Saurav-Darshana:দেখতে দেখতে একসঙ্গে দু’টি বছর পার করে ফেললেন টলিপাড়ার জনপ্রিয় জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। গতকাল ছিল তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর আচমকাই বিয়ের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন এই তারকা দম্পতি। তারপর রাজকীয় আয়োজন থেকে শুরু করে দাম্পত্য জীবনের নানা খুনসুটি সবই নিয়মিত ধরা পড়েছে তাঁদের সোশ্যাল মিডিয়ায়। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও তার ব্যতিক্রম হল না। দিনটিকে বিশেষ করে তুলতে একসঙ্গে কেক কেটে উদযাপন করলেন সৌরভ ও দর্শনা।
সোমবার সমাজমাধ্যমে দর্শনা একটি ভিডিয়ো পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যেই নজর কাড়ে অনুরাগীদের। ভিডিয়োতে দেখা যায়, সাদা হুডি ও নীল রঙের ট্রাউজারে সৌরভ, আর দর্শনার পরনে গোলাপি অফ-শোল্ডার গাউন। তাঁদের সামনে রাখা ছিল সুন্দরভাবে সাজানো একটি সাদা কেক। কেকের উপর সাদা গোলাপের সাজের সঙ্গে ছিল দম্পতির একাধিক ছবি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে দর্শনাকে বলতে শোনা যায়, “হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি টু আস।” এরপর দু’জনে একসঙ্গে মোমবাতি নিভিয়ে কেক কাটেন। প্রথমে দর্শনা স্বামীকে কেক খাইয়ে দেন, তারপর সৌরভও স্ত্রীর হাতে কেক তুলে দেন। এই ছোট্ট অথচ মিষ্টি মুহূর্তই মন ছুঁয়ে যায় ভক্তদের।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসার ব’ন্যা বয়ে যায় কমেন্ট বক্সে। তবে প্রশংসার পাশাপাশি কিছু মন্তব্য ঘিরে তৈরি হয় বি’ত’র্ক’ও। বিশেষ করে দম্পতির সন্তান প্রসঙ্গে একাধিক নেটিজেন মন্তব্য করতে শুরু করেন। কেউ লেখেন, “একটা ছানা লাগবে তো?” আবার কারও প্রশ্ন, “এবার বাচ্চা কাচ্চা নাও।” এমনকি কেউ কেউ সরাসরি সন্তান নেওয়ার অনুরোধও জানান। এই ধরনের মন্তব্য অনেকের নজর কাড়লেও দম্পতি অবশ্য সেসব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
প্রসঙ্গত, সৌরভ ও দর্শনার আলাপ ‘হৃদয়পুর’ ছবির শুটিং ফ্লোরে। একসঙ্গে কাজ করতে গিয়েই বন্ধুত্ব, আর সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসা। সেই সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসায় তাঁদের। ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। মালাবদল থেকে শুরু করে বরের নাচ সব মিলিয়ে সেই বিয়ের প্রতিটি মুহূর্তই তখন ছিল আলোচনার কেন্দ্রে।
তবে দর্শনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সৌরভের জীবনে ছিল আরেক অধ্যায়। অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। দক্ষিণ কলকাতার কসবা এলাকায় একসঙ্গে ফ্ল্যাট কিনে লি’ভ-ই’নে’ও ছিলেন তাঁরা। পোষ্যদের নিয়ে ভালোই কাটছিল সেই সময়। কিন্তু হঠাৎই সেই স’ম্প’র্ক ভে’ঙে যায়। অনিন্দিতার সঙ্গে লি’ভ-ই’নে’র পর্ব শেষ হলেও দর্শনার ক্ষেত্রে সৌরভ সরাসরি বিয়ের সিদ্ধান্ত নেন। আজ তাঁদের দাম্পত্য জীবনের দু’বছর পূর্ণ হতে চলেছে, আর ভালোবাসার উষ্ণতা এখনও অটুট। জীবনের ওঠাপড়ায় সৌরভ যেমন দর্শনার পাশে থাকেন, তেমনই দর্শনাও সবসময় স্বামীর শক্তি হয়ে দাঁড়ান। শুধু তাই নয়, সৌরভের পরিবারের কাছেও দর্শনা আদরের মানুষ। বিশেষ করে শাশুড়ির চোখে তিনি আদরের বৌমা। সব মিলিয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সৌরভ ও দর্শনার সম্পর্কের মিষ্টি রসায়নই যেন আবার নতুন করে ধরা পড়ল অনুরাগীদের চোখে।