Sudipa Chatterjee:বাড়ির পোষ্যকে মে’রে ফেলা হয়েছে? নাকি অন্য কিছু? অ’ভি’যো’গ সুদীপা চ্যাটার্জীর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sudipa Chatterjee:বাড়ির পোষ্যকে মে’রে ফেলার অ’ভি’যো’গ আনলেন সুদীপা চ্যাটার্জী, এক ব্যক্তির বি’রু’দ্ধে।

বরাবরই পশুদের প্রতি যত্নশীল সুদীপা চ্যাটার্জী ও তাঁর পরিবার। তাদেরকে তিনি নিজের সন্তানসম স্নেহ করেন। খুবই ভালোবাসেন। কিন্তু হঠাৎ তাঁর নিজের পোষ্যের উপর এমন নি’র্ম’ম অ’ন্যা’য় মেনে নিতে পারছেন না তিনি।

বাড়ির পার্শিয়ান বিড়াল। তাকে পশুদের ক্রেস বা দেখভাল কেন্দ্রে রেখে বেড়াতে গিয়েছিলেন সুদীপা চ্যাটার্জীর ভাইঝি। ফিরে এসে দেখেন, তাঁদের পোষ্য নিখোঁজ! প্রতিবেশীদের ধারণা,পশু দেখভাল কেন্দ্রের অন্যতম এক সদস্যই মে’রে ফেলেছে বিড়ালটিকে! কিন্তু সেই লোকটি মানতে নারাজ। তার দাবি ভুলবশত তাঁদের বিড়ালটি অন্য কাউকে তিনি দিয়ে দিয়েছেন। পশু দেখভাল কেন্দ্রের এক সদস্যের বি’রু’দ্ধে সুদীপা যাবতীয় অভিযোগ এনেছেন।

আরও পড়ুন:Sudip-Preetha:”আমরা একসঙ্গে থাকছি…” আবারও বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা সুদীপ মুখার্জী? দুই ছেলের কথা ভেবে আচমকাই কী সিদ্ধান্ত নিলেন তিনি?

গতকাল রাতে সুদীপা চ্যাটার্জী সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জানান,”ফিরে এসে আমার ভাইঝি বিড়ালের খোঁজ করতেই আসল ঘটনা সামনে আসে। আমাদের খুবই আদরের পোষ্য ছিল। আমি আদর করে ‘গজুবাবু’ ডাকতাম। অনেক ভরসা করে পোষ্যটিকে রেখে গিয়েছিলাম। কিন্তু এমন হয়ে যাবে ভাবিনি। ওরা বিড়ালটাকে মে’রে ফেলেছে। এখানে পাড়া-প্রতিবেশী সবাই বলছে ওই বিড়ালটিকে মে’রে পেছন দিকে পুঁ’তে দিয়েছে। আমরা ধরে নিয়েছি গজু আর বেঁচে নেই। এবং সেই জন্য আমরা আপনাকে বারবার অনুরোধ করছি বিড়ালটিকে দেখাতে।”

পাশে থেকে এক ব্যক্তি বলেন ‘এখানে এরম এরা মে’রে ফেলে রেখে দেয় গ’ন্ধে থাকা যায় না।’ পাশে থেকে পাড়া-প্রতিবেশীরা আরও নানান অভিযোগ করতে থাকেন। তাদের অ’ভি’যো’গ এরকম আগেও প’শুহ’ত্যা করে পিছনে ফেলে দেওয়া হয়েছে। প’চা গ’ন্ধে অ’তি’ষ্ট পাড়ার লোকেরা। প’শু’হ’ত্যা’র বিষয়টিতে সায় দিয়েছেন প্রতিবেশীরা।

আরও পড়ুন:Anurager Chhowa:কী আজব সিরিয়াল! মা হয়ে গেল মেয়ে, আর মেয়ে হয়ে গেল মা! ফিরে এল ‘রূপা’, ‘অনুরাগের ছোঁয়া’ দেখে রীতিমতো ট্রোলিংয়ের বন্যা নেটপাড়ায়

যদিও ওই ব্যক্তির দাবি, তিনি ভুল করে সুদীপার ভাইঝির পোষ্যটিকে অন্য কাউকে দিয়ে দিয়েছেন। যাকে দিয়েছেন সেই ব্যক্তির কোনোরকম দেওয়ার তথ্য নাকি তার কাছে নেই। যদিও সেই ব্যক্তির খোঁজ চলছে। কিন্তু সে কথা মানতে নারাজ সুদীপা।

সুদীপা সবাইকে তাদের এই প্র’তি’বা’দে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।

Leave a Comment