Rural Village Sad Story:প্রত্যন্ত এক গ্রামে শিশুদের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে এক সাধারণ গৃহবধূ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

নেই কোনো সঠিক যোগাযোগ ব্যবস্থা ,না আছে পড়াশোনার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আদিবাসী এই এলাকায় তাও একা হাতে সমস্ত বাচ্চাদের মানুষ করার, ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন একজন নারী,এক গৃহবধূ মালতী মুর্মু।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়চুড়োয় একটি আদিবাসী অধ্যুষিত একটি প্রত্যন্ত গ্রাম জিলিংসেরেং। প্রায় ৯৫টি পরিবার নিয়ে এই গ্রাম। যেখানে শিক্ষার আলো এখনও সেভাবে পৌঁছায়নি।

সেই জায়গায় দাঁড়িয়ে সেই গ্রামেরই এক সাধারণ ঘরের গৃহবধূ মালতী মুর্মু। নিজের দুই সন্তানের পাশাপাশি,বাকি গ্রামের সমস্ত বাচ্চাদের পড়াশুনার দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। বিনা বেতনে অক্লান্ত পরিশ্রম করে গ্রামের প্রতিটি বাচ্চাকে শিক্ষিত করার চেষ্টা করে যাচ্ছেন।

২০২০ থেকে এখনও নিজ দায়িত্বে পড়িয়ে যাচ্ছেন তিনি। নিজেদের উদ্যোগে গ্রামে একটি ছোট্ট স্কুলে তৈরি করেছেন। তাঁর এই সাহসিকতা ও মনের জোরকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। জাতি ও সমাজে পুরুষের সমান সক্ষম নারীরা। যা আবারও প্রমাণ করলেন এক প্রত্যন্ত গ্রামের একটি গৃহবধূ মালতী মুর্মু।

Arijit Singh-Amaal Mallik:অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমাল মালিকের?

Leave a Comment