প্রকাশ, যার সঙ্গে সাম্প্রতিক বিতর্কের সরাসরি যোগ খোঁজা ঠিক নয়।
তবে এটা স্পষ্ট, বিতর্কের অভিঘাত এখনও পুরোপুরি কাটেনি। কারণ পোস্টের নীচের মন্তব্য বিভাগেই তার প্রমাণ মিলেছে। একদিকে আবেগঘন বার্তা, অন্যদিকে ব্যঙ্গ দুই-ই পাশাপাশি জায়গা করে নিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, সায়ককে ঘিরে জনমত এখনও বিভক্ত।

আরও পড়ুন:Swastika Mukherjee: “যত্ন করে রাখতে পারলে… সব থাকে, শাড়ি হোক বা জীবন, আমি ম”রে গেলে…” বিয়েবাড়ির সাজেই মৃ”ত্যু”র কথা কেন? বোলপুরের পথে বুনো ফুল আর ২৭ বছরের পুরানো শাড়িতে স্বস্তিকার জীবনদর্শন

এখন প্রশ্ন, এই আধ্যাত্মিক পোস্ট কি তাঁর সোশ্যাল মিডিয়ায় ফেরার সূচনা? নাকি এখনও দূরত্ব বজায় রাখবেন তিনি? অতীতের ঝ’ড় পেরিয়ে নতুন করে নিজের ইমেজ গড়ার চেষ্টা কি শুরু করলেন সায়ক? তার উত্তর সময়ই দেবে। আপাতত শিবরাত্রির একটি ছবি ঘিরেই আবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি। ক্ষ’মা চেয়েও যে বিতর্ক থেকে পুরোপুরি মুক্তি মেলে না সায়কের সাম্প্রতিক পরিস্থিতি যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে।

Leave a Comment