Rahul Mazumdar:ক্ষো’ভে ফে’টে পড়লেন অভিনেতা রাহুল, দীর্ঘ দশ বছরের ক্যারিয়ারে এমন হয়নি? “এবার বেছে কাজ নেব…” কী হল শুটিং সেটে? কেন এমন বললেন নায়ক?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rahul Mazumdar:সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘আদিত্য’ চরিত্রটি জনপ্রিয় হয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল মজুমদার। বিপরীতে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। বলাইবাহুল্য, ‘আদিত্য-সুদীপা’র রসায়ন দর্শকের মনে ধরেছে। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনেতার নতুন লুক সবার নজর কেড়েছে। আবারও আসতে আসতে টিআরপি তালিকায় নিজেদের জায়গা করে নিচ্ছিল এই ধারাবাহিকটি। তবে হঠাৎ শোনা যাচ্ছে বন্ধ হতে চলেছে ধারাবাহিকটি। নভেম্বরের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হবে। শেষ সম্প্রচার হবে সম্ভবত ডিসেম্বরের ৪ তারিখ। আর আচমকা বন্ধের খবর শুনে বেজায় চটেছেন অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে এমন ঘটনা ঘটবে ভাবতেও পারেননি। শুটিং করতে এসে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে তাঁকে তিনি বুঝে উঠতে পারেননি।

এক সাক্ষাৎকারে ক্ষো’ভ উগরে দিয়েছেন তিনি। রাহুল জানান, “আমায় বলা হয়েছিল, ধারাবাহিকটি এখনও অনেক দিন পর্যন্ত চলবে। অনেক ভালো কাজ ছেড়ে দিয়ে তাই রাজি হয়েছিলাম। শুক্রবার শ্যুট করতে এসেছি, সকাল ১০টায় আমাদের জানানো হল, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক। নতুন কাজের কথাবার্তা চলছে। তবে এবার বেছে কাজ নেব। মনে পড়েছে “হরগৌরী পাইস হোটেল”-এর কথা। ৬০০ পর্বের পর বুঝতে পেরেছিলাম ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে। তখনই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসি।”

আরও পড়ুন: Jeetu Kamal:”আমাদের দৃশ্য কিভাবে হবে সেটা আমার কাছে ধোঁয়াশা…একটা ভা’ঙা কাঁচ সেটাকে জোড়া লাগানোর হাজারও চেষ্টা করলে, জানি না কতদূর জোড়া লাগবে?… ধারাবাহিকে ফিরলেও ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত! কতদিন চলবে ধারাবাহিকটি? জানালেন অভিনেতা

অভিনেতা আরও জানান, “খুব মন খারাপ আমার, গতকাল এই খবরটা শোনার পর বাড়িতে এসে থেকে চুপচাপ হয়ে রয়েছি। অনেকদিন বাদে এই ধারাবাহিকের মাধ্যমে আবার কাজ শুরু করলাম, নতুন গল্প, নতুন ভাবে এগোবে অনেক দিন, এটাই জানানো হয়েছিল। তাই প্রথম দিকে না বললেও পরে রাজি হই। তবে এইভাবে তিন মাসের মধ্যেই যে বন্ধ করে দেওয়া হবে তা ভাবতে পারিনি। কেন তাহলে নতুন করে ধারাবাহিকের গল্প শুরু হল বা আমাদের নেওয়া হল? তা বুঝতে পারছি না। কয়েক দিনের মধ্যেই দর্শকেরা যা ভালোবাসা দিয়েছেন সেটা কল্পনাতীত। নতুন পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সেখানে যে এইভাবে শেষের খবর পাব তা সত্যিই ভাবিনি। এর আগে কোনো ধারাবাহিকের ক্ষেত্রেই আমার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। তাই এখনও মেনে নিতে বেশ অসুবিধা হচ্ছে।”

অবশ্য এমন খবর বেশ অবাক হয়েছেন অভিনেতা। ধারাবাহিকের রেটিং ভাল। তাঁর আর স্বস্তিকা ঘোষের জুটি খুব অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি সেরা জুটির সম্মানে সম্মানিত হয়েছেন তাঁরা। তারপরেও সঠিক কারণ ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। মানতে নারাজ অভিনেতা। তাঁর কথায় এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে। সূত্রের খবর, ‘অনুরাগের ছোঁয়া’র জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’।

Leave a Comment