Rahul-Priyanka: টলিউডে জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুলের মৃ’ত্যু নিয়ে প্রশ্নের এক বিশাল সমুদ্র তৈরি হয়েছে। সেখান থেকে বেশিরভাগ প্রশ্নই উঠে আসছে লীনা গঙ্গোপাধ্যয়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে ঘিরে। অভিনেতার মৃত্যুর তিন দিনের মাথায়ও কোনো সদুত্তর দিতে পারছেনা প্রযোজনা সংস্থা উল্টে ভুল তথ্য প্রথম থেকেই ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন কিছু শোককাতর ব্যক্তি। তাই জন্যই সেই উত্তর খুঁজতেই এইবার আইনের দ্বারস্থ টলিউডের খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ঘটনার মোড় কোন দিকে ঘোরে সেই দিকেই নজর গোটা পশ্চিমবঙ্গবাসীর।
টলিউডের এক জনপ্রিয় নাম রাহুল ব্যানার্জি। তাঁর এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। সহজভাবে সঠিক উত্তর পাওয়া গেল না তাঁর মৃ’ত্যু’র বাহাত্তর ঘণ্টা পরও তাই এইবার আইনি পদক্ষেপ গ্রহণ করলেন প্রিয়াঙ্কা সরকার ও আর্টিস্ট ফোরামের সদস্যরা। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার নিজে। রাহুলের মৃত্যুর পরই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কস এসোসিয়েশনের পক্ষথেকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে করা পদক্ষেপ ও ক্ষতিপূরণেরও দাবি তোলা হয়। তাঁদের মতে শুটিং চলাকালীন একজন সুস্থ সবল কর্মরত আর্টিস্ট এর অকাল মৃ’ত্যু’তে অবশ্যই প্রযোজনা সংস্থার ক্ষতিপূরণ দেওয়া উচিত মৃত অভিনেতার পরিবারকে। কিন্তু সময় অতিবাহিত হয়ে গেলেও প্রযোজনা সংস্থার দিক থেকে কোনো মন্তব্য আসেনি। তাই এইবার একটি কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেই মত অধিকাংশের।
জানা যাচ্ছে বুধবার বেলা তিনটে নাগাদ গলফগ্রীন থানায় এফএইএর দায়ের করে আইনের সাহায্য নিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে দক্ষিণ কলকাতার এক থানায় এফআইআর দায়ের করার কথা বলে জানা যাচ্ছে আর্টিস্ট ফোরামের। প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে এই বিষয়ে মিটিংয়ের কথা থাকলেও সবাই উপস্থিত না থাকায় সেই মিটিং আর বাস্তবাহিত হয়নি বলেই খবর। পরে বুধবার টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের সদস্যরা মিলে একটি মিটিং করে বলে জানা যাচ্ছে গোপন সূত্রে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার পত্নী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সেখান থেকেই এফআইআর এর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে। দেখার বিষয় তদন্তের পর ঘটনা কোনদিকে মোড় নেয়। সিংহভাগ টলিউডের কলাকুশলীদের একটিই দাবি এখন তাঁদের প্রিয় অভিনেতার অকস্মাৎ মৃ’ত্যু’র আসল কারণ জানা। তাই সেই বিষয়ে সংবেদনশীল সকলেই।
প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এর অন্তর্গত ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সময় ঘটে বিপত্তি জলে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন অভিনেতা তাঁর এই প্রয়াণ বারবার মনে করিয়ে দিচ্ছে অন্যান্য ধারাবাহিকে শিল্পী মৃত্যুর কথা তাই আবারও অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। মাথাচাড়া দিয়ে উঠেছে অতীতের কিছু মর্মান্তিক প্রয়াণ। তাই আবারও একবার প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। তাহলে কি সত্যিই শুটিংয়ে করতে আসা কলাকুশলীদের নিরাপত্তা দেখার দায়িত্ব নিজেদেরই? প্রোডাকশন হাউস ভাবেনা সেকথা? এরকমই অনেক প্রশ্ন উঠে আসছে আর্টিস্ট মহল থেকে। কোন ভরসায় শুটিং করতে যাবেন তাঁরা? আবারও যদি কেউ রাহুল ব্যানার্জি হয়? তখনও কি এভাবেই নির্বাক থাকবে প্রযোজনা সংস্থা? হাজারও প্রশ্ন কিন্তু সব উত্তরই ধোঁয়াশা।