phulki Serial:’ফুলকি’তে ফিরে এল রোহিতের যমজ ভাই! কী বলছেন দর্শক?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

phulki Serial:স্মৃতিশক্তি হারিয়ে ফেলল রোহিত নাকি ফিরে এল যমজ ভাই!

‘এমন বেকার গল্প কে লেখে? গল্পের গরু গাছে উঠে গেছে,ফালতু সিরিয়াল…’ধারাবাহিকের নতুন গল্প দেখে আবারও চটে গেলেন দর্শক, কী বলছেন তারা?

জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল ‘ফুলকি’ ধারাবাহিকটি। ‘রোহিত-ফুলকি’ রোমান্সের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদের অভিনয়ও মন কেড়েছে দর্শকদের। নতুনদের ভিড়েও প্রতি সপ্তাহে বেশ টক্কর দিয়ে টিআরপিতে নিজের জায়গা পাকা করতে দেখা ‘ফুলকি’কে।

গল্পে ফুলকি-রোহিতের ভালোবাসা ধীরে ধীরে পূর্ণতা পেয়েছে। তাদের জুটির রোমান্টিক সিন দেখতে দারুণ পছন্দ করেন দর্শক। নিজেদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছে এসেছে তারা। যা দেখে বেজায় খুশি হয়েছিলেন দর্শক। অনেকেই ভেবেছিলেন ফুলকি-রোহিতের জীবনে এবার হয়ত ছোট্টো সদস্য আসবে। কিন্তু কোথায় সেসব? মিল হয়েও আবার একে অপরের থেকে দূরে চলে গেল তারা। ‘রুদ্র’র ষড়যন্ত্রে আবার তারা আলাদা।

আরও পড়ুন:Avery Singha Roy:বাড়ির বউ থেকে সোজা পুলিশ অফিসার! কী কাণ্ড করে বসলেন অভিনেত্রী আভেরী?

‘রুদ্র’র প্ল্যান অনুযায়ী ‘রোহিত’কে গুলি করা হয়। ‘রোহিত’-এর বুকে এসে লাগে সেই গুলি। ফুলকি খবর পেয়ে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে এসে সবাই জানতে পারে রোহিতের ব্রেন ডেথ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। চিকিৎসকের মুখে এই কথা শোনা মাত্র ফুলকি ‘রোহিত’-এর জন্য হার্ট ডোনার খুঁজতে যায়। অবশেষে পাওয়াও যায়। কিন্তু ‘রোহিত’কে যে হার্ট দান করছে তাকে একবার সে দেখে অবাক হয়ে যায় সে। এ তো অবিকল রোহিত!

তারপরই আবার নতুন প্রোমোতে দেখা হয়েছে যে, রোহিত স্মৃতিশক্তি হারিয়েছে এবং তার জায়গায় তার যমজ ভাই ফিরে এসেছে। প্রোমোটি দেখে দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন ও ট্রোলের সৃষ্টি করেছে।

আরও পড়ুন:Susmita- Sabyasachi:প্রাক্তন স্ত্রী ও মাকে অপমান করায় রেগে কী বললেন সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী?

অনেকের মনেই সন্দেহ জেগেছে,তাহলে কি রোহিতের যমজ ভাই আছে? কিন্তু এতদিন তার পরিচয় কেন গোপন করে রাখবে পুরো পরিবার? নাকি এসব পুরোটাই রুদ্রর চক্রান্ত? নাকি এটা রুদ্রকে ধরতেই রোহিতের কোনো ষড়যন্ত্র? কে আসল রোহিত আর কে নকল! কীভাবে বুঝবে ফুলকি?

নেটিজেনদের একাংশ বলছেন, এসব আজগুবি গল্প কোথা থেকে সংগ্রহ করা হয় জানা নেই। তবে নিত্য নতুন চমক যে আসছে ধারাবাহিকে তা আগামী দিনেই দেখতে পাবেন দর্শক।

Leave a Comment