Rukmini Maitra:শাহরুখ খানের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও ‘না’ বলেছিলেন রুক্মিণী! কিন্তু কেন? জানেন কী কোন ছবির জন্য?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rukmini Maitra:”ক্লাস ওয়ান থেকে সবাই বলত আমি হিরোইন হব…”, শাহরুখ খানের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন রুক্মিণী! কিন্তু কেন? জানেন কী কোন ছবির জন্য?

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁর অভিনীত ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ সারা দেশে সাড়া ফেলে দিয়েছে। ‘চ্যাম্প’ ছবির হাত ধরেই টলিউডে পথচলা শুরু করেন তিনি। তারপর ‘পাসওয়ার্ড’, কিশমিশ’, ‘কবীর’, ‘ককপিট’, ‘বুমেরাং’, ‘সুইজ্যারল্যান্ড’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী। দেব,জিৎ, আবীর চ্যাটার্জী একে একে স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়া বলিউড ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন রুক্মিণী।

কিন্তু জানেন কী বলিউড ইন্ডাস্ট্রির কিং খান অর্থাৎ শাহরুখ খানের সঙ্গে ছবিতে না করেছিলেন রুক্মিণী? শাহরুখ খানের নায়িকা হিসেবে তাঁর কাছে অভিনয় করার সুযোগ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। কিন্তু কেন? এবার নিজেই সেই বিষয়ে সবাইকে জানালেন।

আরও পড়ুন:Koel-Indrajeet:আর মাত্র কিছুক্ষণ,’মহাদেব’ রূপে পর্দায় ইন্দ্রজিৎ বসু, কী বলছেন অভিনেতা?

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘রব নে বানা দি জোড়ি’ ছবির অডিশনের জন্য নাকি তিনি ডাক পেয়েছিলেন। রুক্মিণীর কথায়, “ক্লাস ইলেভেনের সময়ে আমার কাছে প্রচুর ছবির অফার আসে। তখন কলকাতা নাইট রাইডার্সের প্রচুর টিমরা তখন কলকাতায় আসত। আমিও তখন খেলা দেখতে যেতাম। তখন আমার কাছে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমার অডিশনের অফার আসে। ওঁরা নতুন কোনও মুখ খুঁজছিলেন, যে মডেলিং করে। অনুষ্কা শর্মার তখন ব্যাঙ্গালোরে মডেলিং করেন বেশ নাম ডাক হয়েছিল। তেমনই কলকাতায় আমি। ওঁরা আমাকে অনেকবার বলেছিলেন। কিন্তু আমি না করে দিয়েছিলাম। তখন বয়স অল্প ছিল বলেই বোধ হয় ভুলটা করেছিলাম। শাহরুখ খানকে আমি ভীষণ ভালোবাসি। তখন ছোটো ছিলাম অতটা বুঝিনি। শাহরুখ খানের সাথে একটা ছবি তুলব এটাই একটা বড় ব্যাপার ছিল আমার কাছে।”

এছাড়াও দেবের সাথে ছবি করতে না করেছিলেন তিনি। তিনি আরও জানান,”স্কুলে যখন আমি পড়ি সেই সময় তখন আমি ক্লাস 10-11 সদ্য উঠি, সেই সময় দেবের সাথে আমার প্রথম দেখা। তখন ও আমাকে প্রথম অভিনয় করার অফার দেয়। দেব শ্রীকান্ত ও মণিদাকে গিয়ে আমার কথা বলে। তখনও আমি না বলেছিলাম। অন্যায় করতে রাজি না হওয়ায় দেব আমার উপর খুব রেগে যায়। ও আমাকে খুব অহংকারী ভেবেছিল তখন। কিন্তু তখন আমি বিষয়টা বুঝতামই না। স্কুলে শিক্ষিতারাই আমাকে বলত যে তুমি সিনেমা করো তুমি হিরোইন হবে। যখন আমি ক্লাস ওয়ানে ছিলাম, তখন স্কুলের পুরো বাচ্চারা এমনকি তাদের মা-বাবারাও বলত এই মেয়েটা হিরোইন হবে। আমি জানতাম না কেন এমন বলত।”

আরও পড়ুন:Sumit Ganguly:”নায়ক হতে পারেননি বলে এত হিংসা! তাই আমায় গালিগালাজ করছেন!…” চরম হেনস্থার শিকার সুমিত, মঞ্চে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেতা?

একসময় শাহরুখ খান জেনেও তাঁর ছবিতে না করে দেওয়ার আফসোস তাঁর চোখে মুখে বেশ স্পষ্ট।

Leave a Comment