Shankar Chakraborty:’ভোলে বাবা পার করেগা'(Bholebaba Paar Karega) ধারাবাহিকে অভিনেত্রী মধুমিতা সরকারের(Madhumita Sarcar) বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল শঙ্কর চক্রবর্তীর। কিন্তু সেই চরিত্রে এখন অভিনয় করছেন অন্য অভিনেতা। শোনা যায়,ধারাবাহিক থেকে নাকি বাদ দেওয়া হয়েছিল তাঁকে।
অনেক দিন হল ছোটপর্দায় শঙ্করকে সেভাবে দেখা যায়নি। অন্দরের গুঞ্জন, ধারাবাহিক থেকে বাদ পড়ার জন্য রেগেও গিয়েছেন শঙ্কর। তবে অভিনেতার দাবি, রাগ তিনি করেননি। তবে খারাপ লেগেছে তাঁর।
বহু ধারাবাহিক ও সিনেমাতে অভিনয় করেছেন তিনি। কখনও ভিলেন বা কখনও পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। কিন্তু বর্তমানে কোনো কিছুতেই সুযোগ পাচ্ছেন না তিনি। শেখর সমাদ্দারের ‘সরলরেখা বক্ররেখা’ নাটকে অভিনয় করবেন। এদিকে, জনপ্রিয় এক প্রযোজনা সংস্থার ধারাবাহিকে তাঁর অভিনয়ের কথা পাকা। কিন্তু দুই মাধ্যমের সময় না মেলায় কাজ হারিয়েছেন অভিনেতা! শঙ্কর চক্রবর্তী জানান,”আমি ছাড়িনি। ওঁরা বাদ দিয়ে দিয়েছেন।” ডিসেম্বরের মধ্যে কাজ না পেলে চরম অর্থাভাবের মধ্যে পরতে হবে তাঁকে।
ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় করতেন তিনি। নাটক ছিল তাঁর প্রাণ। অর্থ উপার্জনের জন্য অন্যান্য মাধ্যমে কাজ করেন তিনি। তাঁর দাবি,”আজও স্বপ্ন দেখি, শুধু নাটক করে দিন চলে যাবে। অন্য কোনও মাধ্যমে অভিনয় করতে হবে না।” দেবাশিস রায় পরিচালিত ‘সরলরেখা বক্ররেখা’য় বাদ পরতে হয়েছে তাঁকে। অভিনেতার কথায় আক্ষেপের সুর। তিনি বলেন,”কোনও নাটক প্রথম মঞ্চস্থ হওয়ার আগে মহড়া দিতে হয়। তার জন্য সময় লাগে। ধারাবাহিকে অভিনয় করতে গেলে এতটা সময় মঞ্চে দেওয়া যায় না। স্বাভাবিকভাবেই আমি বাদ পড়েছি।” মন খারাপ অভিনেতার।
তাহলে কী নাটকের কারণেই ধারাবাহিক থেকে বাদ। এই কারণেই কী সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে?অভিনেতা বলেছেন, “আপাতত মেয়ে সংসারের খরচ টানছে। আগামী দু’মাসের মধ্যে যেনতেন প্রকারেণ কাজ চাই। নইলে অর্থসঙ্কট আরও বাড়বে।”
বর্ষীয়ান অভিনেতার এমন করুণ অবস্থা দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।