Sandhya-Anamika:“সন্ধ্যা রায় আমাকে মেরে আমার হাড়গোড় ফাটিয়ে দিয়েছিল! শারীরিকভাবে অত্যাচার হত…” জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়কে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অভিনেত্রী অনামিকা সাহার।
একসময়ে দুর্দান্ত একাধিক ছবি দর্শককে উপহার দিয়েছেন জনপ্রিয় বাংলা অভিনেত্রী সন্ধ্যা রায়। রূপ এবং অভিনয়ের দক্ষতায় সমকালীন একাধিক অভিনেত্রীকে ছাপিয়ে যান সন্ধ্যা রায়। অপরদিকে বিভিন্ন সমকালীন ছবিতে পর্দায় দেখা গিয়েছে অনামিকা সাহাকেও। বিভিন্ন ছবিতে এই অভিনেত্রীকে নেগেটিভ চরিত্র অর্থাৎ খলনায়িকার দৃশ্যে দেখা গিয়েছে। সেই চরিত্র থেকেই বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন অনামিকা সাহা। পর্দায় যার দাপুটে চরিত্র মানুষের মন জয় করে নিয়েছে, সেই অনামিকা সাহাকেও নাকি শারীরিকভাবে অত্যাচার সহ্য করতে হত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় বাংলা টলিউড অভিনেত্রী অনামিকা সাহাকে বলতে শোনা যায়, “আজ আমি নায়িকা হয়ে বসে থাকতাম! কিন্তু তা সম্ভব হয়নি সন্ধ্যা রায়ের জন্য। সন্ধ্যা রায়ের জন্য আমাকে এতখানি স্ট্রাগল করতে হল। সন্ধ্যা রায় আমাকে মেরে আমার হাড়গোড় ফাটিয়ে দিয়েছিল। শারীরিকভাবে অত্যাচার করা হত।” এই সময়ে দাঁড়িয়ে ‘খেলার পুতুল’ ছবি নিয়ে বিশেষ স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ওই ছবিতে একটা চড় মারার দৃশ্য ছিল। আর আমার লম্বা চুল ছিল, সেটা ধরে টানবেন। কিন্তু শুটিংয়ের সময় ঘটে বিরাট অঘটন!
বিস্তারিত পড়ুন:Kanchan-Sreemoyee:কান্না থামাতে বেদম মার কৃষভিকে! পরিচারিকার এমন কর্মকান্ড গোপন ক্যামেরায় দেখে শিউরে উঠলেন শ্রীময়ী,রেগে লাল তারকা দম্পতি
সন্ধ্যা রায় ঐদিন অনামিকা সাহার চুলের মুঠি ধরে টেনে, সামনে থাকা এক বাঁশে মেরে কপাল ফুলিয়ে দেন! অভিনেত্রী অনামিকা সাহাকে বলতে শোনা যায়, ‘খেলার পুতুল’ ছবির সময় আমরা আউটডোর শুটিংয়ে গেছিলাম। সেখানে সন্ধ্যা রায় আমাকে ডেকে বলেছিলেন, ‘একি, তুমি ব্রা পরোনি?’ আমাদের সময় ব্রা -এর স্ট্র্যাপ দেখা যাওয়াটা খুব লজ্জার বিষয়। এখন তো মেয়েরা শুধু ব্রা -এর ওপর শাড়ি পরে বেরিয়ে যায়। আমাকে তনুদা বলেছিলেন, আপনি ব্লাউজের ভিতরে জামা পরবেন না। আমিও সেটাই করেছিলাম।
দিনের পর দিন এরকমই নাকি নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অনামিকা সাহাকে। সন্ধ্যা রায়ের পছন্দের চরিত্রে অনামিকা সাহাকে নেওয়া হয় বলে জানান অভিনেত্রী। সেই থেকেই ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলতে থাকে দুই অভিনেত্রীর। যদিও ১৮ বছর বয়সে সন্ধ্যা রায় এবং অন্যান্য অভিনেত্রীদের যথেষ্ট ভয় পেতেন বলেই জানিয়েছেন অনামিকা সাহা।
যদিও এত অত্যাচার এবং বিদ্বেষ সত্ত্বেও আজ বাংলা টলিপাড়ার এক জনপ্রিয় নাম অনামিকা সাহা। নিজের প্রতিভার জোরে তিনি সেই জায়গা লাভ করে নিয়েছেন, এটা আর আলাদা করে বলার অবকাশ রাখেনা।