Ravi Kishan(Son Of Sardar 2):”ও যেভাবে আমাকে সামলেছে, তাতে পা ছুঁয়ে আমার নমস্কার করাই উচিত…” স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে,রোজ ঘুমোতে যান রবি কিষাণ! কিন্তু কেন?
“ও যেভাবে আমাকে সামলেছে, তাতে পা ছুঁয়ে আমার নমস্কার করাই উচিত…” স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে,রোজ ঘুমোতে যান রবি কিষাণ!
কিন্তু কেন রোজ রাতে স্ত্রীকে প্রণাম করেন অভিনেতা?
আরও পড়ুন:Kajol-Ajay:নিজের স্বামীর ‘আঙুলের নাচ’ দেখে ট্রোল করে বসলেন কাজল!
১৯৯৩ সালে অভিনেতা রবি কিষাণ তাঁর শৈশবের বান্ধবী প্রীতি শুক্লাকে বিয়ে করেন। বর্তমানে দম্পতির চার সন্তান, তিন মেয়ে রিভা, তানিষ্ক, ঈশিতা এবং এক ছেলে সক্ষম। রিভা কিষাণ ‘সব কুশল মঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করলেও, তাঁর অন্য সন্তানরা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন।
গত বছর অভিনেতার নামে গুরুতর অভিযোগ আনেন অপর্ণা ঠাকুর নামে লখনউয়ের এক মহিলা। তিনি দাবি করেছিলেন তাঁর কন্যার বাবা নাকি রবি। সেই মেয়ের নাম শেনোভা। যদিও ওই দাবি উড়িয়ে দেন অভিনেতা। পিতৃত্ব পরিচয়ের পরীক্ষা পর্যন্ত করান রবি। কিন্তু তার ফল নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা।
আরও পড়ুন:Urfi Javed:ঠোঁট মুখ ফুলে একাকার,লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! তুমুল কটাক্ষ নেটপাড়ায়
সম্প্রতি ‘সন অফ সর্দার ২’ ছবির প্রচারে রবি কিষাণসহ অজয় দেবগন ও ম্রুনাল ঠাকুর গিয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শো’-তে। সেখানেই কপিল ফাঁস করেন রবি ও প্রীতির দাম্পত্যের এক গোপন কথা। কপিল জানান,রবি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তার স্ত্রী প্রীতি কিষাণের পা ছুঁয়ে প্রণাম করেন। যা শুনে রীতিমতো খোঁচা দিয়ে অজয় দেবগন বলেন,‘”যে যত ভুল করে তাঁকে তত নীচে ঝুঁকতে হয়!”
তারপর রবি জানান,”এটা সত্যি, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীকে প্রণাম করি। যদিও ও আমাকে বাধা দেয়। তাই যখন ঘুমিয়ে থাকে, তখন করি। যখন আমার কাছে কিছু ছিল না, তখন থেকে আমার সুখ দুঃখের সাথী ও। তখন থেকে ও কখনও আমার সঙ্গ ছাড়েনি। আজ আমি যেখানে পৌঁছই না কেন, ও আমার সঙ্গ দিয়েছে। ও যেভাবে আমাকে সামলেছে, তাতে পা ছুঁয়ে আমার নমস্কার করাই উচিত।”
অভিনেতার এই কথায় তাঁর সহঅভিনেত্রীরা তাঁকে সাধুবাদ জানিয়েছেন।
ভিডিওটি ভাইরাল হতেই, স্ত্রীর প্রতি অভিনেতার এই সম্মান ও ভালোবাসা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।
এক ব্যক্তি লিখেছেন, ‘সত্যিকারের ভালবাসা এই পৃথিবীতে খুব কমই থাকে। তাই রবি স্যারকে হ্যাটস অফ।’ আরেকজন মন্তব্য করেছেন,’যখন একজন মহিলা তাঁর সঙ্গীর জন্য এত কিছু করছেন এবং তাঁর সঙ্গী তাঁর সেই অবদানকে সম্মান করছেন, তখন একজন মহিলার আর কিছুই দরকার পড়ে না।’