Sayak Chakraborty: কেন প্রশ্নের মুখে অভিনেতা সায়ক চক্রবর্তী অভিনীত ‘ঋতম’ চরিত্রটি?
সময়ের সাথে বদলাচ্ছে বাংলা টেলিভিশনের ভাষা। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ধারাবাহিকে এই প্রথমবার দেখানো হল সম’কামিতা। নিজের ছক ভাঙ্গা চরিত্র থেকে বেরিয়ে এসে একেবারে অন্যরকম চরিত্রে দেখা গেল অভিনেতা সায়ক চক্রবর্তীকে টেলিভিশনের পর্দায়।
কিছু বছর টেলিভিশন থেকে দূরে থাকলেও বর্তমানে চুটিয়ে ছোটপর্দায় কাজ করছেন সকলের প্রিয় সায়ক। ‘চিরসখা’, ‘রানি ভবানী’র পর সায়ককে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। আর এই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা।
আরও পড়ুন:Madhumita Sarcar:’ঝিল’-এর কণ্ঠস্বর নিয়ে তুমুল সমালোচনা, কী বললেন মধুমিতা সরকার?
ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো এসেছে। এই নতুন প্রোমোর পুরোটাই ঘিরে রয়েছে সায়ক অভিনীত চরিত্র ‘ঋতম’-এর বিবাহিত জীবনের টালমাটাল অবস্থাকে ঘিরে। ‘আরশি’র দিদির সঙ্গে বিয়ে হয়েছে ‘ঋতম’-এর। তবে এই বিয়ে পালিয়ে হলেও বিয়ের পর থেকেই ঋতমের রহস্যজনক গতিবিধি শুরু হয়। রাতে ঋতম বাড়ি থাকে না। এরপরই ধারাবাহিকে আসে অন্যরকম টুইস্ট। মেয়েদের মতো পোশাক ও সাজসজ্জা করে আছেন সায়ক ওরফে ঋতম। ঋতম আসলে পুরুষদের প্রতি আকৃষ্ট, যেটা তার মা অর্থাৎ ‘শাক্য’র পিসিও জানতেন। কিন্তু তা লুকিয়েই আরশির দিদির সঙ্গে বিয়ে হয়। ঋতমের প্রেমিক তাঁকে মেয়ে হিসাবে দেখতে ভালোবাসে। তাই এমন সাজ তাঁর।
কিন্তু পারিবারিক বিনোদন চ্যানেলে এই দৃশ্য কতটা গ্রহণযোগ্য? সমাজে এখনও অনেক মানুষই এই বিষয়ে অবগত নন। সেখানে এমন গল্প? তবে মূলধারার চ্যানেলে, বিশেষ করে প্রাইম টাইম ধারাবাহিক, যেখানে পরিবারের সকলে একসাথে বসে দেখেন,সেখানে কি এটা দেখানো উচিত! অনেকই প্রশ্ন তুলেছেন। এমনকি, ছোট বাচ্চাদের ক্ষেত্রেও বিষয়টি ভাবাচ্ছে। তারা এই বিষয়টা নিয়ে, সম্পর্কের অর্থ বুঝতে কতটা সক্ষম, তাদের উপর এটা কতটা প্রভাব ফেলছে? প্রশ্ন তুলেছেন একাধিক নেটিজেন। অনেকেই অভিনেতার ব্যক্তিগত জীবন টেনে এনেছেন। বলছেন, ‘সায়ক বাস্তব জীবনেও সমকামী তাই সিরিয়ালে সে একই রকম চরিত্রে অভিনয় করছে।’ কিন্তু অভিনেতার কাজ হল বিভিন্ন রকম চরিত্রে নিজেকে মেলে ধরা। তার ব্যক্তিগত জীবন এখানে প্রাধান্য পাওয়ার কথা নয়।
তবে পাশাপাশি বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে এই টেলিভিশনে প্রথমবার সমকামী প্রেম দেখানোয় অনেকেই সাধুবাদ জানিয়েছেন।