Sayantani Guhathakurta:কালো বিকিনিতে লাস্যময়ী রূপে ‘সাত ভাই চম্পা’ খ্যাত অভিনেত্রী। বিকিনি পড়ে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন! শুনেই মোক্ষম জবাব দিলেন সায়ন্তনী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sayantani Guhathakurta:কালো বিকিনিতে লাস্যময়ী রূপে ‘সাত ভাই চম্পা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী। বিকিনি পড়ে জনপ্রিয় হওয়ার চেষ্টা! মোক্ষম জবাব দিলেন সায়ন্তনী

কালো বিকিনিতে লাস্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হওয়ার পর বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ‘বিকিনি শুট’ করলেই জনপ্রিয়তা পাওয়া যায়, এই কথা মানতে রাজি নন অভিনেত্রী। ২০২৪ সালের শারীরিক অসুস্থতার কারণে দশ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। এরপর আবারও নিজের শারীরিক গঠনকে নিজের পছন্দমত করে তুলতে পেরেছেন তিনি। তাই চেহারা যখন তৈরি, তখনই এই ধরনের পোশাক পড়ে ছবি তুলতে পারেন যে কেউ। সঙ্গে জনপ্রিয়তার কোন প্রসঙ্গ থাকতেই পারে না।

যদিও ২০১৮ সালের পর ছোটপর্দায় অভিনয় কমিয়ে দিয়ে বড়পর্দার বিভিন্ন কাজে দেখা যায় এই অভিনেত্রীকে। যদিও বর্তমানে অভিনয়ের জগৎ থেকে বেশ কিছুটা সরে এসেই নিজের ব্যবসায় মন দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের বেশ কিছু টানাপোড়ন পেরিয়ে বর্তমানে আবার মডেলিং জগতে ফিরেছেন তিনি, নীল জলে কালো বিকিনিতে ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে।

আরও পড়ুন:Ranieeta Dash:আবারও ট্রোলের শিকার অভিনেত্রী রণিতা দাস!

এক সময়ে ‘সাতভাই চম্পা’, ‘জামাইরাজা’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। তবে বর্তমানে ছোটপর্দা কিংবা বড়পর্দার ছবিতে অভিনয়ে দেখা যায় না সায়ন্তনীকে। কিন্তু তারপরেও কিভাবে টেলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তর হিসাবে অভিনেত্রী জানান, “মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছি। সেই সূত্রে সমাজের এমন অনেক বড় পদের মানুষের সঙ্গে আমার আলাপ রয়েছে। ফলে আমন্ত্রণ না পাওয়ার কিছু নেই। আর নিজের ব্যবসাও এখন বড় করার চেষ্টায় আছি। ফলে অনেকের সঙ্গে যোগাযোগ।”

যদিও পরবর্তী সময়ে মূলত পুজোর পরেই আবার অভিনয়ের জগতে ফিরছেন বলে খবর রয়েছে। তাহলে কি বিকিনি পড়ে ছবি দিয়ে সেই খবরই পৌঁছে দিলেন তাঁর ভক্তদের কাছে? আসলে নিজের চেহারাকে আবার নিজের পছন্দমত আকারে নিয়ে আসতে পেরে যথেষ্টই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন সায়ন্তনী গুহঠাকুরতা। দশ কেজি ওজন বেড়ে যাওয়ায় নিজের পছন্দের মডেলিং জগত থেকেই সরে এসেছিলেন তিনি। তাই নিজেকে ভিতর থেকে আরও বেশি সতেজ এবং আত্মবিশ্বাসী করে এবার আরও একবার বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী।

Leave a Comment