Sayak-Debolina:ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী(Sayak Chakraborty)। পাশাপাশি ভ্লগারও বটে। জীবনের প্রতিদিনের নানা খুঁটিনাটি তাঁর অনুরাগীদের সঙ্গে ভ্লগের মাধ্যমে ভাগ করে নেন। পরিবারের সকলকে নিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দে, আড্ডায়, খুশিতে মেতে থাকতে পছন্দ করেন সায়ক। একজন প্রাণখোলা মানুষ বলা যেতে পারে। কাজ হোক বা ব্যক্তিগত জীবন বরাবর চর্চা শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। বন্ধুদের মধ্যে জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীও অভিনেতার খুব ভালো বন্ধু। তবে তাঁদের এই বন্ধুত্ব নিয়েও এবার কটা’ক্ষ করতে ছাড়লেন না নেটিজেনরা।
সম্প্রতি সায়কের একটি ভিডিয়োতে দেখা যায় দেবলীনার(Debolina Nandy) সঙ্গে তিনি এই বিষয়েই কথা বলছেন। ভিডিয়োটি পোস্ট করে সায়ক ক্যাপশনে লেখেন, “কেন লোকের বউকে জড়িয়ে ফটো তুলেছি, এমন কমেন্টে ভরিয়ে দিয়েছে আমায়, রইল উত্তর।”
ভিডিওতে সেখানে তাঁকে দেবলীনার কাঁধে হাত দিয়ে বলতে শোনা যায় ফটো তোলা নিয়ে তাঁদের কটাক্ষ করেছেন নেটিজেনরা। যা শুনে দেবলীনাও অবাক হয়েছেন। সায়ক বলেন, “নেটিজেনরা অনেকেই বলছেন ‘এটা কী ধরনের বন্ধুত্ব? এই ভাবে ছবি কে তোলে?’ আচ্ছা, আমরা কী করেছি ছবিতে?”
তারপর দেবলীনা বলেন, “আমি না এই সব দেখি না। কারণ অনেক সময় এমন বলতে শোনা যায় যে বিয়ে হয়ে গিয়েছে বলে আমি নাকি মিউজিক ভিডিওতে অন্য হিরোদের সঙ্গে কাজ করতে পারব না। আমি যে ভাবে সায়কের সঙ্গে মিশেছি বিয়ে হয়ে গিয়েছে বলে তেমনভাবে নাকি মিশতে পারব না। এটা তো হয় না। আমি যেমন আমি তেমনই থাকব।”
এরপর সায়কের উদ্দেশ্যে দেবলীনা বলেন, “সায়ক আমার অনেকদিনের বন্ধু আমি ওঁর সঙ্গে যে ভাবে মিশেছি সেই ভাবেই মিশব। এটা নিয়ে আমার বরের কোনও সমস্যা নেই। আসলে যাঁরা সুস্থ মানুষ তাঁদের কোনও সমস্যা থাকে না। যাঁদের সমস্যা আছে একবার গিয়ে ডাক্তারের কাছে চেকআপ করে আসুন দয়া করে। কমেন্টে বমি করতে আসবেন না।”
সবশেষে সায়ক আবার বলেন, “বেশ হয়েছে। আপনাদের শুনিয়ে দিয়েছি খুব মজা পেয়েছি।”