Best Bikes:বছর শেষে বাজেটের মধ্যে নতুন মোটরবাইক কেনার পরিকল্পনায় রয়েছেন? পেয়ে যান আকর্ষণীয় কিছু মডেল, দেখে নিন সেই তালিকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Best Bikes:দৈনন্দিন জীবনে মোটরবাইক মোটরবাইক মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বাজেটের চিন্তা কেনার পরিকল্পনায় রয়েছেন? আপনার বাজেট কি ২ লক্ষ টাকার মধ্যে? পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু মডেল। কিন্তু প্রশ্ন একটাই, কোনটা নিলে সবচেয়ে ‘ভ্যালু ফর মানি’ হবে? নজরে রয়েছে কিছু বাইক, যেগুলির দাম ১লক্ষ থেকে ২ লক্ষ টাকার আশেপাশে।

Royal Enfield 350
এই তালিকার প্রথমেই রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি সেগমেন্টে এটি কার্যত এন্ট্রি-লেভেল মডেল। নতুন রঙ, কমপ্যাক্ট ডিজাইন এবং জে-সিরিজ ইঞ্জিনের জোরে শহরের রাস্তায় যেমন সাবলীল, তেমনই হাইওয়েতেও নির্ভরযোগ্য। যাঁরা প্রথমবার ৩৫০ সিসিতে পা রাখতে চান, তাঁদের কাছে হান্টার একটি ব্যালান্সড পছন্দ। নোইডায় অন-রোড দাম প্রায় ১.৭৭ লক্ষ।

Bajaj Pulsar NS200
বাজাজ পালসার এনএস২০০, স্পোর্টি ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং বিশাল সার্ভিস নেটওয়ার্ক- সব মিলিয়ে বহুদিন ধরেই বাজারে ভরসাযোগ্য একটি নাম। শহরের ট্রাফিকে চালাতে মজা, রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলক কম। যদিও ডিজাইন এখন কিছুটা পুরানো বলে মনে করেন অনেকে। নোইডায় এর অন-রোড দাম প্রায় ১.৯৩ লক্ষ।

Hero Splendor Plus
দেশের সবচেয়ে জনপ্রিয় বাইক। ইঞ্জিন ৯৭.২ সিসি। মাইলেজ দুর্দান্ত। মেনটেন করার খরচও খুব কম। শহর হোক বা গ্রাম, সব জায়গায় অনায়াসে চলে। দাম ৭৩,৯০২ টাকা থেকে ৭৬,৪৩৭ টাকা। অন-রোড প্রায় ৮৮,০০০ থেকে ৮৯,০০০ টাকা পড়বে।

Hero Splendor Plus XTEC
ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি আর i3S টেকনোলজি রয়েছে। শহরের রাস্তায় রোজকার যাতায়াতের জন্য আদর্শ। দাম ৯১,৯৫২ টাকা থেকে ৯৫,৩১৫ টাকা।

Yamaha MT15
ইয়ামাহা এমটি-১৫, যা নেকেড স্পোর্টসবাইক হিসেবে এই মডেলের আলাদা পরিচিতি রয়েছে। হালকা ওজন, শার্প ডিজাইন এবং প্রাণবন্ত পারফরম্যান্স, তরুণ ক্রেতাদের আকর্ষণ করে এমটি-১৫। নিরাপত্তার দিকেও এক ধাপ এগিয়ে, কারণ এতে স্ট্যান্ডার্ড হিসেবে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। যদিও সার্ভিস নেটওয়ার্ক ভালো, যন্ত্রাংশের খরচ তুলনায় কিছুটা বেশি বলেই মত অনেকের। অন-রোড দাম ২ লক্ষের সামান্য উপরে, প্রায় ২.০৪ লক্ষ।

Hero Xtreme 160
হিরো এক্সট্রিম ১৬০আরকে অবহেলা করার সুযোগ নেই। শহরের রাস্তায় হালকা ও চটপটে এই বাইক। ইঞ্জিন পারফরম্যান্স শহরে যথেষ্ট ভালো হলেও হাইওয়েতে কিছুটা কম শক্তিশালী মনে হতে পারে। পিলিয়ন কমফোর্ট আরও ভালো হলে নিঃসন্দেহে এই বাইক আরও জনপ্রিয় হতো। অন-রোড দাম প্রায় ১.৩৭ লক্ষ।

Honda Shine
ইঞ্জিন ১২৪ সিসি। রাইডিং বেশ আরামদায়ক। ইঞ্জিন খুব স্মুদ। অফিস বা শহরের রাস্তায় দারুণ পারফর্ম করে। দাম ৯৪,০০০ টাকা থেকে ৯৮,০০০ টাকা।

আরও পড়ুন:Mutual Fund VS ETF: মিউচুয়াল ফান্ড বনাম ইটিএফ : পার্থক্য ও বিশদ আলোচনা

রাইডিং স্টাইল, ব্যবহার এবং বাজেট এই তিন ধরনের সমীকরণ মিলিয়ে সঠিক বাইক বেছে নেওয়াই আসল। এখন প্রশ্ন একটাই, আপনার পছন্দের কোনটি?

Leave a Comment