Saheb-Susmita:‘ভালোবাসা তো আছেই এবং দিন দিন তো বাড়ছে…’ জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র নায়ক কী বললেন নায়িকাকে নিয়ে? তাহলে কি সত্যিই সুস্মিতা আর সাহেবের মধ্যে কোন সম্পর্কের খোঁজ পাওয়া গেল?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saheb-Susmita:‘ভালোবাসা তো আছেই এবং দিন দিন তো বাড়ছে…’ জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র নায়ক কী বললেন নায়িকাকে নিয়ে? তাহলে কি সত্যিই সুস্মিতা আর সাহেবের মধ্যে কোন সম্পর্কের খোঁজ পাওয়া গেল?

বর্তমানে টেলিভিশনে রমরমিয়ে চলছে জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। আগামী কয়েকটি পর্বে এই ধারাবাহিকে নতুন মোড় আসতে চলেছে। এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে শামিল হন ধারাবাহিকের নায়ক এবং নায়িকা, অর্থাৎ ‘এভি’-‘কথা’। সাক্ষাৎকারে নিজেদের ব্যক্তিগত নানা জীবন এবং ধারাবাহিকের প্রসঙ্গ নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন সাহেব-সুস্মিতা। এর মাঝেই নায়ককে বলতে শোনা যায়, ‘ভালোবাসা তো আছেই এবং দিন দিন তো বাড়ছে…’। কোন প্রসঙ্গে এই কথা বলা হল?

আরও পড়ুন:Raja-Madhubani:”আমাদের দেখে একটু শিখুন তাহলে ভালো হবে জীবনে, উন্নতি হবে,দমাতে পারবে না,চেষ্টা করে যাও…”,নিন্দুকদের তুলোধোনা মধুবনীর,সঙ্গে দিলেন পরামর্শ

ওই সাক্ষাৎকারে সাহেবকে প্রশ্ন করা হয়, ‘গেম খেলার সময় কথা তোমাকে কানে কানে কি বলছিল?’ উত্তরের সাহেব হাসতে হাসতে জানান, ‘ও বলছিল তুমি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আমি যতই ডালে ডালে চলি না কেন পাতায় পাতায় আর একজন কিন্তু আমাকে ফলো করছে সবসময়। আসলে চাবিকাঠিটা কার কাছে বুঝতে পারছ?’ তাহলে কি সাহেব সুস্মিতার ব্যক্তিগত জীবনে ও সম্পর্কের সমীকরণ অন্যরকম হতে চলেছে? কোন বড় খবর আছে তাদের ব্যক্তিগত জীবন থেকে?

সম্প্রতি এক খেলার আসরে উপস্থিত ছিলেন ‘কথা’ এবং ‘এভি’। ‘কথা’ পরিবারের সঙ্গে এই খেলা নিয়ে প্রশ্ন করলে সাহেব বলেন, ‘আজকে আমরা বাউন্সারের ভূমিকায়। কাউকে ল্যাং মেরে ফেলে দেওয়া হোক, কাউকে ধাক্কা মারা হোক এই সমস্ত কাজ আমাদের। গায়ে গতরে খেটে কাজ করতে হচ্ছে। আর ওদের কাজ সম্পূর্ণ ব্রেনের।’

ধারাবাহিকের প্রসঙ্গে তারা জানান, ফেসবুক, ইনস্টাগ্রামের কমেন্ট বক্স থেকে দর্শকদের চিন্তাভাবনা অনুযায়ী নতুন সংযোজন আসতে চলেছে ‘কথা’ ধারাবাহিকে। অর্থাৎ দর্শকরা যেটা দেখতে চাইছেন, তেমনটাই এবার চমকের সাথে আজকে চলেছে এই ধারাবাহিকের পর্দায়। এর পাশাপাশি সুস্মিতা বলেন, ‘এবার দেখা যাক এই ঘটনায় ভালোবাসা কতটা বাড়ে।’

‘এভি’র প্রতি ‘কথা’র কি আরও ভালোবাসা বাড়ছে? প্রশ্নের উত্তরে ‘এভি’কে বলতে শোনা যায়, ‘এভি আর ‘কথা’র ভালোবাসা না থাকলে কি করে চলবে? ভালোবাসা তো আছেই, দিন দিন এই ভালোবাসা আরও বাড়ছে।’ এরপর রিয়েল লাইফ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়েল লাইফ নিয়ে এখন কথা না বলাই ভালো।’

 

দর্শকদের দাবি অনুসারে ‘কথা’ এবং ‘এভি’র ভালোবাসা, তারা রিয়েল লাইফেও দেখতে চান। এই প্রসঙ্গে কথা বলা হলে সুস্মিতা জানান, দর্শকরা সবার আগে তো ‘কথা’ আর ‘এভি’কে ভালোবাসেন, তারপর সাহেব-সুস্মিতাকে। দর্শকদের মত নিয়ে ধারাবাহিকের গল্প লেখা হয়, বাস্তব জীবনে তা প্রয়োগ করা হয় না। এরপরেই সাহেব সুস্মিতাকে উদ্দেশ্য করে গান করেন, ‘চর গ্যায়া পেয়ার কা বুখার..।”

 

Leave a Comment