Raja-Madhubani:”২০০০ টাকার ব্যাগ, ২০০ টাকায় কেনা আমি” পাবলিকদের জন্য এই ভিডিওটা…”,সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন রাজা-মধুবনী।
বেশ লম্বা বিরতির পর অবশেষে ধারাবাহিকে ফিরেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। ‘চিরসাখা’ ধারাবাহিকের অভিনয় করছেন অভিনেত্রী। ছেলে ও সংসারকে সামলে পাশাপাশি বিউটি পার্লারের কাজও সামলে যাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের ব্যাগের ব্যবসা শুরু করেছেন তিনি। কখনও নিজের লুক, কখনও বা বেঁফাস মন্তব্যের জেরে একাধিকবার একের পর এক ক্রমাগত কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
এছাড়াও অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় উঠে আসে তাঁর নিত্যদিনের জীবনের নানান খুটিনাটি বিষয়। সম্প্রতি নিজের ব্যাগের ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। পাশে আছেন তাঁর বর ওরফে রাজা গোস্বামী। প্রায়শই ব্যাগের কালেকশনের নানান ভিডিও করে থাকেন অভিনেত্রী। সেই ভিডিও দেখে অনেকেই যেমন প্রশংসা করেন তেমনই নেতিবাচক মন্তব্য করতেও দেখা যায় অনেককে। একটি ব্যাগের ভিডিও করার সময় অভিনেত্রী একটি কালো সাদা প্রিন্টের ব্যাগ দেখাছিলেন। যেখানে আচমকাই একজন নেটিজেন মন্তব্য করেন,’এই একইরকম ব্যাগ সোদপুর মার্কেট থেকে ২৫০-তে কিনেছি আমি।
এবার ট্রোলারদের জবাব দিলেন রাজা-মধুবনী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে বেশ কড়া ভাষায় জবাব দিলেন তাঁরা। ভিডিও ক্যাপশন লেখা “২০০০ টাকার ব্যাগ, ২০০ টাকায় কেনা আমি” পাবলিকদের জন্য এই ভিডিওটা…।” ভিডিওটিতে তাঁদের বলতে দেখা যায়,”আমি যদি একটা অচেনা মানুষকে গালাগাল করি কেউ জানবে না কিন্তু মোটামুটি পরিচিতি কোনো লোককে করি সেটা সবাই জানতে পারবে। তোমরা যারা বলছ যে এই ব্যাগগুলো ২০০ টাকায় পাওয়া যায়,আমরা তোমার থেকে কিনব ২০০ বা ২৫০টাকায় কিনব। তোমরা লাভ করবে। তারপর সেটা আমরা ৬০০টাকায় বিক্রি করে লাভ করব। তোমরা যারা নেগেটিভ মন্তব্য করছ, তোমরা ভাবছ ওইগুলো করলে আমাদের ক্ষতি হবে, কিন্তু ক্ষতি হওয়ার বদলে আমাদের লাভ হয়ে যাচ্ছে।”
নেটিজেনদের রীতিমতো চ্যালেঞ্জ করে জানালেন, ‘এই যে ২০০ টাকার ব্যাগ ২০০০ টাকা কেনায় আমি’,এই যে ঢং করে কমেন্টগুলো করেন। এবার কিন্তু দেখতে চাই। যারা কমেন্ট করেছ ২০০ টাকায় এমন কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় তাদের কমেন্টগুলো আমি দেখতে চাই। তাদের থেকেই এবার এই ব্যাগগুলো আমি কিনতে চাই। কিছু কিছু লোক বদমাইশি করে ভুলভাল কমেন্ট করে। সবাই তো বুঝতে পারে না কেন এত দাম হচ্ছে, সবার থেকে আলাদা কেন এই জিনিসগুলো। তাদেরকে বলব কোয়ালিটিটা একটু ভালো করে দেখুন। যে কমেন্ট করবে ২০০ টাকায় এই ব্যাগ কিনেছি ,আমি তার থেকে ৫০ পিস কিনব। আর নেব নাই বা কেন আমাদেরই তো লাভ হবে।”
সবশেষে অভিনেতাকে বলতে শোনা যায়,”প্রথমত,আপনার ব্যবহারই আপনার পরিচয়। দ্বিতীয়ত, হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে। তোমার হিংসা আমার জয়।”