‘Peeche Dekho Peeche’: মাত্র ১৫ বছর বয়সে প্রয়াত ‘পিছে তো দেখো’ ভাইরাল হওয়া পাকিস্তানের আহমেদ শাহের ভাই
‘পিছে তো দেখো’ এই রিলের মাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানের আহমেদ শাহের ভাই উমরের মৃত্যু হয়েছে। আহমেদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন। নিষ্পাপ, ফুটফুটে প্রাণোচ্ছল এক ১৫ বছরের বাচ্চার মৃত্যুতে মর্মাহত সবাই। আচমকাই এই খবর উঠে আসায় বিশ্বাস করতে পারছেন না অনেকেই। ওইটুকু ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে বিশ্বাস হচ্ছে না কারও। জানা গিয়েছে, হৃদরোগে উমরের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, উমরের বমি হয়েছিল, যা তার ফুসফুসে চলে যায়। এর ফলে তার হৃদরোগের আক্রমণ হয়। ভেঙে পড়েছে পুরো পরিবার। এই নিয়ে দ্বিতীয়বার উমরের পরিবারে বিপর্যয় নেমে এল। ২০২৩ সালের নভেম্বর মাসে আহমেদের বোন আয়েশারও মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:Manosi Sengupta:ছেলের মুখেভাতে বাবা নেই! নেটিজেনদের কটাক্ষ, কী জানালেন মানসী?
একসময় ‘পিছে দেখো পিছে’, রাতারাতি ভাইরাল হয়েছিল পাকিস্তানের আহমেদ শাহ। তারপর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল আহমেদ ও তার ভাই উমর। অকালেই চলে গেল ফুটফুটে এক প্রাণ।