Ankush-Oindrila:টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra)ও ঐন্দ্রিলা সেন(Oindrila Sen)দীর্ঘদিন ধরেই ভা’লো’বা’সা’র সম্পর্কে আবদ্ধ। এক দশক পেরিয়ে গেলেও তাঁদের বিয়ের সময়সূচি নিয়ে তাঁরা প্রকাশ্যে তেমন কিছু জানান না। তবে ব্যক্তিগত সম্পর্কের খু’ন’সু’টি, মজা আর পরস্পরকে নিয়ে ঠা’ট্টা এসবই তাঁদের সম্পর্কের বিশেষ দিক। সম্প্রতি ‘প্রজাপতি ২’ (Prajapoti 2) ছবির প্রিমিয়ারে এসে সেই স্বভাবসিদ্ধ মেজাজেই প্রেমিককে নিয়ে এমন এক মন্তব্য করে বসেন ঐন্দ্রিলা, যা মুহূর্তের মধ্যেই সবার মুখে হাসি ফোটায়।
ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) প্রথমে জানান ছবির সাফল্য নিয়ে তাঁর আস্থা। অভিনেতার কথায়, প্রথম পর্বে যেভাবে দর্শক ‘প্রজাপতি’কে আপন করে নিয়েছিল, তেমনই এই ছবিতেও দর্শকদের ভা’লো’বা’সা আরও বেশি মাত্রায় ফিরবে বলেই তাঁর বিশ্বাস। “আমার মনে হচ্ছে এই ছবিটা ব্লকবাস্টারের দিকেই এগোচ্ছে, আর হবেও,” জানান অঙ্কুশ। ঠিক সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন ঐন্দ্রিলা সেন এবং সেখানেই যেন শুরু হল মজার মুহূর্ত।
সংবাদমাধ্যমের পক্ষ থেকে ‘অঙ্কুশ কবে বাবা হবেন’ এমন প্রশ্ন উঠতেই ঐন্দ্রিলা অকপট ভঙ্গিতে বলে ওঠেন – “এখন তো অঙ্কুশদা ডান্ডা টুডুং টুডুং করছে, তারপরই বাবা হবে!”
তাঁর এই সংলাপ শুনেই চারদিক হাসিতে ফেটে পড়ে। যদিও জানিয়ে রাখা ভালো এটি আসলে তাঁদের আসন্ন ছবির একটি গানের লিরিক্সের অংশ, যা মজার ছলেও তিনি উল্লেখ করেন। অভিনেত্রীদের দিকে ইঙ্গিত করে ‘প্রজাপতি বসবে কবে’ এমন প্রশ্ন উঠলে ঐন্দ্রিলার সংযোজন, “আমি তো ওঁকে আগে ভিমরুল ভাবতাম, কবে যে প্রজাপতি হল!” এমন রসিকতায় বোঝাই যায়, তাঁদের সম্পর্কে খুনসুটি কতটা স্বাভাবিক ও আরামদায়ক।
তবে শুধু রসিকতা নয়, প্রেমিককে নিয়ে গর্বও প্রকাশ করেন ঐন্দ্রিলা। ব্যক্তিগত জীবনে অঙ্কুশকে দায়িত্ববান ও স্নেহশীল বলে দাবি করে তিনি বলেন –
“সত্যি বলতে, অঙ্কুশ খুব ভালো বাবা হবে।”
এ যেন মজা ও আবেগের একসঙ্গে মিশেল। সেই মুহূর্তটিই ক্যামেরার সামনে ধরে ফেলেন উপস্থিতরা।
এদিকে, পর্দার বাইরে যেমন তাঁরা বাস্তব জীবনে প্রেমিক-প্রেমিকা, তেমনই বড়পর্দাতেও একাধিকবার জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। ‘মির্জা’(Mirza), ‘লাভ ম্যারেজ’(Love Marriage)-এর মতো ছবিতে তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শক পছন্দ করেছেন। আগামী বছর আবারও তাঁরা ফিরছেন নতুন রমকম ছবি ‘নারী চরিত্র বেজায় জ’টি’ল’(Nari Choritro Bejay Jotil) নিয়ে। ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ঝলক, আর সেই ছবিরই গানে রয়েছে শিলাজিৎ মজুমদার(Silajit Majumder) এর কণ্ঠে শোনা যাবে ‘ডান্ডা ২.০’ (Danda 2.o)যার উল্লেখই প্রিমিয়ারে এসে রসিকতার ঢ’ঙে করেন ঐন্দ্রিলা।
যদিও কর্মজীবনে একের পর এক ছবি করলেও, বর্তমানে অঙ্কুশের নাম জড়িয়ে পড়েছে এক আইনি জ’টি’ল’তা’র সঙ্গেও। একটি বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে তাঁর নাম উঠে এসেছে বলে জানা যায়, যার ফলে ইডি তাঁর বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ছবি মুক্তির আগে এমন পরিস্থিতি নিঃ’স’ন্দে’হে আ’লো’চ’না’র কেন্দ্রে এনে দিয়েছে অভিনেতাকে।
অন্যদিকে, ‘প্রজাপতি ২’ ছবির প্রসঙ্গে বলতে গেলে এটি মূল ছবির নামের ধারাবাহিকতা বজায় রাখলেও, আসলে এটি সিক্যুয়েল নয়। অভিজিৎ সেন (Avijit Sen) পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন দেব(Dev), মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), ইধিকা পাল (Idhika Paul) , জ্যোতির্ময়ী কুণ্ডু(Jyotirmoyee Kundu), অনুমেঘা কাহালি(Anumegha Kahali) সহ আরও অনেকে। ছবিতে উঠে এসেছে এক সিঙ্গল ফাদারের জীবনের লড়াই, বাবা ও সন্তানের আবেগঘন সম্পর্ক এবং পারিবারিক বন্ধনের গল্প। নাম ও আবেগে ‘ভা’লো’বা’সা’র রেশই যেন আবারও ছড়িয়ে দিয়েছে ছবির পরতে পরতে।
আরও পড়ুন:Sayak-Debolina:নেটিজেনদের কটা’ক্ষের নিশানায় সায়ক ও দেবলীনার বন্ধুত্ব! কড়া জবাব দিলেন সায়ক
সব মিলিয়ে, ‘প্রজাপতি ২’-এর প্রিমিয়ারের রাতে যে মুহূর্তটি দর্শক ও সংবাদমাধ্যমের কাছে সবচেয়ে বেশি রসদ জুগিয়েছে তা নিঃসন্দেহে ঐন্দ্রিলা সেনের মজাদার মন্তব্য। কখনও ঠা’ট্টা, কখনও প্রশংসা এই টলিউড কাপলের সম্পর্কের হাসিখুশি আদলই যেন চোখের সামনে ফুটে উঠল সেই মুহূর্তে।