‘Parineeta’ TV Serial:বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকটি। প্রতিদিনই ধারাবাহিকে থাকছে চমক। শুরু থেকেই দর্শকদের দিয়েছে নানান মজার মজার এপিসোড উপহার। কখনও পরিবারের উপর আ’ক্র’ম’ণ থেকে পরিবারকে বাঁচিয়েছে ‘রায়ান-পারুল’। আবারও অপরদিকে এই জুটির রোমান্টিক মুহূর্ত মন জিতেছে সবার।
ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হয়েছে টগরকে সবার কাছে ছো’টো করেছে শিরিন। তারপরের দিন অষ্টমীর পূজার সব দায়িত্ব রায়ান ও পারুলের কাঁধে আসে। দুজনই পূজার সব দায়িত্ব পালন করছে। তারপরে শুরু হয় অষ্টমীর অঞ্জলির পর্ব। সকলেই মন দিয়ে অঞ্জলি দেয় আর মনের ইচ্ছের কথা জানায় মায়ের কাছে। পারুল নিজের মাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করে। রায়ানও প্রার্থনা করে খুব তাড়াতাড়ি পারুল যাতে তার নিজের মাকে খুঁজে পায়।
অপরদিকে ঠাকুরদালানে সকলে উপস্থিত থাকলেও দাদুকে কোথায়ও দেখতে না পেয়ে পারুল তাকে ডাকতে যায়। পারুল ঘরে গিয়ে দেখে দাদু একা ঘরে বসে একটা ছবি দেখে কাঁদছে। দাদুর হাতে ওই ছবিটা দেখে পারুলের সন্দেহ লাগে কারণ ওই একই ছবি পারুল তাদের ইউনিভার্সিটির প্রফেসরের ঘরেও দেখেছে।
উৎসবের মাঝেই বসু পরিবারের এক অজানা সত্যি জানতে পেরে গেল পারুল। পারুলের ইউনিভার্সিটির প্রফেসর আর দাদু, দুই ভাই এই কথা এতদিন কেউ জানত না। এই কথা ঠাম্মি আজ প্রথম জানাল পারুলকে। আর দুর্গাপুজোতে দাদার অনুপস্থিতি দাদু-ঠাম্মিকে ভীষণ ক’ষ্ট দিচ্ছে। তাই পারুল ঠিক করে এই পুজোতে পুরো বসু পরিবারকে সে এক করবে। তাই দাদুকে জোর করে নিয়ে আসে পুজো মন্ডপে। আর যেখানেই উপস্থিত হয় দাদুর দাদা। এবার দেখার অপেক্ষায় কী হতে চলেছে পরের পর্বে।