Saswata Chatterjee:’দ্য বেঙ্গল ফাইলস’ নাম শুনতেই বেজায় চটলেন শাশ্বত চ্যাটার্জী,কী বললেন তিনি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saswata Chatterjee:আচমকাই ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির নাম শুনেই যে রেগে আগুন শাশ্বত চ্যাটার্জী, বাংলায় ছবির স্ক্রিনিংয়ে নেই কেন তিনি? কী বললেন অভিনেতা?

এই মুহূর্তে টলিউড এবং বলিউড দুই জায়গাতেই অত্যন্ত জনপ্রিয় শাশ্বত চ্যাটার্জী। কলকাতার পাশাপাশি মুম্বইতেও পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা। তাঁর তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শককে অনেক ছবি উপহার দিয়েছেন। একসময় বাংলা টেলিভিশন জগতে অভিনয় করেছিলেন তিনি। তবে ছোটপর্দাতে বিশেষ তাঁকে আর দেখা যায় না।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। অ্যাওয়ার্ড হাতে নিয়ে তিনি বলেন,”অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে। তবে আমার কাছে দর্শকের ভালোবাসা সর্বপ্রথম। যতই অ্যাওয়ার্ড পাই না কেন তা আমার জন্য আনন্দের, অনুভূতিটা একইরকম থাকে। পুরস্কারটা বোনাস।”

আরও পড়ুন:Iman Chakraborty:বাড়িতে তুমুল অশান্তির জেরে কী করলেন ইমন চক্রবর্তী?

কিন্তু তারপরেই সাংবাদিকদের প্রশ্ন শুনে বেজায় চটে যান অভিনেতা। ‘দ্য বেঙ্গল ফাইলস’ নাম শুনতেই রেগে আগুন তিনি। এই ছবিটি মুক্তির আগে থেকেই অভিনেতাকে সমালোচনার মুখে পড়তে হয় বারবার। তিনি এই বিষয়ে আগে জানিয়েছিলেন, চরিত্রটি করার আগে ছবির বিষয়ে তাঁকে তেমনভাবে কিছু জানানো হয়নি। পরিচালক তাঁকে এই ছবি সম্বন্ধে বিশেষ কিছু বলেননি, তাই এই ছবির ব্যাপারে সবকিছুই তাঁর কাছে অজানা ছিল।

সম্প্রতি কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে স্পেশাল স্ক্রিনিং হল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটির। কিন্তু সেখানে দেখা গেল না শাশ্বত চ্যাটার্জীকে। কিন্তু সেদিনই আবার শহরের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। এই ছবির প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হয়। শহরে ‘দ্য বেঙ্গল ফাইলস,’-এর স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, তিনি এই বিষয়ে কী বলবেন? বেশখানিকটা বিরক্ত হয়ে তিনি বলেন,”আমি তো এখানে রয়েছি ওখানে নেই।”

আরও পড়ুন:Mimi Chakraborty:’দুই পৃথিবী ২’-তে শুভশ্রীর পাশাপাশি মিমি!…” তাহলে কি রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করবেন মিমি? স্পষ্ট কী জানালেন অভিনেত্রী?

অভিনেতাকে আবার জিজ্ঞেস করা হয় তাঁকে কী আমন্ত্রণ জানানো হয়নি? নাকি তিনি স্বেচ্ছায় যাননি?খানিকটা গম্ভীরভাবে জানান,”এই ব্যাপারে আমি কিছু জানি না, ওঁরা যে এখানে এসেছে আমি সেটা জানি না, আর কিছু বলতে চাই না।” কথাটি বলেই তিনি বেশ রেগেই চলে যান সেখান থেকে। ছবির নাম শুনেই যে রেগে গিয়েছেন অভিনেতা, সেই চিত্র তা এদিন ক্যামেরার সামনে স্পষ্ট ধরা পরল।

Leave a Comment