Prantikk-Ankeeta:দু’বছরের বিয়ে ভা’ঙ’ছে প্রান্তিক-অঙ্কিতার? তবে কি ১২ বছরের বন্ধুত্বে ইতি টানলেন তাঁরা? দূরত্বই কী স’ম্প’র্ক ভা’ঙা’র মূল কারণ? কী বলছেন দু’জনে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Prantikk-Ankeeta:টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী আর প্রান্তিক ব্যানার্জী। ২০২২ সালে তাঁদের বিয়ের খবর সামনে এসেছিল। বন্ধুত্ব থেকে হঠাৎ প্রেম, তারপর চুপিসারেই বিয়ে সেরেছিলেন এই দম্পতি। অভিনেতা প্রান্তিকের সঙ্গে অঙ্কিতার বন্ধুত্বের বয়স প্রায় ১২ বছর। এবার নাকি সেই বিয়েই ভা’ঙ’তে চলেছে। এমনটাই শোনা যাচ্ছে।

বেশ অনেক দিন মুম্বইয়ে থাকছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সেখানেই হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে তাঁর স্বামী প্রান্তিক ব্যানার্জী কলকাতাতেই আছেন। এতদিন এক অপরের থেকে দূরে দুই শহরে, এই নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। এরই মাঝে প্রান্তিক জানিয়েছেন, তাঁরা বন্ধু হিসাবে থাকলেই ভালো হত। তাহলে কি বিয়ে ভা’ঙা’র সিদ্ধান্ত নিলেন তাঁরা? কলকাতা ও মুম্বইয়ের কাজের ব্যস্ততার জন্যই কি ভা’ঙ’ল স’ম্প’র্ক?

অভিনেত্রী জানান, “এই বিষয়ে আমি সংবাদমাধ্যমকে একটি কথা বলতে চাই। আমি, প্রান্তিক বা যে কোনও শিল্পী, যাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা প্রশ্ন করা হয়, তার নেপথ্যে কারণ হল আমাদের কাজ। এই কাজের জন্য আমাদের পরিচিতি। প্রান্তিক যাই বলে থাকুক, আমাদের পরিচিতি হোক কাজ দিয়ে। দর্শক সেটাই দেখুক, জানুক। ব্যক্তিগত জী’ব’ন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার তো এটা প্রথম সম্পর্ক ভা’ঙ’ছে না! বা হচ্ছেও না। আর এই বিষয়ে আমি খোলাখুলি কথা বলতেই পছন্দ করি। ব্যক্তিগত বিষয় নিয়ে বাইরে কারও সঙ্গে কোনও আলোচনা করতে চাই না।

আরও পড়ুন:Jeetu Kamal:”এটা আমার শেষ ধারাবাহিক, যারা বদনাম করে তাদের সকলকেই জানালাম…” ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন জিতু কমল, টেলিভিশনের পর্দায় আর দেখা যাবে না অভিনেতাকে! এমন চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ জানালেন অভিনেতা

অঙ্কিতা আরও জানান, “যখন সম্পর্ক তৈরি হয় তখন যেমন অনেকটা ভাল লাগা থাকে, তেমনই যখন কোনও সম্পর্ক ভা’ঙে, তখন কিছু না কিছু তিক্ততা থেকেই যায়। সেগুলো নিয়ে আলোচনা হোক চাই না। যদি সত্যিই ১২ বছরের বন্ধুত্ব হয়ে থাকে, তা হলে চাইব প্রান্তিকের সম্পর্কে কোনও খবর বার হলে তা যেন কাজের জন্য হয়। আমার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।”

প্রান্তিকের কথা থেকে স্পষ্ট তাঁদের মধ্যে দূরত্বই হয়ত তাঁদের সম্পর্ক ভা’ঙ’নে’র কারণ। প্রান্তিক জানিয়েছেন, “আমাদের ১২ বছরের বন্ধুত্ব। তারপর প্রেম, বিয়ে। তবে এখন মনে হয়েছে, সম্পর্কটা বর-বউয়ের আকারে না রাখলে ভালো হতে পারে। সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। তাই বর-বউয়ের সম্পর্কে নাও থাকতে পারি আমরা। এমনিতে আমাদের অ্যাসোসিয়েশন থাকবে। কারণ একই বন্ধুদের দলের মধ্যে আমরা আছি। আমার মায়ের ব্রে’ন’স্ট্রো’ক হওয়ার পর থেকে দেড়-দু’বছর তাই নিয়ে ব্যস্ত আছি। একেবারে স্পষ্ট করে বলছি, অন্য কোনও প্রেম হয়নি এর মধ্যে। অঙ্কিতার সঙ্গে শহর আলাদা হওয়াটা একটা সমস্যার কারণ হতে পারে। আমাদের দুজনের একটা সময়ের পর মনে হয়েছে, বন্ধুত্ব রাখলেই সেটা ভালো হবে।”

আরও পড়ুন:Chirodini Tumi Je Amar:’বাবা-মেয়ে লাগছে দু’জনকে, একদম মানাচ্ছে না এই মেয়েটাকে…’ নতুন ‘অপর্ণা’কে দেখেই বেজায় চটলেন দর্শক, ‘দিতিপ্রিয়ার জায়গা কেউ নিতে পারবে না, কে এই শিরিন!’ বয়কটের ডাক নতুন অপর্ণা’কে

অভিনেত্রী খোলসা করে না বললেও, অভিনেতার কথায় স্পষ্ট তাঁদের সম্পর্ক ভা’ঙ’নে’র পথে। আগামী দিনে তাঁরা বিবাহবি’চ্ছে’দে’র ঘোষণা করবেন কিনা তা দেখার অপেক্ষায়।

Leave a Comment