Ranojoy-Shyamoupti:”ওটা চি’কে’ন মাতার মাং’স! মুরগি মাতার মাং’স দিয়ে বানানো হয়েছে…” ভ্যালেন্টাইন্স ডে-তেই বিয়ের ঘণ্টা? ভাইরাল আইবুড়োভাতের ভিডিও ঘিরে টলিপাড়ায় তোলপাড়—রণজয়-শ্যামৌপ্তিকে নিয়ে জোর জল্পনা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ranojoy-Shyamoupti:হাতেগোনা আর কয়েকটা দিন। ভ্যালেন্টাইন্স ডে-র দিনই কি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি(Shyamoupti Mudly)? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ার অন্দরমহল থেকে শুরু করে নেটদুনিয়া জুড়ে। কারণ, বিয়ের আর মাত্র ন’দিন আগে জমজমাট আইবুড়োভাতের আসরে ধরা দিয়েছেন এই তারকা জুটি, আর সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

এই মুহূর্তে আইবুড়োভাত পর্বে ব্যস্ত রণজয়(Ranojoy Bishnu)-শ্যামৌপ্তি। ‘কোন গোপনে মন ভেসেছে’(Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকের কলাকুশলীরাই তাঁদের জন্য আয়োজন করেছেন এই বিশেষ অনুষ্ঠান। ধারাবাহিক শেষ হয়ে গেলেও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক যে এখনও অটুট, তারই প্রমাণ মিলল এই ঘরোয়া কিন্তু প্রাণবন্ত আয়োজনে। কাছের মানুষদের সঙ্গে এক ছাদের নীচে বসে হাসি-ঠাট্টা, আড্ডা আর খাওয়াদাওয়া সব মিলিয়ে যেন একেবারে পারিবারিক আবহ।

ভিডিয়োতে দেখা যাচ্ছে রণজয়ের পর্দার বাবা অনিমেষ ভাদুড়ি, জেঠিমা তনুশ্রী চক্রবর্তী-সহ ধারাবাহিকের একাধিক পরিচিত মুখ। হবু বর ও কনেকে পাশাপাশি বসিয়ে রীতিমতো আদর-যত্নে খাওয়ানো হচ্ছে। থালায় সাজানো ফিস ফ্রাই, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাছের নানা পদ, সঙ্গে একাধিক রকমের মিষ্টি খাবারের বৈচিত্র্য দেখেই বোঝা যাচ্ছে আয়োজনের কোনও কমতি ছিল না।

আরও পড়ুন:Shamik Adhikary:‘মহিলারা নিরাপদ নন’ বলা ইউটিউবারই অভিযুক্ত! ১২ ঘণ্টা আটকে রেখে হেনস্থার অভিযোগ ‘ননসেন’-খ্যাত শমীকের বিরুদ্ধে – মুখ খুললেন কুণাল ঘোষ

শুধু খাওয়াদাওয়া নয়, গোটা আসর জুড়েই ছিল মজা আর হুল্লোড়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘর সাজানো হয়েছে হলুদ গাঁদা ফুলে, টেবিল ভর্তি পঞ্চব্যঞ্জন। কিন্তু পরিবেশে কোনও গাম্ভীর্য নয়, বরং হাসি-ঠাট্টা আর রসিকতায় ভরপুর। ভিডিওর শুরুতেই দেখা যায়, শ্যামৌপ্তি নিজের চুল ঠিক করতে ব্যস্ত। সেই ফাঁকেই রসিকতার মুডে অনিন্দ্য। খাবারের থালার পাশে সাজানো গাঁদা ফুল দেখিয়ে রণজয়কে উদ্দেশ্য করে মজা করে বলা হয়, “আইবুড়ো গাঁদা ফুল খাও প্রথমে… টিজি বাজার থেকে কিনে এনেছে।”

খাবারের পদ নিয়েও কম রসিকতা হয়নি। শ্যামৌপ্তি একটি ফ্রাইয়ের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করেন, সেটি চিকেন কি না! তার উত্তরে রণজয়ের মন্তব্যে হাসির রোল পড়ে যায়। অভিনেতা মজা করে বলেন, “ওটা শুধু চিকেন না, ওটা চিকেন মাতার মাংস! মুরগি মাতার মাংস দিয়ে কাটলেট বানানো হয়েছে।” এখানেই শেষ নয়, গানের সুরে রণজয় যোগ করেন, “মুরগি পিতাও, মুরগি মাতাও!” এই মন্তব্য শুনে উপস্থিত সবাই হেসে লুটোপুটি খায়। তাঁর এই মন্তব্য আবারও খবরের শিরোনামে থাকা গোমাংস বিতর্ককে আরও এক ধাপ এগিয়ে দেয়। আবারও কিসের ইঙ্গিত দিলেন তিনি?

তবে খাবার সামনে এলেই যে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করা যাবে, তা নয়। ভিডিওর শেষাংশে দেখা যায়, রণজয় খেতে হাত বাড়াতেই কেউ একজন থামিয়ে দেন। শোনা যায়, “দাঁড়াও দাঁড়াও, এখনই খাবে না… আগে ছবি তোলো!” সোশ্যাল মিডিয়ার যুগে ছবি ছাড়া কিছুই যেন সম্পূর্ণ হয় না সেই বাস্তবতাই আবারও ধরা পড়ল এই আইবুড়োভাতের আসরে।

আরও পড়ুন:Mimi Chakraborty:“এটা একটা পুরুষশাসিত সমাজ…” “ভগবানের নাম আর রুদ্রাক্ষে ধার্মিক হওয়া যায় না— ধর্ম হয় কর্মে”, “আমার ভয়েস কেউ নীচে করতে পারবে না, আজ অব্দি পারেনি, পারবে না, আমি ভয় পাই না..ভয় পাই আমার কর্মকে”- বিতর্কে মুখ খুলে কড়া বার্তা মিমি চক্রবর্তীর

এই বিশেষ দিনে কাছের মানুষদের সঙ্গে আবার একত্রিত হতে পেরে যে রণজয় ও শ্যামৌপ্তি দু’জনেই আপ্লুত, তা তাঁদের মুখের হাসিতেই স্পষ্ট। ধারাবাহিকের টিমের সঙ্গে এই পুনর্মিলন তাঁদের কাছে যে কতটা আবেগের, তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেও। কেউ হাতে প্ল্যাকার্ডে লিখেছেন ‘হবু বর’, কেউ ‘হবু কনে’। আবার কারও হাতে দেখা গেছে ‘টিম ব্রাইড’, ‘টিম গ্রুম’ লেখা বোর্ড। সেই ছবিগুলোতেই ধরা পড়েছে আনন্দের মুহূর্তগুলো।

কমেন্ট বক্সেও জমেছে আবেগ। রণজয়ের পর্দার বোন মিশমি দাস কমেন্টে লিখেছেন, “আমি মিস করলাম।” তার উত্তরে রণজয় কান্নার ইমোজি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। পাল্টা তনুশ্রী চক্রবর্তী লেখেন, “তোকে সত্যি খুব মিস করলাম।” ছোট্ট এই কথোপকথনেই ধরা পড়ে, পর্দার সম্পর্কের বাইরেও এই টিমের বন্ধন কতটা গভীর।

আরও পড়ুন:Palash Muchhal:’পলাশ ও ওই মহিলা একেবারে শয্যায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন মহিলা দলের ক্রিকেটাররা পলাশকে মা’র’ধ’র পর্যন্ত করেন…’, ৪০ লক্ষের অভিযোগ থেকে ১০ কোটির মা’ন’হা’নি মা’ম’লা- পলাশ মুচ্ছল বনাম বিদ্যন মানে বিতর্কে নতুন বি’স্ফো’র’ণ

দিন দুয়েক আগেই ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন রণজয় ও শ্যামৌপ্তি। সেই ছবিগুলোয় ধরা পড়ে তাঁদের জীবনের সাদা-কালো মুহূর্ত থেকে রঙিন হয়ে ওঠার গল্প। এক ছবিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িতে শ্যামৌপ্তিকে দেখা গেছে, অন্যদিকে পাঞ্জাবি পরে রয়েছেন রণজয়। ব্যাকগ্রাউন্ডে বাজছে,“কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না।” সেই রিলের মধ্যেই শোনা যায় মজার এক কথোপকথন। রণজয় প্রশ্ন করেন, “বিএ পাশ করার পরে কী করবে?” শ্যামৌপ্তির উত্তর, “বলো তো কী করব?” রণজয়ের পাল্টা মন্তব্য, “আশা করছি এমএ করবে।” কিন্তু শ্যামৌপ্তি স্পষ্ট জানিয়ে দেন, “কখনও না। আমি বিয়ে করব।”

এই সব মিলিয়েই নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায় কি তবে আরও এক বিয়ের সানাই বাজতে চলেছে? ভাইরাল ভিডিও সামনে আসতেই ভক্তদের কৌতূহল তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই আইবুড়োভাতের আয়োজন কি নিছকই বন্ধুদের আড্ডা, নাকি সত্যিই আসন্ন বিয়েরই ইঙ্গিত?

যদিও এই ভিডিও কোনও নতুন প্রজেক্টের প্রচারের অংশ নাকি একান্ত ব্যক্তিগত উদযাপন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে রণজয় ও শ্যামৌপ্তির এই মিষ্টি রসায়ন, ঘরোয়া মুহূর্ত আর হাসি-আড্ডা দেখে যে নেটিজেনরা দারুণ মজেছেন, তা বলাইবাহুল্য।

ভ্যালেন্টাইন্স ডে যত এগোচ্ছে, ততই যেন উত্তেজনা বাড়ছে। আদৌ কি সেই দিনেই চার হাত এক হতে চলেছে? নাকি সবটাই জল্পনা? আপাতত নিশ্চিত একটাই আইবুড়োভাতের এই ভাইরাল মুহূর্ত টলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলিকেই এনে দিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সত্যিটা ঠিক কী, তা জানতে।

Leave a Comment