Ranieeta Dash:আবারও ট্রোলের শিকার অভিনেত্রী রণিতা দাস!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ranieeta Dash:’নোংরা অসভ্য মেয়ে, দেখলে বমি আসে, ঘৃণা লাগে…’, পোশাক দেখে ছিঃ ছিঃ নেটপাড়ায়! আবারও ট্রোলের শিকার অভিনেত্রী রণিতা দাস!

‘বাহা’কে মনে আছে? কীভাবে আদিবাসী সম্প্রদায়ের এক মেয়ে শহরে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছিল। বিয়ের পর পরিবারের সবার মন জয় করেছিল। ‘বাহা’ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিলেন অভিনেত্রী রণিতা দাস। দর্শকদের স্মৃতির পাতায় উজ্জ্বল আজও ‘বাহা’ চরিত্রটি। ছোটপর্দার দর্শকেরা এখনও ভালবাসেন তাঁকে।

আরও পড়ুন:Sayak chakraborty:”ওটিতে ভয়ে কাঁপতে কাঁপতে চিকিৎসা করালাম”…অসুস্থ অভিনেতা সায়ক চক্রবর্তী? ভিডিও প্রকাশ পেতেই চরম দুশ্চিন্তায় নেটপাড়া

টলিপাড়ায় গুঞ্জন, ১০ বছর পরে আবার ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি। তাও আবার লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। যদিও এখনও এই বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

তবে সম্প্রতি জি বাংলা সোনার,নতুন চ্যানেল লঞ্চে একঝলক দেখা গেল তাঁকে। তাঁর অভিনীত ‘দেবী’ সিনেমাটি দেখা যাবে এই নতুন চ্যানেলে। তবে যেন পোশাক নিয়েই যত সমস্যা। অনুষ্ঠানে ডিপ নেক সবুজ রঙের পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী রণিতা দাস। সঙ্গে ছিমছাম মেকআপ। তবে তাঁর পোশাক নিয়ে শুরু হয়েছে বিস্তর সমালোচনা। নেটিজেনদের কুমন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। অনেকে আবার তাঁকে অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে তুলনা করেছেন। তাঁর পোশাক দেখে ছিঃ ছিঃ নেটমহলে। অনেকেই তাঁকে বাজে মেয়ের তকমা দিয়েছেন।

কুমন্তব্যের পাশাপাশি অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরিয়েও দিয়েছেন।

Leave a Comment