Saheb Bhattacharya:”বিশ্বাস ভাঙলে বদলে যায় সম্পর্কের সমীকরণ!”— সুস্মিতার সঙ্গে বিয়ের জল্পনার মাঝেই সাহেব ভট্টাচার্যের রহস্যময় পোস্ট ঘিরে নতুন বিতর্ক

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saheb Bhattacharya: টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)মানেই ধারাবাহিক, সিরিজ ও ছবিতে ধারাবাহিক সাফল্যের এক পরিচিত নাম। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করে রেখেছেন তিনি। তবে কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বরাবরই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে। বিশেষ করে অভিনেত্রী সুস্মিতা দে(Susmita Dey)-র সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন এখন টলিপাড়ায় ওপেন সিক্রেট বলেই মনে করছেন অনেকেই। ঠিক এই আবহেই সাহেবের একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে জল্পনা উসকে দিল।

হঠাৎ করেই অভিনেতা লিখলেন, “যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।” এই একটি লাইনের পোস্ট ঘিরেই শুরু হয়ে যায় নানা প্রশ্ন। কার উদ্দেশ্যে এমন মন্তব্য? তবে কি সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কে কোনও ফাটল ধরেছে? নাকি নেপথ্যে অন্য কোনও গল্প লুকিয়ে রয়েছে? প্রশ্নের শেষ নেই, আর উত্তর খুঁজতেই ব্যস্ত নেটপাড়া।

সাহেব ভট্টাচার্যকে সর্বশেষ ছোট পর্দায় দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’(Kothha)-তে। ধারাবাহিকটি অল্প সময়েই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই মেগাতেই তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সুস্মিতা দে(Susmita Dey)। ধারাবাহিক চলাকালীন সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় জোর চর্চা। সেটের বাইরে একসঙ্গে সময় কাটানো, বিভিন্ন অনুষ্ঠানে যুগল উপস্থিতি সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ জোরালো হয়। যদিও এই বিষয়ে আজ পর্যন্ত কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

তবে নীরবতার মধ্যেও ইঙ্গিত যে ছিল না, তা নয়। সম্প্রতি সুস্মিতার জন্মদিনে সাহেবের একটি পোস্ট অনুরাগীদের নজর কাড়ে। তার উপর মধ্যরাতে অনুরাগীদের সঙ্গে নিয়ে সুস্মিতার জন্মদিন উদযাপন সব মিলিয়ে সম্পর্কের জল্পনায় নতুন মাত্রা যোগ হয়। এমন পরিস্থিতিতে সাহেবের এই ‘বিশ্বাস ভাঙা’ সংক্রান্ত পোস্ট স্বাভাবিকভাবেই অনেককে ভাবিয়ে তোলে। বিশেষ করে এখন যখন সুস্মিতা বাইরে ঘুরতে গিয়েছেন, তখন নায়কের এমন লেখা ঘিরে প্রশ্ন ওঠে, তবে কি কোনও মনোমালিন্যের ইঙ্গিত মিলছে?

আরও পড়ুন:Swastika Mukherjee:“প্রেম না করলে অলি পাব–গো’মাং’স–সায়ক নিয়েই মাততে হবে…৩–৪টে প্রেম করাই ভালো”- সমালোচকদের একহাত নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

তবে এই জল্পনায় জল ঢেলে দেন স্বয়ং সাহেবই। পরে স্পষ্ট হয়, এই পোস্টের লক্ষ্যবস্তু মোটেই সুস্মিতা নন। বরং নায়ক তাঁর কিছু অনুরাগীর উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন। সোমবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাহেব লেখেন, “আমি সব সময় আমার অনুরাগীদের আমার পরিবারের মতো মনে করি। তাঁদের সঙ্গে তেমন ব্যবহারও করি। কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।” এই ব্যাখ্যার পর অন্তত প্রেম ভাঙনের জল্পনা কিছুটা থামে।

তবে এখানেই শেষ নয়। অভিনেতা ঠিক কী কারণে এমন পোস্ট করলেন, বা কোন অনুরাগীদের আচরণে তাঁর বিশ্বাসে আঘাত লেগেছে, সে বিষয়ে তিনি একেবারেই মুখ খোলেননি। ফলে রহস্য পুরোপুরি কাটেনি। বরং নতুন করে প্রশ্ন উঠেছে, এমন কী ঘটল, যা সাহেবকে প্রকাশ্যে এমন কথা বলতে বাধ্য করল? অনুরাগী মহলের একাংশ মনে করছেন, হয়ত কোনও অপ্রীতিকর ঘটনা বা ভুল বোঝাবুঝির কারণেই অভিনেতা এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে বিষয়টি নিয়ে সাহেবের তরফে এখনও কোনও বিস্তারিত ব্যাখ্যা না আসায়, জল্পনা চলছেই।

আরও পড়ুন:Joyjit-Shreya: “২০ বছর একসঙ্গে বড় হয়েও দূরত্ব কাটল না” – জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পর ঈশানের সঙ্গে ছবি, জল্পনায় শ্রেয়ার নতুন সম্পর্ক?

কাজের দিক থেকেও সাহেব ভট্টাচার্য আপাতত পরিবর্তনের মুখে। ‘কথা’ ধারাবাহিকের শেষ শ্যুটিং হয়েছিল গত বছর পুজোর পঞ্চমীতে। তারপর ছোটপর্দায় তাঁকে আর দেখা যায়নি। যদিও এর মাঝেই তিনি ও সুস্মিতা একই প্রযোজনা সংস্থার উদ্যোগে মঞ্চে অভিনয় করেছেন ‘সিরাজ এবং’ নাটকে। মঞ্চে তাঁদের রসায়নও দর্শকদের নজর কাড়ে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, খুব শিগগিরই ফের টেলিভিশনে ফিরতে চলেছেন সাহেব।

এখানেও রয়েছে এক নতুন মোড়। শোনা গিয়েছে, আসন্ন এই নতুন মেগায় সাহেবের বিপরীতে থাকছেন না সুস্মিতা দে। বরং তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’(Geeta LL.B)-এর মুখ, অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়(Hiya Mukherjee)। পর্দার ‘গীতা’ হিসেবেই যিনি দর্শকদের কাছে পরিচিত। এই নতুন জুটি নিয়েও ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে টলিপাড়ায়।

সব মিলিয়ে সাহেব ভট্টাচার্যের একটি মাত্র লাইনের পোস্টেই ফের আলোচনার কেন্দ্রে চলে এল তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্কের সমীকরণ এবং পেশাগত ভবিষ্যৎ। প্রেম, অনুরাগী, বিশ্বাস এই তিনের টানাপড়েনে ঠিক কোন দিকটা প্রাধান্য পাবে, তা সময়ই বলবে। আপাতত নায়ক চুপ, আর সেই নীরবতাই যেন আরও বেশি করে আ’গু’নে ঘি ঢালছে। এখন দেখার, সাহেব নিজে মুখ খুলে এই রহস্যের পর্দা কবে সরান।

Leave a Comment